Messi vs Yamal: দ্বিধার মধ্যে বার্সা ফ্যানরা! কিংবদন্তি মেসি, নাকি ভবিষ্যতের তারকা ইয়ামাল? যে ফাইনালে দুই দলকেই সমর্থন করছেন অনেকে

Published : Jul 17, 2026, 03:49 PM IST
Messi vs Yamal: দ্বিধার মধ্যে বার্সা ফ্যানরা! কিংবদন্তি মেসি, নাকি ভবিষ্যতের তারকা ইয়ামাল? যে ফাইনালে দুই দলকেই সমর্থন করছেন অনেকে

সংক্ষিপ্ত

Messi vs Yamal: বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হওয়ায় বার্সেলোনা সমর্থকরা চরম দ্বিধার মধ্যে রয়েছেন। একদিকে ক্লাবের কিংবদন্তি লিওনেল মেসি এবং অন্যদিকে ভবিষ্যতের তারকা লামিন ইয়ামাল সহ স্পেনের আট জন বার্সা ফুটবলার।

Messi vs Yamal: বিশ্বকাপ ফাইনালে কি বার্সেলোনার সমর্থকরা দুই ভাগে বিভক্ত হয়ে যাবেন? সোশ্যাল মিডিয়ায় এখন এটাই সবচেয়ে বড় আলোচনার বিষয়। কারণটাও বেশ স্পষ্ট। একদিকে ক্লাবের ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি এবং অন্যদিকে, বার্সার ভবিষ্যৎ প্রজন্মের মুখ, লামিনে ইয়ামাল ও তাঁর দল (Messi vs Yamal)। প্রশ্ন একটাই, বার্সা ফ্যানরা কাকে সাপোর্ট করবেন? এই ফাইনালটা বার্সেলোনার সমর্থকদের জন্য একদিকে যেমন স্বপ্নের, তেমনই এক কঠিন পরীক্ষারও।

দ্বিধার মধ্যে বার্সা ফ্যানরা!

আবার অন্যদিকে যন্ত্রণারও। কারণ, স্পেন যদি কাপ জেতে, তাহলে বার্সেলোনার আটজন খেলোয়াড় বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কাতালোনিয়ায় ফিরবেন। তাদের মধ্যে আছেন লামিনে ইয়ামাল, পাউ কুবাসি, পেদ্রি, গাভি, দানি অলমো, ফেরান ত্সটো, এরিক গার্সিয়া এবং জোয়ান গার্সিয়া। এটা ক্লাবের জন্য একটা নতুন প্রজন্মের স্বপ্নপূরণ। কিন্তু বহু বার্সা সমর্থকদের মন পড়ে আছে আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সির দিকে। কারণটা সহজ, মেসি তাঁদের কাছে শুধু একজন খেলোয়াড় নন। মেসি তাদের কাছে ফুটবলের প্রথম প্রেম। 

বার্সেলোনাকে ভালোবাসার কারণ। ক্লাবের সাফল্যের আকাশে তিনিই একমাত্র 'মসিহা'। যাকে দেখে অনেকে বড় হয়েছেন, ফুটবল শিখেছেন, আজ তারাই মেসির বিপক্ষে। ৩৯ বছর বয়সেও এই টুর্নামেন্টে ৮টা গোল আর ৪টে অ্যাসিস্ট করে মেসি যেভাবে গোটা বিশ্বকে চমকে দিচ্ছেন, তাতে বার্সার ফ্যানরা যদি চান যে মেসিই আরেকবার ইতিহাস গড়ুক, তাহলে অবাক হওয়ার কিছু নেই। তবে এই ম্যাচটা মেসির জন্যও খুব কঠিন। একদিকে লা মাসিয়া অ্যাকাডেমিতে বেড়ে ওঠার সুবাদে স্পেনের প্রতি তাঁর কৃতজ্ঞতা, আর অন্যদিকে জন্মভূমি আর্জেন্টিনার প্রতি ভালোবাসা।

কিংবদন্তি মেসি, নাকি ভবিষ্যতের তারকা ইয়ামাল?

আসলে মেসি দুটো ভিন্ন জগতের মধ্যে দাঁড়িয়ে এই ফাইনাল খেলতে নামছেন। একদিকে বার্সার ইতিহাস, অন্যদিকে বার্সার ভবিষ্যৎ। লড়াইটা সেয়ানে সেয়ানে। তবে জয় যারই হোক না কেন, বার্সেলোনার সমর্থকরা কিন্তু উৎসব করতেই পারেন। কাপটা মেসি তুলুন বা ইয়ামাল আর তাঁর বন্ধুরা, বিশ্বজুড়ে একটাই কথা ঘুরবে—ফুটবলের আসল ঠিকানা সেই বার্সেলোনাতেই।

ফুটবল বিশ্বকাপের সব খবর সব আগে, শুধুমাত্র এশিয়ানেট নিউজ বাংলায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026 Final: বিশ্বকাপ ফাইনালের রেফারি ঠিক করে ফেলল ফিফা, কে থাকছেন দায়িত্বে?
Javier Milei: ফাইনাল দেখতে মাঠে যাবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট! কারণ এক পুরনো 'অভিশাপ', সেটা কী?