বিশ্বকাপ চলাকালীন জন্মদিন পালন করতে চলেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি
দলের সঙ্গে জন্মদিন পালন করবেন মেসি
২৪ জুন ৩৯ বছরে পা দিচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তিনি সেই সময় বিশ্বকাপে খেলতে ব্যস্ত থাকবেন। দলের সবার সঙ্গেই এবারের জন্মদিন পালন করবেন মেসি। তবে জন্মদিন পালন করার চেয়ে দলকে ফের বিশ্বকাপ চ্যাম্পিয়ন করাই তাঁর প্রধান লক্ষ্য।
এবারের বিশ্বকাপে একাধিক নতুন রেকর্ড গড়তে পারেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক
একাধিক নতুন রেকর্ড গড়ার সামনে মেসি
এবারের বিশ্বকাপে একাধিক নতুন রেকর্ড গড়তে পারেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। তিনি ২০২২ সালে কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন। এবার সেই খেতাব ধরে রাখাই তাঁর লক্ষ্য থাকবে। পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার আগে ফের বিশ্বকাপ জিততে চান মেসি।
আর্জেন্টিনার হয়ে ষষ্ঠবার বিশ্বকাপে খেলতে নেমে নতুন রেকর্ড গড়তে চলেছেন মেসি
ষষ্ঠবার বিশ্বকাপে মেসি
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। তিনি ষষ্ঠবার বিশ্বকাপে খেলতে নেমে নতুন রেকর্ড গড়তে চলেছেন। ২০০৬ সালে প্রথমবার আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পান মেসি। তারপর তিনি ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে খেলেছেন। এখনও পর্যন্ত কোনও ফুটবলার ছয়বার বিশ্বকাপে খেলার সুযোগ পাননি।
লিওনেল মেসির পাশাপাশি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও ষষ্ঠবার বিশ্বকাপে খেলতে নামছেন
তিন ফুটবলার ষষ্ঠবার বিশ্বকাপে খেলছেন
লিওনেল মেসির পাশাপাশি তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও ষষ্ঠবার বিশ্বকাপে খেলতে নামছেন। মেক্সিকোর গোলকিপার গিলেরমো ওচোয়াও ষষ্ঠবার বিশ্বকাপে খেলতে নামছেন। এই তিন ফুটবলারই নতুন রেকর্ড গড়তে চলেছেন।
510
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়তে পারেন মেসি
বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ড গড়ার পথে মেসি
বিশ্বকাপে এখনও পর্যন্ত ২৬ ম্যাচ খেলে ১৩ গোল করেছেন লিওনেল মেসি। তিনিই আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করেছেন। বিশ্বকাপের ইতিহাসে যুগ্মভাবে চতুর্থ সর্বাধিক গোলদাতা মেসি। তিনি যদি এবারের বিশ্বকাপে চার গোল করতে পারেন, তাহলে সর্বাধিক গোলদাতা হয়ে যাবেন।
610
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের রেকর্ড জার্মানির মিরোস্লাভ ক্লোজের
মিরোস্লাভ ক্লোজের রেকর্ড ভাঙার পথে মেসি
ব্রাজিলের রোনাল্ডো বিশ্বকাপে ১৫ গোল করেন। বিশ্বকাপে ২৪ ম্যাচ খেলে ১৬ গোল করে তাঁর সেই রেকর্ড ভেঙে দেন জার্মানির তারকা স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোজে। এবার তাঁর রেকর্ড ভেঙে দেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছেন লিওনেল মেসি।
710
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর লিওনেল মেসিও বিশ্বকাপের ৫ সংস্করণে গোলের নজির গড়ার পথে
৫ বিশ্বকাপে গোলের পথে মেসি
বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের পাঁচ আলাদা সংস্করণে গোল করার রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। লিওনেল মেসি এখনও পর্যন্ত চার বিশ্বকাপে গোল করেছেন। এবারের বিশ্বকাপে তিনি যদি গোল করতে পারেন, তাহলে লাতিন আমেরিকার প্রথম ফুটবলার এবং বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপের পাঁচ সংস্করণে গোল করার নজির গড়বেন।
810
বিশ্বকাপে কিংবদন্তি দিয়েগো মারাদোনার রেকর্ড ছাপিয়ে যেতে পারেন লিওনেল মেসি
মারাদোনাকে ছাপিয়ে যেতে পারেন মেসি
বিশ্বকাপে এখনও পর্যন্ত সতীর্থদের দিয়ে আট গোল করিয়েছেন লিওনেল মেসি। প্রয়াত দিয়েগো মারাদোনাও সতীর্থদের দিয়ে বিশ্বকাপে আট গোল করিয়েছেন। এবারের বিশ্বকাপে সতীর্থদের দিয়ে গোল করাতে পারলেই মারাদোনার রেকর্ড ছাপিয়ে যাবেন মেসি।
910
বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে ২ বার বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মেসি
ফের বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মেসি
লিওনেল মেসির নেতৃত্বে ২০১৪ সালের বিশ্বকাপে রানার্স হয় আর্জেন্টিনা। এরপর ২০২২ সালে অধিনায়ক হিসেবে আর্জেন্টিনাকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেন মেসি। তিনি যদি এবারও বিশ্বকাপ জিততে পারেন, তাহলে বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে দু'বার বিশ্বকাপ জেতার নজির গড়তে পারবেন।
1010
বিশ্বকাপে সর্বাধিক গোলদাতা হওয়ার ব্যক্তিগত লক্ষ্যপূরণ করতে পারেন মেসি
সর্বাধিক গোলদাতা হওয়ার লক্ষ্যে মেসি
বিশ্বকাপে সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জিতেছেন লিওনেল মেসি। তবে তিনি এখনও সর্বাধিক গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জিততে পারেননি। এবারের বিশ্বকাপে সেই লক্ষ্যপূরণ করতে পারেন আর্জেন্টিনার অধিনায়ক।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.