MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Football
  • জন্মদিনে গোল, রিয়াল মাদ্রিদে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ড স্পর্শ করলেন কিলিয়ান এমবাপে

জন্মদিনে গোল, রিয়াল মাদ্রিদে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ড স্পর্শ করলেন কিলিয়ান এমবাপে

Kylian Mbappe: পিএসজি (PSG) ছেড়ে রিয়াল মাদ্রিদে (Real Madrid) যোগ দেওয়ার পর শুরুতে সমস্যায় পড়েছিলেন। কিন্তু তারপর মানিয়ে নিয়েছেন। এখন দলের অন্যতম সেরা তারকা হয়ে উঠেছেন কিলিয়ান এমবাপে। তিনি নতুন রেকর্ড গড়লেন।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Dec 21 2025, 11:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
রিয়াল মাদ্রিদে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে একই সারিতে কিলিয়ান এমবাপে
Image Credit : Getty

রিয়াল মাদ্রিদে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে একই সারিতে কিলিয়ান এমবাপে

রোনাল্ডোর রেকর্ড স্পর্শ এমবাপের

রিয়াল মাদ্রিদে এক বছরের মধ্যে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। এবার সেই রেকর্ড স্পর্শ করলেন কিলিয়ান এমবাপে। এই ফরাসি স্ট্রাইকার জন্মদিনে গোল করে রোনাল্ডোর রেকর্ড স্পর্শ করেছেন। তিনি জানিয়েছেন, রোনাল্ডোর পরামর্শ মেনেই রিয়াল মাদ্রিদে মানিয়ে নিতে পেরেছেন। তাঁর পক্ষে স্যান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে খেলা সহজ হয়েছে।

DID YOU
KNOW
?
এমবাপের আদর্শ রোনাল্ডোর
কিলিয়ান এমবাপে জানিয়েছেন, তাঁর আদর্শ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর কাছ থেকে সবসময় সাহায্য পেয়েছেন।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
চলতি বছরে রিয়াল মাদ্রিদের হয়ে ৫৯ গোল করে রোনাল্ডোর রেকর্ড স্পর্শ এমবাপের
Image Credit : Getty

চলতি বছরে রিয়াল মাদ্রিদের হয়ে ৫৯ গোল করে রোনাল্ডোর রেকর্ড স্পর্শ এমবাপের

৫৯ গোল এমবাপের

চলতি বছরে এখনও পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে সব টুর্নামেন্ট মিলিয়ে ৫৯ গোল করেছেন কিলিয়ান এমবাপে। এর আগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো স্পেনের এই ক্লাবের হয়ে এক মরসুমে সর্বাধিক ৫৯ গোল করেছিলেন। তাঁর সেই রেকর্ড স্পর্শ করলেন এমবাপে। শনিবার রাতে এই কৃতিত্ব অর্জন করেন ফরাসি স্ট্রাইকার। তিনি রিয়াল মাদ্রিদের হয়ে ইতিহাস গড়লেন।

৫৯
চলতি বছরে রিয়াল মাদ্রিদের হয়ে ৫৯ গোল কিলিয়ান এমবাপের।
রিয়াল মাদ্রিদের হয়ে এক বছরে সর্বাধিক গোলের রেকর্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ৫৯ গোল করে সেই রেকর্ড স্পর্শ কিলিয়ান এমবাপের।

Related Articles

Related image1
Kylian Mbappe: হেনস্থার অভিযোগ, পিএসজি-র বিরুদ্ধে আইনি পদক্ষেপ এমবাপের
Related image2
পেনাল্টি থেকে গোল কিলিয়ান এমবাপের, জয় দিয়ে লা লিগা শুরু রিয়াল মাদ্রিদের
36
সেভিয়ার বিরুদ্ধে গোল করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো সেলিব্রেশন কিলিয়ান এমবাপের
Image Credit : Getty

সেভিয়ার বিরুদ্ধে গোল করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো সেলিব্রেশন কিলিয়ান এমবাপের

রোনাল্ডোকে অনুকরণ এমবাপের

শনিবার রাতে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ স্যান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে সেভিয়ার বিরুদ্ধে ২-০ জয় পেয়েছেন কিলিয়ান এমবাপেরা। এই ফরাসি স্ট্রাইকার নিজের ২৭-তম জন্মদিনে ম্যাচের শেষদিকে পেনাল্টি থেকে গোল করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডার রেকর্ড স্পর্শ করেন। আল-নাসর তারকা গোল করে যেভাবে লাফিয়ে ওঠেন, ঠিক সেভাবেই সেলিব্রেট করেন এমবাপে। 

46
নিজের আদর্শ খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ড স্পর্শ করে আপ্লুত কিলিয়ান এমবাপে
Image Credit : Getty

নিজের আদর্শ খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ড স্পর্শ করে আপ্লুত কিলিয়ান এমবাপে

রোনাল্ডোর প্রতি শ্রদ্ধা এমবাপের

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ড স্পর্শ করার পর কিলিয়ান এমবাপে বলেছেন, ‘অবিশ্বাস্য অনুভূতি হচ্ছে। আমার প্রথম বছরেই ক্রিশ্চিয়ানোর রেকর্ড স্পর্শ করতে পারলাম। ও রিয়াল মাদ্রিদের ইতিহাসে সেরা খেলোয়াড়। ও সবসময় আমার প্রতি সদয় থেকেছে। ও মাদ্রিদ সম্পর্কে সবসময় ভালো কথা বলে। এখানে কীভাবে মানিয়ে নিতে হবে, সে বিষয়ে ও আমাকে পরামর্শ দিয়েছে।’

56
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো সেলিব্রেশন তাঁর প্রতি শ্রদ্ধা, বার্তা কিলিয়ান এমবাপের
Image Credit : Getty

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো সেলিব্রেশন তাঁর প্রতি শ্রদ্ধা, বার্তা কিলিয়ান এমবাপের

'ক্রিশ্চিয়ানোর জন্যই সেলিব্রেশন'

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রতি শ্রদ্ধা জানিয়ে কিলিয়ান এমবাপে আরও বলেছেন, ‘ওর জন্যই এই সেলিব্রেশন। ওকে আমি বার্তা দিতে চেয়েছিলাম। কারণ, ও সবসময় আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে। ও আমাকে মাদ্রিদে মানিয়ে নিতে সাহায্য করেছে। এবার আমি মাদ্রিদকে জয় পেতে সাহায্য করছি। আজ আমি এই আনন্দ ওর সঙ্গে ভাগ করে নিতে চেয়েছিলাম। আমাদের সম্পর্ক খুব ভালো। ও এখন আমার বন্ধু।’

66
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতোই রিয়াল মাদ্রিদকে সাফল্য এনে দিতে চান কিলিয়ান এমবাপে
Image Credit : Getty

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতোই রিয়াল মাদ্রিদকে সাফল্য এনে দিতে চান কিলিয়ান এমবাপে

দলকে সাফল্য এনে দিতে চাইছেন এমবাপে

২০২৪ সালের মাঝামাঝি সময়ে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন কিলিয়ান এমবাপে। এবারই তিনি এই ক্লাবের হয়ে পুরো ক্যালেন্ডার ইয়ার পেলেন। প্রথম বছরেই তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ড স্পর্শ করলেন। দলকে অনেক সাফল্য এনে দিয়েছেন রোনাল্ডো। তাঁর মতোই সাফল্য চাইছেন এমবাপে।

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Calcutta Football League 2026: কলকাতা লিগের লড়াইতে ইস্টবেঙ্গল-মহামেডান ম্যাচ ড্র! মোহনবাগানও আটকে গেল ইউনাইটেডের কাছে
Recommended image2
Man Utd vs Man City: বিতর্কিত গোলে বাজিমাত, ১০ জনের সিটি হারিয়ে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে
Recommended image3
Lionel Messi Goal: বক্সের বাইরে থেকে ফের অবিশ্বাস্য গোল! ৩৯-এও ম্যাজিক দেখাচ্ছেন মেসি
Recommended image4
East Bengal: অস্কার ব্রুজোর পরিবারকে খুনের হুমকি! কারা দিচ্ছে? কলকাতা পুলিশ এবং দূতাবাসকে জানালেন ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ
Recommended image5
East Bengal: "পুরো বিষয়টার সঙ্গে নীতুদা জড়িত! কেউ কি লাভবান হচ্ছেন?" লাল হলুদে কামান দাগলেন একমাত্র আইএসএল জয়ী কোচ অস্কার
Related Stories
Recommended image1
Kylian Mbappe: হেনস্থার অভিযোগ, পিএসজি-র বিরুদ্ধে আইনি পদক্ষেপ এমবাপের
Recommended image2
পেনাল্টি থেকে গোল কিলিয়ান এমবাপের, জয় দিয়ে লা লিগা শুরু রিয়াল মাদ্রিদের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved