Mohun Bagan vs East Bengal: ঐতিহ্যের মেগা কলকাতা ডার্বি। আইএসএল-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (mohun bagan vs east bengal)। আর সেই হাইভোল্টেজ ম্যাচকে কেন্দ্র করে সবুজ মেরুন এবং লাল হলুদ জনতার জন্য থাকছে একাধিক বন্দোবস্ত (mohun bagan vs east bengal derby)।
প্রথমত তীব্র গরম এবং সঙ্গে রয়েছে আর্দ্রতা। তাই দর্শকদের কথা মাথায় রেখে, প্রতিটি র্যাম্পে থাকছে জলের ব্যবস্থা। পাশাপাশি রাখা হচ্ছে অ্যাম্বুলেন্স। ইতিমধ্যেই ফুটবলপ্রেমী জনতার মধ্যে কলকাতা ডার্বি ঘিরে উত্তেজনা তুঙ্গে। শেষ হয়ে গেছে ৬২,০০০ টিকিট। সব বিক্রি হয়ে গেছে। সেইসঙ্গে, খেলা দেখে ফেরার সময় দুই দলের সমর্থকদের যাতে কোনও অসুবিধা না হয়, সেইজন্য থাকছে বিশেষ বাসের ব্যবস্থা।
মোট ২০০টি স্পেশ্যাল বাস চালানো হবে। চালু থাকবে স্পেশ্যাল ফেরি সার্ভিস এবং স্পেশ্যাল মেট্রো পরিষেবা। মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলকে ম্যাচকে কেন্দ্র করে নিরাপত্তার দায়িত্বে থাকবেন মোট ১২০০ পুলিশকর্মী।
দর্শকরা কোনও দাহ্য বস্তু এবং আতশবাজি নিয়ে প্রবেশ করতে পারবেন না। ত্রি-স্তরীয় নিরাপত্তা বলয় থাকবে রবিবারের ম্যাচে। কোনওরকম আতশবাজি জাতীয় দ্রব্য নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না। টিফোর ক্ষেত্রে ফুটবলসুলভ ছবি বা লেখা এবং নিজেদের দলের সমর্থনে টিফো বা প্ল্যাকার্ডে কোনও সমস্যা নেই। তবে বর্ণবিদ্বেষমূলক, রাজনৈতিক এবং প্ররোচনামূলক কোনও বার্তা যেন টিফোতে না থাকে, সেটা জানিয়ে দেওয়া হয়েছে সংগঠকদের তরফ থেকে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।