Leicester City: ইংলিশ ফুটবল লিগে তৃতীয় ডিভিশনে নেমে গেল বাংলাদেশের হামজা চৌধুরীর লেস্টার সিটি

Published : Apr 22, 2026, 08:19 PM IST
Leicester City

সংক্ষিপ্ত

Leicester City FC: ঠিক এক দশক আগে ইংলিশ প্রিমিয়ার লিগ (Premier League 2015-16) চ্যাম্পিয়ন হয়ে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছিল লেস্টার সিটি এফসি। ক্লাবের ইতিহাসে ১৩২ বছরে প্রথমবার এই খেতাব এসেছিল। এই সাফল্য এনে দেন ইতালির (Italy) কোচ ক্লদিও রেনিয়ারি (Claudio Ranieri)। কিন্তু তারপর থেকে এই ক্লাবের পারফরম্যান্সের অবনতি হয়েছে।

DID YOU KNOW ?
হামজা চৌধুরীর কী হবে?
বাংলাদেশের জাতীয় দলের ফুটবলার হামজা চৌধুরী কি লেস্টার সিটির হয়ে ইংলিশ ফুটবল লিগের তৃতীয় ডিভিশনে খেলবে?

Leicester City Relegated: বাংলাদেশের (Bangladesh) জাতীয় দলের হয়ে খেলা হামজা চৌধুরী (Hamza Choudhury) কিছুই করতে পারলেন না। ইংল্যান্ডের (England) ফুটবল লিগের তৃতীয় ডিভিশনে নেমে গেল লেস্টার সিটি এফসি। যে ক্লাব ২০১৫-১৬ মরসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ (Premier League 2015-16) চ্যাম্পিয়ন হয়েছিল, সেই ক্লাবই আগামী মরসুমে লিগ ওয়ানে (League One) খেলবে। হাল সিটির (Hull City) বিরুদ্ধে ২-২ ড্র করার ফলেই তৃতীয় ডিভিশনে অবনমন হল হামজার ক্লাবের। এই ম্যাচে ১৮ মিনিটে লিয়াম মিলারের (Liam Millar) গোলে এগিয়ে যায় হাল সিটি। প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল ১-০। অবনমন বাঁচাতে হলে এই ম্যাচে জয় পেতেই হত লেস্টার সিটিকে। তারা দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সমতা ফেরানোর চেষ্টা শুরু করে। গোল পাওয়ার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৫২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান জর্ডন জেমস (Jordan James)। দু'মিনিটের মধ্যে লেস্টারকে এগিয়ে দেন লুক টমাস (Luke Thomas)। সেই সময় হামজারা ভাবছিলেন, অবনমন বাঁচিয়ে ফেলবেন। কিন্তু ৬৩ মিনিটে হাল সিটির হয়ে সমতা ফেরান ওলি ম্যাকবার্নি (Oli McBurnie)। এরপর এই ম্যাচে আর গোল হয়নি।

২৩ নম্বরে লেস্টার সিটি

ইংল্যান্ডের ফুটবল লিগের দ্বিতীয় ডিভিশন ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে (English Football League Championship) ২৪ দলের মধ্যে ২৩ নম্বরে আছে লেস্টার সিটি। ৪৪ ম্যাচ খেলে হামজারা ৪২ পয়েন্ট পেয়েছেন। হাল সিটির সঙ্গে ড্র করার পর অবনমন বাঁচানোর জন্য শেষ দুই ম্যাচে লেস্টার সিটির দরকার সাত পয়েন্ট। ফলে শেষ দুই ম্যাচ জিতলেও অবনমন এড়ানো সম্ভব হচ্ছে না।

দ্বিতীয়বার তৃতীয় ডিভিশনে লেস্টার সিটি

ক্লাবের ১৪২ বছরের ইতিহাসে দ্বিতীয়বার তৃতীয় ডিভিশনে নেমে গেল লেস্টার সিটি। ২০২৪-২৫ মরসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে অবনমনের পরের মরসুমেই ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপ থেকেও অবনমন হল। এই ব্যর্থতার পর হামজার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৪২
১৪২ বছরের ইতিহাসে দ্বিতীয়বার তৃতীয় ডিভিশনে লেস্টার সিটি।
ইংল্যান্ডের বিখ্যাত ক্লাব লেস্টার সিটির ১৪২ বছরের ইতিহাসে দ্বিতীয়বার তৃতীয় ডিভিশনে খেলবে এই ক্লাব।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Mohammad Nawaz: টি-২০ বিশ্বকাপ চলাকালীন মাদক সেবন! পাক স্পিনারের বিরুদ্ধে তদন্ত
T20 Centuries: কোহলিকে ছুঁয়ে ফেললেন অভিষেক, ভারতের সেরা সেঞ্চুরি হাঁকানো ব্যাটার কারা?