Australia vs Egypt: গোলকিপার বদল করে ডুবল অস্ট্রেলিয়া, টাইব্রেকারে জিতে বিশ্বকাপের শেষ ষোলোয় মিশর

Published : Jul 04, 2026, 02:29 AM ISTUpdated : Jul 04, 2026, 02:45 AM IST
Australia vs Egypt

সংক্ষিপ্ত

FIFA World Cup 2026: চলতি বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ ৩২ পর্বও শেষের দিকে। বিশ্বকাপ যত এগিয়ে চলেছে, ততই আকর্ষণীয় হয়ে উঠছে লড়াই। ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার গভীর রাতে মিশর ও অস্ট্রেলিয়ার (Australia vs Egypt) ম্যাচেও দুর্দান্ত লড়াই দেখা গেল। এই দুই দল বিশ্ব ফুটবলের সেরা শক্তিগুলির তালিকায় না থাকলেও, যথেষ্ট লড়াকু দল হয়ে উঠেছে।

DID YOU KNOW ?
চরম ভুল অস্ট্রেলিয়ার
মিশরের বিরুদ্ধে ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছিলেন অস্ট্রেলিয়ার গোলকিপার প্যাট্রিক বিচ। কিন্তু টাইব্রেকারের ঠিক আগে তাঁকে তুলে নেওয়া হল।

FIFA World Cup 2026 Updates: টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে (Australia vs Egypt) চলতি বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ ১৬-এ পৌঁছে গেল মিশর। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের পর ম্যাচের ফল ছিল ১-১। এরপর টাইব্রেকারে ৪-২ জয় পায় মিশর। এদিন নির্ধারিত সময়ের ১৩ মিনিটের মাথায় প্রথম গোল করে মিশকে এগিয়ে দেন ইমাম আশুর (Emam Ashour)। ৫৫ মিনিটে মহম্মদ হানির (Mohamed Hany) আত্মঘাতী গোলে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। এই গোলের কিছুক্ষণ আগে নিজেদের বক্সে এক ক্রস বিপদমুক্ত করতে গিয়ে মাথায় চোট পান হানি। তারপরেও তিনি খেলা চালিয়ে যান। এইডেন ও'নিলের (Aiden O'Neill) ফ্রি-কিক বিপদমুক্ত করতে গিয়ে হেড নিজেদের জালেই জড়িয়ে দেন হানি। এরপর নির্ধারিত সময়ে আর গোল হয়নি। বারবার বিপজ্জনক হয়ে উঠছিলেন মহম্মদ সালাহ (Mohamed Salah)। শেষমুহূর্তে তাঁর বিপজ্জনক ক্রসে দুরন্ত হেড নেন রামি রাবিয়া (Rami Rabia)। সারা মাঠ ধরে নিয়েছিল, জয়সূচক গোল পাচ্ছে মিশর। কিন্তু সবাইকে হতবাক করে দিয়ে বাঁ হাতে অসামান্য সেভ করেন অস্ট্রেলিয়ার গোলকিপার প্যাট্রিক বিচ (Patrick Beach)। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু অতিরিক্ত সময়ে গোল হয়নি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

গোলকিপার বদল করে ডুবল অস্ট্রেলিয়া

অতিরিক্ত সময়ের শেষদিকে গোলকিপার বদল করে অস্ট্রেলিয়া। বিচের পরিবর্তে মাঠে নামানো হয় ম্যাথু রায়ানকে (Mathew Ryan)। এই পরিবর্তন টাইব্রেকারের শুরু থেকেই নানা অঙ্গভঙ্গির মাধ্যমে মিশরের ফুটবলারদের উপর চাপ তৈরি করার চেষ্টা করছিলেন রায়ান। কিন্তু তিনি কোনও শটই বাঁচাতে পারেননি। অস্ট্রেলিয়ার দুই ফুটবলার গোল করতে ব্যর্থ হন। মিশরের ফুটবলাররা ঠান্ডা মাথায় শট নিয়ে গোল করেন। তার ফলেই জয় পেলেন সালাহরা।

ইতিহাস গড়ল মিশর

প্রথমবার বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোয় পৌঁছে ইতিহাস গড়ল মিশর। সালাহরা এদিন যে লড়াই করলেন, তাতে রাউন্ড অফ ১৬-এও তাঁরা অসাধারণ পারফরম্যান্স দেখাবেন বলে আশা তৈরি হয়েছে। কোয়ার্টার-ফাইনালে পৌঁছতে পারলে নতুন ইতিহাস গড়বে মিশর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোয় মিশর।
রাউন্ড অফ ৩২-এর ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ ১৬-এ পৌঁছে গেল মিশর।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Cristiano Ronaldo: বিশ্বকাপের পরেই অবসর! বোনের কথায় বাড়ল জল্পনা, মুখ খুললেন রোনাল্ডো
Doping: শুধু নির্বাসন নয়, ডোপ পরীক্ষায় ধরা পড়লে ক্রীড়াবিদদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা!