Manu Bhaker-Vaibhav Sooryavanshi: বৈভবকে নিয়ে অলিম্পিক্সে জোড়া পদকজয়ী মনুকে প্রশ্ন, ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা

Published : Apr 28, 2026, 03:36 PM ISTUpdated : Apr 28, 2026, 03:42 PM IST
Manu Bhaker and Vaibhav Sooryavanshi

সংক্ষিপ্ত

Manu Bhaker-Vaibhav Sooryavanshi: ২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সে (Paris 2024 Olympics) জোড়া পদক জিতে সারা বিশ্বে ভারতের মুখ উজ্জ্বল করেন মনু ভাকের। অন্যদিকে, আইপিএল-এ (IPL 2026) ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন বৈভব সূর্যবংশী। মনু ও বৈভবের মধ্যে কোনও সম্পর্ক নেই। কিন্তু হঠাৎই তাঁদের দু'জনকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

DID YOU KNOW ?
জাতীয় দলের পথে বৈভব
এবারের আইপিএল শেষ হওয়ার পরেই প্রথমবার সিনিয়র পর্যায়ে জাতীয় দলে সুযোগ পেতে পারেন বৈভব সূর্যবংশী।

Manu Bhaker-Vaibhav Sooryavanshi: ভারতের বেশিরভাগ ক্রীড়া সাংবাদিক কি ক্রিকেটের বাইরে কিছু ভাবতে পারেন না? নয়াদিল্লিতে (New Delhi) জাতীয় রাইফেল সংস্থার (National Rifle Association of India) ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ফের এই প্রশ্ন উঠে গেল। একজন অলিম্পিক্সে (Paris 2024 Olympics) জোড়া পদক জিতে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছেন। অপরজন কিশোর বয়সে আইপিএল-এ (IPL 2026) অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে সিনিয়র পর্যায়ে জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন। প্রথমজন মনু ভাকের (Manu Bhaker) এবং দ্বিতীয়জন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। দুই ক্রীড়াবিদই দেশের গর্ব। তাঁরা নিজেদের খেলায় অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন। কিন্তু হঠাৎই তাঁদের নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। মনু ও বৈভবের কোনওদিন দেখা হয়নি। তাঁরা নিজেদের খেলা নিয়ে ব্যস্ত। কিন্তু তাঁদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক চলছে।

মনু বৈভবকে নিয়ে কেন বিতর্ক?

জাতীয় রাইফেল সংস্থার অনুষ্ঠানে ছিলেন মনু। সেখানে তাঁকে নানা প্রশ্ন করছিলেন সাংবাদিকরা। হঠাৎ এক সাংবাদিক বৈভবকে নিয়ে প্রশ্ন করেন। মনু অবশ্য ভালোভাবেই এই প্রশ্ন সামাল দেন। তিনি বলেন, ‘আমি বলব, ওর মেন্টরশিপ যদি ভালোভাবে হয়, ওর চারপাশে যদি ভালো মানুষ থাকে, তাহলে বয়স সংখ্যামাত্র। প্রতিভার কোনও বয়স হয় না। ৬০ বছর বয়সেও কেউ ভালো কিছু করতে পারে, আবার ছয় বছর বয়সেও অসাধারণ কিছু করতে পারে। ফলে ওর সঙ্গে যাঁরা আছেন তাঁরা যদি ওকে ভালোভাবে আগলে রাখেন এবং উপযুক্ত পথ দেখান, তাহলে আমি নিশ্চিত, ও পরবর্তী বড় তারকা হয়ে উঠবে।’ কিন্তু মনু ভালোভাবেই বৈভবকে নিয়ে প্রশ্নের জবাব দিলেও, বিতর্ক থামছে না।

 

 

ক্রিকেট নিয়ে কেন প্রশ্ন?

সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করছেন, অলিম্পিক্সে জোড়া পদক জয় আইপিএল-এর চেয়ে অনেক বড় সাফল্য। তাই বৈভবকে নিয়ে মনুকে প্রশ্ন করা উচিত হয়নি। ক্রীড়া সাংবাদিকদের ক্রিকেট-কেন্দ্রিক মানসিকতা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৪
২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জিতেছেন মনু।
২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সে শ্যুটিংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে জোড়া পদক জিতেছেন মনু ভাকের।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Lungi Ngidi Injury Update: এনগিডির প্রাণ বাঁচল মাত্র ১১ মিনিটে! নেপথ্যে দিল্লি পুলিশের এসিপি সঞ্জয় সিং, মুহূর্তে তৈরি গ্রিন করিডোর
Virat Kohli: IPL-এ ৯০০০ রানের গণ্ডি পেরোনো প্রথম ব্যাটার, কিং কোহলির নতুন ইতিহাস