Youth Football Initiative: দেশের কোণায় কোণায় ফুটবলের নতুন জোয়ার? Reliance Foundation-এর বিশাল উদ্যোগ

Published : Aug 22, 2026, 05:08 PM IST
Youth Football Initiative: দেশের কোণায় কোণায় ফুটবলের নতুন জোয়ার? Reliance Foundation-এর বিশাল উদ্যোগ

সংক্ষিপ্ত

Reliance Foundation তাদের নবম ইয়ুথ ফুটবল টুর্নামেন্ট শুরু করেছে, যা এখনও পর্যন্ত সবচেয়ে বড়। সারা দেশের ১৩টি সেন্টারে এই প্রতিযোগিতা হবে। ২০২৬-২৭ সালের এই সিজনে U-8, U-10, এবং U-12 বিভাগের প্রায় ৩৫০০ শিশু খেলার সুযোগ পাবে।

Youth Football Initiative: Reliance Foundation তাদের নবম ইয়ুথ ফুটবল টুর্নামেন্ট শুরু করেছে। সারা দেশের মোট ১৩টি সেন্টারে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যা এখনও পর্যন্ত ফাউন্ডেশনের সবচেয়ে বড় উদ্যোগ। U-8, U-10 এবং U-12—এই তিনটি বয়স বিভাগের ছোটদের জন্য এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ২০২৬-২৭ সালের এই সিজনে হাজার হাজার খুদে ফুটবলার নিয়মিত খেলার সুযোগ পাবে এবং নিজেদের প্রতিভা বিকাশের একটা বড় প্ল্যাটফর্ম পাবে।

Durand Cup 2026: ডুরান্ড ফাইনালে মহারণ! মেগা ম্যাচে মুখোমুখি মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল

সারা দেশে বিস্তার

গত সিজনে পাঁচটি সেন্টারে খেলা হলেও, এবার তা বাড়িয়ে ১৩টি করা হয়েছে। শ্রীনগর থেকে কোচি এবং শিলং থেকে গোয়া—দেশের বিভিন্ন ফুটবল-হাবে এই লিগ চলবে। এই বছর প্রথমবারের জন্য শ্রীনগরের পাশাপাশি মণিপুর এবং ত্রিপুরার মতো উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও এই প্রতিযোগিতা শুরু হচ্ছে। এই প্রতিযোগিতা প্রসঙ্গে মণিপুরের কিংবদন্তি ফুটবলার এবং এফসি গোয়ার হেড কোচ গৌরামাঙ্গি সিং বলেন, "রিল্যায়েন্স ফাউন্ডেশনের এই ইয়ুথ ফুটবল টুর্নামেন্ট যেভাবে এগোচ্ছে, তাতে আমি খুব খুশি। আমি মনে করি, ম্যাচ খেলার সবচেয়ে ভালো প্রস্তুতি হলো বেশি করে ম্যাচ খেলা। সবচেয়ে বড় সুবিধা হল, ছোটরা খুব অল্প বয়স থেকে U-21 লেভেল পর্যন্ত খেলার একটা ধারাবাহিকতা পাচ্ছে। এই ধরনের একটা পথ তৈরি হলে ভালো মানের খেলোয়াড় উঠে আসার ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে।"

লিগের ফরম্যাট কেমন হবে?

Premier League 2026: প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়নের মতোই শুরু, কভেন্ট্রিকে ৩-০ গোলে উড়িয়ে দিল গানার্সরা

এই সিজনে ৬ থেকে ১২ বছর বয়সী প্রায় ৩৫০০ শিশু অংশ নেবে বলে আশা করা হচ্ছে। প্রতিটি সেন্টারে গড়ে ২৪টি দল থাকবে। সমগ্র দেশে এই সিজনে মোট ৩,২৭৬টি ম্যাচ আয়োজন করা হবে। যা এই বয়স-গোষ্ঠীর জন্য ভারতের অন্যতম বড় ফুটবল লিগ ইকোসিস্টেম। প্রতিটি দল একটি সঠিক লিগ ফর্ম্যাটে খেলবে, যাতে সবাই পুরো সিজন জুড়ে খেলার যথেষ্ট সুযোগ পায়। এই প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল, সবাইকে অন্তর্ভুক্ত করা। বেশিরভাগ সেন্টারে ছেলেমেয়েরা একসঙ্গে খেলতে পারবে। তবে শ্রীনগরে মেয়েদের ফুটবলে অংশগ্রহণ আরও বাড়াতে U-12 বিভাগে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানা যাচ্ছে।

ফুটবলের সার্বিক বিকাশে জোর?

শুধু প্রতিযোগিতাই নয়, রিল্যায়েন্স ফাউন্ডেশন তৃণমূল স্তরের ফুটবল ইকোসিস্টেমের সার্বিক বিকাশের দিকেও নজর দিচ্ছে। প্রতিটি সেন্টারে বছরে দুবার 'জুনিয়র লিগ ক্যাম্প' আয়োজন করা হবে। এই ক্যাম্পের মাধ্যমে ফুটবলার, কোচ, অভিভাবক এবং রেফারিদের শেখার ও দক্ষতা বাড়ানোর সুযোগ দেওয়া হবে। তার প্রধান লক্ষ্য হল, প্রত্যেক তরুণ খেলোয়াড়ের পাশে একটা মজবুত সাপোর্ট সিস্টেম তৈরি করা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Zolani Tete: দক্ষিণ আফ্রিকায় প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সারকে গুলি করে খুন
Cristiano Ronaldo: ১,০০০ গোল করেই অবসর! রোনাল্ডোর 'শেষ মরসুম' নিয়ে জল্পনা