MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Mukhya Mantri Swasthya Bima Yojana
Festival Special Allowance
West Bengal Govt Holidays
Onion Prices Hike
TN Temple Musicians Salary
West Bengal DA Hike
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
MMSBY Application Process
West Bengal & Kolkata Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Lionel Messi: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ড স্পর্শ করলেন, কোথায় থামবেন লিওনেল মেসি?

Lionel Messi: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ড স্পর্শ করলেন, কোথায় থামবেন লিওনেল মেসি?

Lionel Messi Record: আর্জেন্টিনার (Argentina Vs Algeria) সমর্থকদের কাছে এবারের বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) শুরু হল ভারতীয় সময় অনুযায়ী বুধবার সকালে। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে একাধিক নজির গড়লেন অধিনায়ক লিওনেল মেসি।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Jun 17 2026, 09:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
বিশ্বকাপ ফুটবলে প্রথম হ্যাটট্রিক আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির
Image Credit : Getty

বিশ্বকাপ ফুটবলে প্রথম হ্যাটট্রিক আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির

মেসির হ্যাটট্রিক

ভারতীয় সময় অনুযায়ী বুধবার সকালে চলতি বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার প্রথম ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোল করার পর ৬০ ও ৭৬ মিনিটে পরের দুই গোল করেন লিও। তিনি প্রথমবার বিশ্বকাপ ফুটবলে হ্যাটট্রিক করলেন।

DID YOU
KNOW
?
অধিনায়ক হিসেবে সাফল্য
আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে ২ বার বিশ্বকাপ ফাইনাল খেলে একবার চ্যাম্পিয়ন হয়েছেন লিওনেল মেসি। ফের দেশকে বিশ্বকাপ জেতানোই তাঁর লক্ষ্য।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে যুগ্মভাবে সর্বাধিক গোলদাতা হয়ে গেলেন লিওনেল মেসি
Image Credit : Getty

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে যুগ্মভাবে সর্বাধিক গোলদাতা হয়ে গেলেন লিওনেল মেসি

বিশ্বকাপে সর্বাধিক গোল মেসির

আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করে বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে জার্মানির মিরোস্লাভ ক্লোজার সঙ্গে যুগ্মভাবে সর্বাধিক গোলদাতা হয়ে গেলেন লিওনেল মেসি। তিনি এদিন ১৬-তম গোল করলেন। চলতি বিশ্বকাপে আর এক গোল করলেই এককভাবে বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোলদাতা হয়ে যাবেন মেসি।

১৬
বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে ১৬ গোল হয়ে গেল লিওনেল মেসির।
বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে ষষ্ঠবার খেলতে নেমে ১৬ গোল করে ফেললেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

Related Articles

Related image1
Lionel Messi: ষষ্ঠ বিশ্বকাপ, ২০০-তম ম্যাচ, আলজেরিয়ার বিরুদ্ধে নতুন রেকর্ড মেসির
Related image2
Lionel Messi: বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক, যুগ্মভাবে সর্বাধিক গোলদাতা লিওনেল মেসি
37
প্রথম ফুটবলার হিসেবে ৬ বার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলার রেকর্ড লিওনেল মেসির
Image Credit : Getty

প্রথম ফুটবলার হিসেবে ৬ বার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলার রেকর্ড লিওনেল মেসির

ষষ্ঠবার বিশ্বকাপে মেসি

২০০৬ সালে প্রথমবার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলার সুযোগ পান লিওনেল মেসি। তারপর ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ সালে খেলার পর চলতি বিশ্বকাপেও খেলছেন লিও। তিনি বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠবার বিশ্বকাপের মূলপর্বে কোনও ম্যাচ খেললেন। এই রেকর্ড স্পর্শ করবেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং মেক্সিকোর গোলকিপার গিলেরমো ওচোয়া।

47
৫ বার বিশ্বকাপে গোল করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ড স্পর্শ করলেন লিওনেল মেসি
Image Credit : Getty

৫ বার বিশ্বকাপে গোল করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ড স্পর্শ করলেন লিওনেল মেসি

