Lionel Messi: টানা ৮ ম্যাচে গোল, মোট ২০, বিশ্বকাপে অনন্য রেকর্ড লিওনেল মেসির

Published : Jul 04, 2026, 06:14 AM IST
Lionel Messi

সংক্ষিপ্ত

Argentina vs Cabo Verde: চলতি বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) রাউন্ড অফ ১৬-এ আর্জেন্টিনা-কাবো ভার্দে ম্যাচে দুর্দান্ত লড়াই দেখা গেল। এই ম্যাচেও গোল পেলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi)। এই কিংবদন্তি বিশ্বকাপ ফুটবলে একাধিক নতুন রেকর্ড গড়েছেন। এদিন নিজের জোড়া রেকর্ড উন্নত করলেন মেসি।

DID YOU KNOW ?
টানা ৮ ম্যাচে গোল মেসির
২০২২ সালের বিশ্বকাপ ফুটবল থেকে শুরু করে এখনও পর্যন্ত টানা ৮ ম্যাচে গোল করলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

Lionel Messi Records: প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে (FIFA World Cup 2026) টানা আট ম্যাচে গোল। প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে ২০ গোল। ভারতীয় সময় অনুযায়ী শনিবার ভোরে চলতি বিশ্বকাপের রাউন্ড অফ ৩২-এর ম্যাচে কাবো ভার্দের বিরুদ্ধে (Argentina vs Cabo Verde) জোড়া নজির গড়লেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তিনি আগেই বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এবং প্রথম ফুটবলার হিসেবে টানা সাত ম্যাচে গোলের রেকর্ড গড়েছিলেন। এদিন সেই দুই রেকর্ডই উন্নত করলেন। এবার ষষ্ঠ বিশ্বকাপে খেলছেন মেসি। তিনি বিশ্বকাপের পাঁচ আলাদা সংস্করণে গোল করেছেন। প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠবার বিশ্বকাপে খেলার রেকর্ড গড়েছেন। কিন্তু এখনও বিশ্বকাপের কোনও সংস্করণে সবচেয়ে বেশি গোল করে গোল্ডেন বুট জিততে পারেননি। এবার সেই রেকর্ড গড়তে পারেন। সাত গোল করে সবার আগে মেসি।

অসামান্য গোল মেসির

কাবো ভার্দের বিরুদ্ধে এই ম্যাচের ২৯ মিনিটে প্রথম গোল করেন মেসি। কাবো ভার্দের বক্সে সতীর্থ লাউতারো মার্টিনেজের (Lautaro Martínez) চিপ বাঁ পায়ে অসাধারণ ভঙ্গিতে রিসিভ করে বাঁ পায়ের জোরালো শটে বিপক্ষ দলের গোলকিপার ভোজিনহাকে (Vozinha) হার মানান আর্জেন্টিনার অধিনায়ক। এরকম গোল দেখার জন্য রাত জাগা যায়। মেসির গোল দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন তাঁর অনুরাগীরা। এরপরেও গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন মেসি। কিন্তু ৬৩ মিনিটে তাঁর ডান পায়ের শট সেভ করে দেন ভোজিনহা। ৭২ মিনিটে ফ্রি-কিক নেন মেসি। এবারও তাঁকে গোল করতে দেননি ভোজিনহা। তিনি দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়েও মেসির ফ্রি-কিক সেভ করে দেন।

'ঘরের মাঠ'-এ রেকর্ড মেসির

মেজর লিগ সকারে (Major League Soccer) ইন্টার মায়ামির (Inter Miami) হয়ে খেলেন মেসি। এদিন ম্যাচ ছিল সেখানেই। এই মাঠ, ড্রেসিংরুম মেসির চেনা। সেখানেই তিনি বিশ্বকাপ ফুটবলে নতুন রেকর্ড গড়লেন। আর্জেন্টিনার অধিনায়ক আরও অনেক রেকর্ড গড়বেন বলে আশায় তাঁর অনুরাগীরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০
বিশ্বকাপ ফুটবলে ২০ গোল হয়ে গেল লিওনেল মেসির।
আর্জেন্টিনার হয়ে ষষ্ঠ বিশ্বকাপ ফুটবলে খেলতে নেমে ২০ গোল করে ফেললেন অধিনায়ক লিওনেল মেসি।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Argentina vs Cape Verde: কেপ ভার্দের লড়াই ব্যর্থ! বুঝিয়ে দিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ৩-২ গোলে জিতে পরের রাউন্ডে মেসিরা
Australia vs Egypt: গোলকিপার বদল করে ডুবল অস্ট্রেলিয়া, টাইব্রেকারে জিতে বিশ্বকাপের শেষ ষোলোয় মিশর