Kylian Mbappe: 'দেশ এদের নিয়ন্ত্রণে গেলে সর্বনাশ,' দক্ষিণপন্থীদের বিরুদ্ধে সরব এমবাপে

Published : May 23, 2026, 09:57 PM ISTUpdated : May 23, 2026, 10:19 PM IST
Real Madrid's Kylian Mbappe celebrates Champions League goal this season

সংক্ষিপ্ত

Kylian Mbappe Controversy: তিন সপ্তাহ পরেই বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) খেলতে নামছে ফ্রান্স (France)। তার ঠিক আগে দেশের রাজনীতি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়লেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার কিলিয়ান এমবাপে। তাঁর মন্তব্য নিয়ে ফ্রান্সে আলোচনা শুরু হয়েছে।

DID YOU KNOW ?
পেলের পাশে এমবাপে
ব্রাজিলের কিংবদন্তি পেলের পর দ্বিতীয় কিশোর ফুটবলার হিসেবে বিশ্বকাপ ফুটবল ফাইনালে গোল করেছেন কিলিয়ান এমবাপে।

2027 French Presidential Election: আগামী বছর ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের আগে দক্ষিণপন্থী রাজনৈতিক দল ন্যাশনাল র‍্যালির (National Rally) বিরুদ্ধে সরব হলেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার সরাসরি রাজনৈতিক মন্তব্য করলেন। তিনি কট্টর দক্ষিণপন্থী রাজনৈতিক দলের বিরুদ্ধে মুখ খুলেছেন। এই তারকা স্ট্রাইকারের দাবি, ফ্রান্স দক্ষিণপন্থী রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে চলে যায়, তাহলে সর্বনাশ হয়ে যাবে। এখন ফ্রান্সের রাজনৈতিক পরিস্থিতি গভীর উদ্বেগজনক বলেও দাবি করেছেন এমবাপে। তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ন্যাশনাল র‍্যালির নেত্রী তথা ফ্রান্সের জাতীয় সংসদের ডেপুটি মেরিন লে পেন (Marine Le Pen)। ন্যাশনাল র‍্যালির প্রেসিডেন্ট জর্ডন বার্ডেলাও (Jordan Bardella) এমবাপের মন্তব্যের বিরোধিতা করেছেন। ফরাসি রাজনীতিতে এখন এমবাপের মন্তব্য নিয়ে আলোচনা ও বিতর্ক চলছে।

রাজনীতিতে যোগ দেবেন এমবাপে?

বিশ্বজুড়ে অনেক ক্রীড়াবিদই রাজনীতিতে যোগ দিয়েছেন। এমবাপেও পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে যোগ দিতে পারেন। তিনি এখন থেকেই সেই পথ খোলা রাখছেন। এই ফুটবলার দক্ষিণপন্থী রাজনীতির বিরোধিতা করে বলেছেন, 'ওরা ক্ষমতায় এলে কী হবে আমি জানি। এই ধরনের লোকজন আমার দেশের নিয়ন্ত্রণ নিলে তার ফল কী হতে পারে, সেটাও আমি জানি।' ফুটবলারদের রাজনৈতিক মন্তব্য করা উচিত কি না, এই বিতর্কের জবাবে এমবাপে বলেছেন, ‘আমরা সবাই নাগরিক। অন্য সবার মতোই আমাদেরও মতামত আছে।’

অভিবাসী পরিবারের সন্তান এমবাপে

গত কয়েক দশকে যাঁরা ফ্রান্সের জাতীয় ফুটবল দলের হয়ে খেলেছেন, তাঁদের অনেকেরই পরিবার আফ্রিকা (Africa) থেকে ইউরোপে (Europe) এসে বসবাস শুরু করেছিল। তারপর তাঁরা ফরাসি নাগরিক হয়ে গিয়েছেন। এমবাপেও এমনই এক অভিবাসী পরিবারের সন্তান। তাঁর বাবার জন্ম হয় ক্যামেরুনে (Cameroon)। এই ফুটবলারের মা আলজেরিয়ান (Algerian) বংশোদ্ভূত। এই কারণেই হয়তো দক্ষিণপন্থী রাজনীতির বিরোধিতা করছেন এমবাপে। কিন্তু তিনি এ বিষয়ে দেশের সবার সমর্থন পাচ্ছেন না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০১৮
২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন এমবাপে।
২০১৮ সালে ক্রোয়েশিয়াকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ ফুটবল জেতে ফ্রান্স। দলে ছিলেন কিলিয়ান এমবাপে।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Vinesh Phogat: আইনি লড়াইয়ে জয়, এশিয়ান গেমসের ট্রায়ালে যোগ দিতে পারবেন ভিনেশ
Emiliano Martinez: অনুশীলনে আঙুলে চোট, বিশ্বকাপে খেলতে পারবেন এমিলিয়ানো মার্টিনেজ?