রোনাল্ডোর রেকর্ড স্পর্শ মেসির

পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আগেই বিশ্বকাপ ফুটবলের পাঁচটি আলাদা সংস্করণে গোল করার রেকর্ড গড়েছেন। এবার তাঁর সেই রেকর্ড স্পর্শ করলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তিনি বিশ্বকাপের মূলপর্বে গোল সংখ্যায় রোনাল্ডোকে অনেক পিছনে ফেলে দিয়েছেন।

57
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো মারাদোনার রেকর্ড ছাপিয়ে যেতে পারেন লিওনেল মেসি
Image Credit : Getty

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো মারাদোনার রেকর্ড ছাপিয়ে যেতে পারেন লিওনেল মেসি

মারাদোনার রেকর্ড ছাপিয়ে যেতে পারেন মেসি

বিশ্বকাপ ফুটবলে এখনও পর্যন্ত সতীর্থদের দিয়ে আট গোল করিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। প্রয়াত দিয়েগো মারাদোনাও সতীর্থদের দিয়ে বিশ্বকাপে আট গোল করিয়েছেন। চলতি বিশ্বকাপে সতীর্থদের দিয়ে অন্তত এক গোল করাতে পারলেই মারাদোনার রেকর্ড ছাপিয়ে যাবেন মেসি।

67
বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে দ্বিতীয়বার বিশ্বকাপ ফুটবল জেতার লক্ষ্যে লিওনেল মেসি
Image Credit : Getty

বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে দ্বিতীয়বার বিশ্বকাপ ফুটবল জেতার লক্ষ্যে লিওনেল মেসি

অধিনায়ক হিসেবে দ্বিতীয় খেতাবের লক্ষ্যে মেসি

লিওনেল মেসির নেতৃত্বে ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলে রানার্স হয় আর্জেন্টিনা। এরপর ২০২২ সালে অধিনায়ক হিসেবে আর্জেন্টিনাকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেন মেসি। তিনি যদি এবারও দলকে বিশ্বকাপ জেতাতে পারেন, তাহলে বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে দু'বার বিশ্বকাপ জেতার নজির গড়তে পারবেন।

77
বিশ্বকাপ ফুটবলে প্রথমবার সবচেয়ে বেশি গোল করে গোল্ডেন বুট জেতার লক্ষ্যে লিওনেল মেসি
Image Credit : Getty

বিশ্বকাপ ফুটবলে প্রথমবার সবচেয়ে বেশি গোল করে গোল্ডেন বুট জেতার লক্ষ্যে লিওনেল মেসি

প্রথমবার গোল্ডেন বুটের লক্ষ্যে মেসি

২০১৪ সালের বিশ্বকাপে সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল পেলেও, এখনও পর্যন্ত গোল্ডেন বুট জিততে পারেননি লিওনেল মেসি। এবার প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে তিনি গোল্ডেন বুট জেতার দিকে এগিয়ে গেলেন।

Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
ফিফা বিশ্বকাপ ২০২৬
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
East Bengal: ডুরান্ড ট্রফি জয়ের জন্য পতাকা উত্তোলন এবং একইদিনে কলকাতা লিগেও জিতল লাল হলুদ, দলে যোগ দিলেন ক্রোয়েশিয়ার তারকা
Recommended image2
IND vs SL Test 2026: দেবদূত-জুরেলের অনবদ্য সেঞ্চুরি! রানের পাহাড় ভারতের, দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কা পিছিয়ে ৪৯৫ রানে
Recommended image3
East Bengal Durand Cup 2026: কীভাবে জিতল ইস্টবেঙ্গল? কাজ করেছে এই ৫ ধুরন্ধর ট্রিকস
Recommended image4
Yashasvi Jaiswal: কলম্বো টেস্টে গুঁতো মেরে বিতর্কে, যশস্বী জয়সওয়ালকে বড় শাস্তি দিল ICC
Recommended image5
National Sports Day: 'খেল কি বাত, পিএম কে সাথ' - তরুণ খেলোয়াড়দের সঙ্গে ভার্চুয়াল আড্ডায় বসবেন প্রধানমন্ত্রী মোদী, কবে এবং কখন?
Related Stories
Recommended image1
Lionel Messi: ষষ্ঠ বিশ্বকাপ, ২০০-তম ম্যাচ, আলজেরিয়ার বিরুদ্ধে নতুন রেকর্ড মেসির
Recommended image2
Lionel Messi: বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক, যুগ্মভাবে সর্বাধিক গোলদাতা লিওনেল মেসি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved