
IPL 2026: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) গুজরাট টাইটানসকে (Kolkata Knight Riders vs Gujarat Titans) ২৯ রানে হারিয়ে চলতি আইপিএল-এ প্লে-অফের দৌড়ে টিকে থাকল কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে জয় পেল অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দল। এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে দুই উইকেট হারিয়ে ২৪৭ রান করে কেকেআর। জবাবে চার উইকেট হারিয়ে ২১৮ রান করেই থেমে যায় গুজরাট। এই জয়ের ফলে ১২ ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবলে সাত নম্বরে উঠে এল কেকেআর। অন্যদিকে, ১৩ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলে দ্বিতীয় স্থানে থাকল শুবমান গিলের (Shubman Gill)। এদিন জয় পেলে সরকারিভাবে প্লে-অফের যোগ্যতা অর্জন করত গুজরাট। কিন্তু হেরে যাওয়ায় শুবমানদের পরের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এদিন কেকেআর-এর হয়ে অসাধারণ ব্যাটিং করেন ওপেনার ফিন অ্যালেন (Finn Allen)। তিনি ৩৫ বলে চারটি বাউন্ডারি ও ১০টি ওভার-বাউন্ডারির সাহায্যে ৯৩ রান করেন। অপর ওপেনার রাহানে ১৪ বলে ১৪ রান করেন। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে অঙ্গকৃশ রঘুবংশীও (Angkrish Raghuvanshi) দুর্দান্ত ব্যাটিং করেন। তিনি ৪৪ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি ও সাতটি ওভার-বাউন্ডারি। ক্যামেরন গ্রিনও (Cameron Green) ঝোড়ো ব্যাটিং করেন। এই অস্ট্রেলিয়ান (Australian) ২৮ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল তিনটি বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি। গুজরাটের ইনিংসের শুরুটা দারুণভাবে করেন দুই ওপেনার সাই সুদর্শন (Sai Sudharsan) ও শুবমান। সুদর্শন ২৮ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। তিনি ছয়টি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি মারেন। শুবমান ৪৯ বলে ৮৫ রান করেন। তিনি পাঁচটি বাউন্ডারি ও সাতটি ওভার-বাউন্ডারি মারেন। নিশান্ত সিন্ধু (Nishant Sindhu) অবশ্য এক রান করেই আউট হয়ে যান। জস বাটলার (Jos Buttler) ৩৫ বলে ৫৭ রান করেন। তিনি পাঁচটি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি মারেন।
কেকেআর-এর হয়ে চার ওভার বোলিং করে ২৯ রান দিয়ে জোড়া উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন সুনীল নারিন (Sunil Narine)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।