Lionel Messi: 'আশা করি নিরপেক্ষ তদন্ত হবে,' ফের অরূপ বিশ্বাসের বিরুদ্ধে সরব শতদ্রু দত্ত

Published : May 28, 2026, 08:25 PM IST
Lionel Messi In Kolkata, India

সংক্ষিপ্ত

Lionel Messi Kolkata Event: গত বছরের ডিসেম্বরে দ্বিতীয়বার কলকাতা সফরে এসেছিলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। কিন্তু বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁর অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, অশান্তি দেখা গিয়েছিল। সেই ঘটনায় সারা বিশ্বে কলকাতার মুখ পুড়েছিল। এখনও সেই ঘটনার রেশ দেখা যাচ্ছে।

DID YOU KNOW ?
বারবার সরব শতদ্রু
রাজ্যে সরকার বদলের পর থেকেই লিওনেল মেসির অনুষ্ঠানে গোলমাল নিয়ে অরূপ বিশ্বাসকে আক্রমণ করে চলেছেন শতদ্রু দত্ত।

Satadru Dutta vs Aroop Biswas: গত ডিসেম্বরে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) লিওনেল মেসির (Lionel Messi) অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা নিয়ে ফের সরব হলেন এই অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্ত। তিনি ফের তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে তোপ দেগেছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে শতদ্রু লিখেছেন, ‘৭ দিন আগে আমি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, জুঁই বিশ্বাস, প্রাক্তন ডিজি রাজীব কুমার এবং কয়েকজন আইএএস ও সরকারি আধিকারিকের বিরুদ্ধে কলকাতায় লিওনেল মেসির ইভেন্ট ঘিরে ঘটে যাওয়া গুরুতর নিরাপত্তা বিপর্যয় ও অন্যান্য ঘটনাকে কেন্দ্র করে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছি। এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের হয়নি এবং অভিযুক্তদের কাউকেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়নি। তবুও বর্তমান সরকার এবং বিচার ব্যবস্থার উপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে, এবং আমি আশা করি একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে সত্য সামনে আসবে।’

দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি শতদ্রুর

সোশ্যাল মিডিয়া পোস্টে শতদ্রু আরও লিখেছেন, ‘সবচেয়ে কষ্টের বিষয় হল, ইভেন্টের মাত্র এক ঘণ্টার মধ্যেই আমাকে তৎকালীন সরকারের পুলিশ প্রশাসন আটক করেছিল। অথচ যারা একটি জেড প্লাস ক্যাটিগরির আন্তর্জাতিক ইভেন্টের নিরাপত্তা ভেঙে ফেলেছিল, মাঠে অননুমোদিত প্রবেশ ঘটিয়েছিল এবং গোটা অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থাকে বিপর্যস্ত করেছিল, তাদের এখনও পর্যন্ত কোনও জবাবদিহির মুখোমুখি হতে হয়নি। আমি বিশ্বাস করি, সত্য একদিন অবশ্যই সামনে আসবে। এই লড়াই শুধু আমার নিজের জন্য নয়, বাংলার ফুটবলপ্রেমী মানুষদের জন্য এবং ভারতের আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির মর্যাদা রক্ষার জন্যও।’

অরূপের বিরুদ্ধে এফআইআর

অরূপের বিরুদ্ধে বিধাননগর থানায় এফআইআর দায়ের করেছেন শতদ্রু। তাঁর অভিযোগ, টিকিটের কালোবাজারি করেছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধেও সরব হয়েছেন শতদ্রু। তিনি অরূপের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন। তিনি এখন অরূপের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৫০
অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা।
রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন শতদ্রু দত্ত।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Ishan Kishan: ৬ জোড়া জুতো কিনে দিয়েছেন, ঈশান কিষানের প্রতি কৃতজ্ঞ সাকিব হুসেন
Ashwin On Vaibhav Suryavanshi: বৈভব সূর্যবংশীর বাবা-মাকে বিশেষ বার্তা অশ্বিনের, শয়তানের কুনজরের কথা প্রাক্তন ক্রিকেটারের