
FIFA World Cup 2026: এবারের বিশ্বকাপ ফুটবল ফাইনালে প্রধান রেফারি হিসেবে থাকছেন স্লোভেনিয়ার (Slovenia) স্লাভকো ভিনচিচ (Slavko Vinčić)। তিনিই আর্জেন্টিনা বনাম স্পেন (Argentina vs Spain) ম্যাচে বাঁশি মুখে সারা মাঠ ছুটে বেড়াবেন। এই রেফারিই লিওনেল মেসি (Lionel Messi), ল্যামিন ইয়ামালদের (Lamine Yamal) লড়াইয়ের ফল নির্ধারণ করবেন। ফিফার পক্ষ থেকে বিশ্বকাপ ফাইনালের রেফারি ও সহকারী রেফারিদের নাম ঘোষণা করা হয়েছে। ভিনচিচের সহকারী হিসেবে থাকছেন তাঁরই দেশের তোমাজ ক্লানচনিক (Tomaž Klančnik) এবং আন্দ্রাজ কোভাচিচ (Andraž Kovačič)। চতুর্থ রেফারি হিসেবে থাকছেন জর্ডনের (Jordan) আধহাম মাখাদমেহ (Adham Makhadmeh)। রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকছেন কাতারের (Qatar) মহম্মদ আলকালাফ (Mohammed Alqallaf)।
২০২২ সালে বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হলেও, নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের (Saudi Arabia) কাছে হেরে গিয়েছিলেন মেসিরা। সেই ম্যাচে রেফারি হিসেবে ছিলেন ভিনচিচ। সেই তাঁকেই ফিফা এবারের বিশ্বকাপ ফাইনাল পরিচালনার দায়িত্ব দেওয়ায় চিন্তায় পড়ে গিয়েছে আর্জেন্টিনা শিবির। সেমি-ফাইনালের আগে আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের নানা সংস্কারের কথা জানা গিয়েছিল। কিন্তু রেফারি হিসেবে যিনি থাকছেন, তিনি সব হিসেব বদলে দিতে পারেন।
২০১০ সালে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে স্বীকৃতি পান ভিনচিচ। তারপর থেকে তিনি অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন। ২০২৪ সালে উয়েফা চ্যাম্পিয়নস লিগে (UEFA Champions League) রিয়াল মাদ্রিদ (Real Madrid) ও বরুশিয়া ডর্টমুন্ডের (Borussia Dortmund) ম্যাচ পরিচালনা করেন এই রেফারি। তবে তিনি এক বিতর্কিত ঘটনায় জড়িয়ে পড়েন। ২০২০ সালে বসনিয়া ও হার্জেগোভিনায় (Bosnia and Herzegovina) এক কটেজে পতিতাবৃত্তি, মাদক ও অস্ত্র পাচার চক্রের খবর পেয়ে পুলিশের অভিযানে আটক হন এই রেফারি। এই অভিযানে নয় মহিলা, ২৬ পুরুষকে আট করা হয়। বিপুল পরিমাণে কোকেন, আগ্নেয়াস্ত্র, বুলেটপ্রুফ ভেস্ট ও নগদ অর্থও উদ্ধার করা হয়। ভিনচিচ অবশ্য নিজেকে নির্দোষ বলে দাবি করেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।