Kylian Mbappé: বিশ্বকাপ সেমি-ফাইনালে স্পেনের বিরুদ্ধে খেলবেন এমবাপে? জেনে নিন ফিটনেস আপডেট

Published : Jul 14, 2026, 06:32 PM ISTUpdated : Jul 14, 2026, 07:00 PM IST
Kylian Mbappe FIFA World Cup 2026

সংক্ষিপ্ত

France vs Spain: ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার মধ্যরাতে চলতি বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) সেমি-ফাইনালে স্পেনের মুখোমুখি হচ্ছে ফ্রান্স। টানা তৃতীয়বার বিশ্বকাপ ফুটবল ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে খেলতে নামছেন কিলিয়ান এমবাপেরা (Kylian Mbappé)। এই ম্যাচের আগে বিপক্ষ দলের উপর চাপ তৈরির কৌশল নিচ্ছেন ফ্রান্সের প্রধান কোচ।

DID YOU KNOW ?
গোল্ডেন বুটের লড়াই
চলতি বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুটের লড়াই জমে উঠেছে। লিওনেল মেসির সঙ্গে কিলিয়ান এমবাপের লড়াই চলছে।

Kylian Mbappé Fitness Update: চলতি বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) সেমি-ফাইনালে স্পেনের বিরুদ্ধে খেলছেন ফ্রান্সের (France vs Spain) অধিনায়ক কিলিয়ান এমবাপে। এই খবর জানিয়েছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশঁ (Didier Deschamps)। তিনি জানিয়েছেন, 'কিলিয়ান ভালো আছেন। ও ১০০ শতাংশ ফিট। আমরা ১০০-এর বেশি যেতে পারব না। ও ১০০ শতাংশ ফিট।' ফ্রান্স দলের একাধিক ফুটবলার ফিটনেস-সমস্যায় ভুগছেন। কোয়ার্টার-ফাইনালে মরক্কোর (Morocco) বিরুদ্ধে খেলতে পারেননি মিডফিল্ডার অরলিঁ শুয়ামেনি (Aurlien Tchouameni)। তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। তিনিও ফিট হয়ে উঠেছেন। ফলে স্পেনের বিরুদ্ধে খেলতে নামার আগে স্বস্তিতে ফ্রান্স শিবির।

স্পেনকে এগিয়ে রাখছেন ফ্রান্স

বিশ্বকাপ ফুটবল সেমি-ফাইনালে খেলতে নামার আগে বিপক্ষ দলকে এগিয়ে রাখার কৌশল নিয়েছেন দেশঁ। তিনি বলেছেন, ‘আমি নিশ্চিতভাবে বলছি, এই ম্যাচে এগিয়ে স্পেন। আমি লুই ডে লা ফুয়েন্তে (Luis de la Fuente) ও তাঁর দলের উপর চাপ তৈরি করতে চাই না। কারণ, তিনি জানেন, স্পেনের উপর মানুষের উচ্চ প্রত্যাশা রয়েছে। কীভাবে আক্রমণ করতে হয় ওরা জানে। ওরা খুব ভালোভাবে রক্ষণও সামলাতে পারে। সাত ম্যাচ খেলে ওরা মাত্র এক গোল হজম করেছে।’

অসাধারণ ফর্মে এমবাপে

চলতি বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট জেতার দৌড়ে আছেন এমবাপে। তাঁর সঙ্গে আর্জেন্টিনার (Argentina) অধিনায়ক লিওনেল মেসির (Lionel Messi) লড়াই চলছে। এমবাপের জন্যই চলতি বিশ্বকাপে ফ্রান্সের আক্রমণ অত্যন্ত ধারালো হয়ে উঠেছে। ছয় ম্যাচ খেলে ১৬ গোল করেছেন ফ্রান্স। দেশঁর দল কোনও ম্যাচেই গুটিয়ে না থেকে আক্রমণাত্মক ফুটবল খেলছে। সেমি-ফাইনালেও সেভাবেই খেলার জন্য তৈরি ফরাসিরা। তবে স্পেনের জমাট রক্ষণের বিরুদ্ধে গোল করা সহজ হবে না। সে কথা ভালোভাবেই জানেন দেশঁ। এই কারণেই তিনি সেমি-ফাইনালের আগে বিপক্ষ দলের উপর চাপ তৈরির চেষ্টা শুরু করে দিয়েছেন। সেই চেষ্টা সফল হবে কি না, তা কয়েক ঘণ্টা পরেই জানা যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
পরপর ৩ বার বিশ্বকাপ ফাইনালে ওঠার লক্ষ্যে ফ্রান্স।
পরপর ৩ বার বিশ্বকাপ ফুটবল ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে সেমি-ফাইনালে স্পেনের বিরুদ্ধে খেলতে নামছে ফ্রান্স।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Spain vs France Semifinal: বিশ্বকাপের সেমিফাইনালে ধুন্ধুমার ফুটবল যুদ্ধ! মুখোমুখি স্পেন বনাম ফ্রান্স
Harry Kane: বিশ্বকাপ সেমি-ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে ফাটল? মুখ খুললেন হ্যারি কেন