KKR vs DC: এই ম্যাচে ৮ উইকেটে জয় পেল কেকেআর।ফিন অ্যালেনের অনবদ্য সেঞ্চুরি এবং দুরন্ত জয় কলকাতার (kkr vs dc)। টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে। আর সেই সিদ্ধান্ত বেশ কার্যকরীও হয়। মাত্র ১৪২ রানের মধ্যেই দিল্লিকে আটকে দেয় কলকাতা। 

KKR vs DC: ফিন অ্যালেনের অনবদ্য সেঞ্চুরি এবং দুরন্ত জয় কলকাতার (kkr vs dc)। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুক্রবার, মেগা আইপিএল-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস (delhi capitals vs kolkata knight riders)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

৮ উইকেটে জয় কলকাতার

এই ম্যাচে ৮ উইকেটে জয় পেল কেকেআর। টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে। আর সেই সিদ্ধান্ত বেশ কার্যকরীও হয়। মাত্র ১৪২ রানের মধ্যেই দিল্লিকে আটকে দেয় কলকাতা। দিল্লির হয়ে ২৯ বলে ৫০ রানের ইনিংস খেলেন ওপেনার পাথুম নিসাঙ্কা। এছাড়া দলের আরেক ওপেনার তথা উইকেটকিপার-ব্যাটার কেএল রাহুল করেন ২৩ রান। 

Scroll to load tweet…

নীতিশ রানার ঝুলিতে ৮ রান, সমীর রিজভির সংগ্রহে ৩ রান এবং ট্রিস্টান স্টাবস করেন মাত্র ২ রান। অধিনায়ক অক্ষর প্যাটেল ১১ রান যোগ করেন স্কোরবোর্ডে। অর্থাৎ, ওপেনিং বাদে দিল্লির মিডল অর্ডার পুরোপুরি ব্যর্থ। 

বরং, শেষদিকে নেমে বেশ ঝোড়ো ইনিংস খেলেন আশুতোষ শর্মা। তিনি করেন ৩৯ রান। পাশাপাশি ভিপরাজ নিগমের ঝুলিতে ৩ রান, লুঙ্গি এনগিডির সংগ্রহে ১ রান এবং মিচেল স্টার্ক কোনও রান করতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে, ৮ উইকেট হারিয়ে ১৪২ রানে তোলে দিল্লি ক্যাপিটালস। 

তবে এক্ষেত্রে নাইট বোলারদের প্রশংসা করতেই হয়। ২টি করে উইকেট নেন অনুকূল রায় এবং কার্তিক ত্যাগী। ১টি করে উইকেট পেয়েছেন বৈভব আরোরা, সুনীল নারিন এবং ক্যামেরন গ্রিন।

Scroll to load tweet…

ফিন অ্যালেনের বিধ্বংসী সেঞ্চুরি

জবাবে ব্যাট করতে নেমে, প্রাথমিকভাবে কিছুটা বেকায়দায় পড়ে কেকেআর। অধিনায়ক রাহানে মাত্র ১৩ রানেই প্যাভিলিয়নে ফিরে যান। কিন্তু তারপরেই শুরু হয় ফিন অ্যালেন ঝড়। এই কিউয়ি ব্যাটার ৪৭ বলে ১০০ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন এবং শেষপর্যন্ত, অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তাঁর ইনিংসে ছিল ১০টি ছয় এবং ৫টি চার। স্ট্রাইক রেট ২১২.৭৭। 

ফিন অ্যালেনের ব্যাটিং দেখে মনে হচ্ছিল, তিনি কোনও বোলারকে রেয়াতই করছিলেন না। একটা সময়, দিল্লির বোলাররা বুঝতেই পারছিলেন না যে, কোথায় বল করবেন। প্রায় সব বলেই চালাতে শুরু করেন ফিন। কখনও স্টেপ আউট করে ওভার বাউন্ডারি তো কখনও কভার ড্রাইভ। ২২ গজে রীতিমতো তাণ্ডব চালালেন নাইট ওপেনার ফিন অ্যালেন। প্রসঙ্গত, এইরকম একটি ইনিংস তিনি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালেও খেলেছিলেন কলকাতার ইডেনে। 

Scroll to load tweet…

ম্যাচের সেরা ফিন অ্যালেন

অন্যদিকে, দলের উইকেটকিপার-ব্যাটার অঙ্গকৃষ রঘুবংশীর ঝুলিতে মাত্র ১ রান। তবে ক্যামেরন গ্রিন ৩৩ রানে অপরাজিত থাকেন। শেষপর্যন্ত, মাত্র ১৪.২ ওভারে ২ উইকেট হারিয়েই ১৪৭ রান তুলে নেয় কলকাতা। 

কেকেআর জয় ছিনিয়ে নেয় ৮ উইকেটে। ম্যাচের সেরা ফিন অ্যালেন। 

কলকাতা নাইট রাইডার্সঃ অজিঙ্ক রাহানে (অধিনায়ক), অঙ্গকৃষ রঘুবংশী (উইকেটকিপার-ব্যাটার), ক্যামেরন গ্রিন, রভম্যান পাওয়েল, মণীশ পান্ডে, রিঙ্কু সিং, সুনীল নারিন, অনুকূল রায়, কার্তিক ত্যাগী, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী

ইমপ্যাক্ট সাবঃ রমনদীপ সিং, ফিন অ্যালেন, তেজস্বী দাহিয়া, নবদীপ সাইনি, টিম সেইফার্ট

দিল্লি ক্যাপিটালসঃ পাথুম নিসাঙ্কা, কেএল রাহুল (উইকেটকিপার-ব্যাটার), নীতীশ রানা, সমীর রিজভি, ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল (অধিনায়ক), আশুতোষ শর্মা, ভিপরাজ নিগম, মিচেল স্টার্ক, লুঙ্গি এনগিডি, মুকেশ কুমার

ইমপ্যাক্ট সাবঃ করুণ নায়ার, কুলদীপ যাদব, টি নটরাজন, অভিষেক পোরেল, ডেভিড মিলার

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।