Man City vs Chelsea: শেষ হাসি হাসল সিটি। এফএ কাপের ফাইনালে শনিবার, ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি হয় ম্যাঞ্চেস্টার সিটি বনাম চেলসি (man city vs chelsea)। সেই ফাইনাল ম্যাচেই ১-০ গোলে জয় পেল সিটি। গোল করলেন আন্তোনি সেমেনিও (chelsea vs man city)।
যদিও এই ম্যাচে নামার আগে সিটি কোচ গুয়ার্দিওলা জানান, "এফএ কাপের পরেই বোর্নমথের বিরুদ্ধে ম্যাচ। আমরা প্রতি তিনদিন অন্তর খেলছি। চেলসি পুরো এক সপ্তাহ ধরে নিজেদের ঘরের মাঠে অনুশীলন করছে এবং ফাইনালের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের লন্ডন যাতায়াত করতে হচ্ছে। ওরা বাড়িতে নিজেদের পরিবার, স্ত্রী-সন্তানদের সঙ্গে থাকবে। তাই ক্লান্তি, ক্লান্তি আর শুধুই ক্লান্তি।"
তবে সেই ক্লান্তি কাটিয়ে উঠে জয় হাসিল করল তাঁর ছেলেরা। গোল কম হলেও, ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হওয়াটাই আসল। ট্যাকটিক্যাল এবং পজিশনাল ফুটবল খেলেই কাপ জয় করল ম্যাঞ্চেস্টার সিটি। অন্যদিকে, আট বছর ধরে চলা ট্রফির খরা কাটাতে মরিয়া ছিল চেলসি। কিন্তু একাধিক সুযোগ তৈরি হলেও গোল আসেনি।
আর এই জয়ের সুবাদে, চলতি মরশুমে দ্বিতীয় ঘরোয়া খেতাব জিতে নিল ম্যাঞ্চেস্টার সিটি। দুই দলই গোটা ম্যাচে একাধিক সুযোগ তৈরি করে। তবে গোলের দরজা কিছুতেই খুলছিল না। সবথেকে বড় বিষয়, প্রথমার্ধে কোনও গোলই হয়নি।
তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই নিয়ে সিটি টানা চতুর্থবার এফএ কাপের ফাইনালে খেলল। টার মধ্যে গত দুটি ফাইনালে পরাজিত হয় তারা। ২০২৫ সালে, ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে এবং তার আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে। তাই এবারের ফাইনালটি ছিল ডেডলক ভাঙার ম্যাচ। সেটাই করে দেখাল গুয়ার্দিওলার দল।
দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে, সিটি ফুটবলার আর্লিং হালান্ডের পাস থেকে বল পেয়েই ব্যাক হিল করেন আন্তোনি সেমেনিও। যা চেলসির গোলকিপার রবার্ট স্যাঞ্চেজ়কে পরাস্ত করে সোজা জালে জড়িয়ে যায়। আর এই গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। শেষপর্যন্ত, চেলসিকে ১-০ গোলে হারিয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন হল ম্যাঞ্চেস্টার সিটি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।