Lionel Messi: আলজেরিয়ার বিরুদ্ধে মেসিকে লাল কার্ড দেখানো উচিত ছিল? বিশ্বজুড়ে বিতর্ক

Published : Jun 17, 2026, 01:08 PM IST
Lionel Messi in action during 2026 World Cup Qualifiers

সংক্ষিপ্ত

Argentina Vs Algeria: ভারতীয় সময় অনুযায়ী বুধবার সকালে বিশ্বকাপ ফুটবল ২০২৬ (FIFA World Cup 2026) অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি (Lionel Messi)। কিন্তু এই ম্যাচেই আর্জেন্টিনার অধিনায়ককে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

DID YOU KNOW ?
বিশ্বকাপে ১৬ গোল মেসির
জার্মানির মিরোস্লাভ ক্লোজার সঙ্গে যুগ্মভাবে বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। এই দুই ফুটবলারই ১৬ গোল করেছেন।

Lionel Messi Controversy: অন্য কোনও ফুটবলার যে ধরনের আচরণ করলে কঠোর সিদ্ধান্ত নেন রেফারি, লিওনেল মেসির ক্ষেত্রে সেই একই আচরণের ক্ষেত্রে কি ছাড় দেওয়া হয়? চলতি বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচে আর্জেন্টিনার (Argentina vs Algeria) অধিনায়ক যে আচরণ করেছেন, তাতে তাঁকে লাল কার্ড দেখানো উচিত ছিল বলে অনেকে দাবি করছেন। এ বিষয়ে বিতর্ক তৈরি হয়েছে। ঘটনার সূত্রপাত ম্যাচের ৩২-তম মিনিটে। বল নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন মেসি। তাঁকে বাধা দেন আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দি (Aissa Mandi)। তাঁকে প্রথমে কাঁধ দিয়ে ধাক্কা দেন মেসি। এরপর যখন আলজেরিয়ার অধিনায়ক মাটিতে পড়ে যাচ্ছিলেন, তখন নিজের বাঁ পা দিয়ে তাঁর ডান পায়ের পিছন দিকে আঘাত করেন আর্জেন্টিনার অধিনায়ক। কাফ মাসলে চোট মারাত্মক হতে পারে। এই ধরনের ফাউলের ক্ষেত্রে রেফারি লাল কার্ড দেখাতে পারেন। কিন্তু মেসির ক্ষেত্রে সেই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়নি।

মেসির ক্ষেত্রে ভিএআর প্রযোজ্য নয়!

মেসি বিপক্ষ দলের অধিনায়ককে মারাত্মক আঘাত করলেও, রেফারি ফ্রি-কিকের নির্দেশও দেননি। এমনকী, ভিএআর-ও (VAR) হস্তক্ষেপ করেনি। রেফারির এই সিদ্ধান্তে ক্ষুব্ধ আলজেরিয়া শিবির। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। অনেকেই দাবি করছেন, ফ্রি-কিকের নির্দেশ দেওয়ার পাশাপাশি মেসিকে অন্তত হলুদ কার্ড দেখানো উচিত ছিল। অনেকে আবার দাবি করছেন, এরকম মারাত্মক ফাউলের ক্ষেত্রে সরাসরি লাল কার্ড দেখানো উচিত ছিল। বিপজ্জনক ফাউলের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে ফিফা। কিন্তু মেসির ক্ষেত্রে সেই নিয়ম প্রয়োগ করা হল না।

 

 

অনিচ্ছাকৃত ফাউল, দাবি আর্জেন্টিনা শিবিরের

মেসি বিপজ্জনক ফাউল করলেও, আর্জেন্টিনা শিবিরের দাবি, তিনি অনিচ্ছাকৃতভাবে আলজেরিয়ার অধিনায়কের কাফ মাসলে আঘাত করেন। এই কারণেই রেফারি ফ্রি-কিকের নির্দেশ দেননি। কিন্তু মান্দির শরীরি ভাষায় স্পষ্ট, তিনি আঘাত পাওয়ার পর অস্বস্তি বোধ করছিলেন। তাঁর পায়ে যন্ত্রণা হচ্ছিল। এই কারণেই অনেকে দাবি করছেন, মেসিকে লাল কার্ড দেখানো উচিত ছিল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
আলজেরিয়ার বিরুদ্ধে ৩ গোল করেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি।
ভারতীয় সময় অনুযায়ী বুধবার সকালে বিশ্বকাপ ফুটবলে আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচে ৩ গোল করেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Senpai Ashish Darji: দুরন্ত লড়াই আশিস দর্জির, এশিয়া ওপেন কাপ ক্যারাটেতে দ্বিতীয় ভারত
Lionel Messi: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ড স্পর্শ করলেন, কোথায় থামবেন লিওনেল মেসি?