Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders: রবিবার আইপিএল-এ (IPL 2026) সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচে দুর্দান্ত লড়াই দেখা গেল। ভালো ব্যাটিং করলেন কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। এই ম্যাচ জিতে চলতি আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জনের দৌড়ে টিকে থাকল কেকেআর।
KNOW
IPL 2026: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ জিতে চলতি আইপিএল-এ প্লে-অফের দৌড়ে টিকে থাকল কলকাতা নাইট রাইডার্স (Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders)। রবিবার সাত উইকেটে জয় পেল কেকেআর। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৯ ওভারে ১৬৫ রানে অলআউট হয়ে যায় হায়দরাবাদ। ১৮.২ ওভারে তিন উইকেট হারিয়ে ১৬৯ রান তুলে জয় পায় কেকেআর। এই জয়ের ফলে নয় ম্যাচ খেলে সাত পয়েন্ট নিয়ে লিগ টেবলে আট নম্বরে থাকল কেকেআর। প্লে-অফের যোগ্যতা অর্জন করতে হলে বাকি সব ম্যাচেই জয় পেতে হবে। ফলে এখন সব ম্যাচই কেকেআর-এর কাছে নক-আউট। অন্যদিকে, ১০ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবলে তিন নম্বরে থাকল হায়দরাবাদ।
সমালোচকদের জবাব রাহানের
এদিন হায়দরাবাদের হয়ে ঝোড়ো ব্যাটিং করেন ওপেনার ট্রেভিস হেড (Travis Head)। তিনি ২৮ বলে ৬১ রান করেন। তাঁর ইনিংসে ছিল নয়টি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি। ঈশান কিষানও (Ishan Kishan) ভালো ব্যাটিং করেন। তিনি ২৯ বল খেলে ৪২ রান করেন। তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি। হেড ও কিষান যতক্ষণ ক্রিজে ছিলেন, ততক্ষণ মনে হচ্ছিল হায়দরাবাদ বড় স্কোর করবে। কিন্তু এই দুই ব্যাটার আউট হয়ে যাওয়ার পর বাকিরা কেউই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। ফলে বিশাল স্কোর করতে পারেনি হায়দরাবাদ। রান তাড়া করতে নেমে কেকেআর-এর ইনিংসের শুরুটা ভালোভাবে করেন অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) ও ফিন অ্যালেন (Finn Allen)। রাহানে ৩৬ বলে ৪৩ রান করেন। অ্যালেন ১৩ বলে ২৯ রান করেন। তিন নম্বরে ব্যাটিং করতে নামা অঙ্গকৃশ রঘুবংশীও (Angkrish Raghuvanshi) দুর্দান্ত ব্যাটিং করেন। তিনি ৪৭ বলে ৫৯ রান করেন। রিঙ্কু সিং (Rinku Singh) ১১ বলে ২২ রান করে অপরাজিত থাকেন। ক্যামেরন গ্রিন (Cameron Green) তিন রান করে অপরাজিত থাকেন।
স্পিনারদের দাপট
কেকেআর-এর হয়ে অসাধারণ বোলিং করেন বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)। এই স্পিনার ৩৬ রান দিয়ে তিন উইকেট নেন। সুনীল নারিন (Sunil Narine) ৩১ রান দিয়ে জোড়া উইকেট নেন। কার্তিক ত্যাগী (Kartik Tyagi) ৩০ রান দিয়ে জোড়া উইকেট নেন। এর ফলে কেকেআর-এর জয় সহজ হল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


