আইপিএলে এখন পয়েন্ট তালিকায় সবার আগে আছে গুজরাট টাইটান্স (১২ ম্যাচে ১৬ পয়েন্ট)। ঠিক তার পিছনেই দুই নম্বরে আরসিবি (১১ ম্যাচে ১৪ পয়েন্ট), তিনে সান রাইজার্স হায়দরাবাদ (১২ ম্যাচে ১৪ পয়েন্ট), চারে পঞ্জাব কিংস (১১ ম্যাচে ১৩ পয়েন্ট) আছে। পাঁচ, ছয় ও সাতে আছে যথাক্রমে চেন্নাই সুপার কিংস (১১ ম্যাচে ১২ পয়েন্ট) , রাজস্থান রয়্যালস (১১ ম্যাচে ১০ পয়েন্ট) ও দিল্লি ক্যাপিটালস (১২ ম্যাচে ১০ পয়েন্ট)। কেকেআর আছে আট নম্বরে। আর শেষ দুটি স্থানে থাকা মুম্বই ইন্ডিয়ন্স (১১ ম্যাচে ৬ পয়েন্ট) ও লখনৌ সুপার জায়েন্টস (১১ ম্যাচে ৮ পয়েন্ট) আগেই বিদায় নিয়েছে।
এক নজরে পয়েন্ট তালিকা
১) গুজরাট (১৬ পয়েন্ট), ২) বেঙ্গালুরু (১৪ পয়েন্ট), ৩) হায়দরাবাদ (১৪ পয়েন্ট), ৪) পঞ্জাব (১৩ পয়েন্ট), ৫) চেন্নাই (১২ পয়েন্ট), ৬) রাজস্থান (১০ পয়েন্ট), ৭) দিল্লি (১০ পয়েন্ট), ৮) কলকাতা (৯ পয়েন্ট), ৯) মুম্বই (৬ পয়েন্ট) , ১০) লখনৌ (৬ পয়েন্ট)