Mirabai Chanu: এশিয়ান গেমসকে পাখির চোখ করছেন মীরাবাঈ চানু, পদকের লক্ষ্যে ঝাঁপাচ্ছেন এই তারকা অ্যাথলিট

Published : Sep 14, 2026, 03:32 PM IST
Mirabai Chanu: এশিয়ান গেমসকে পাখির চোখ করছেন মীরাবাঈ চানু, পদকের লক্ষ্যে ঝাঁপাচ্ছেন এই তারকা অ্যাথলিট

সংক্ষিপ্ত

Mirabai Chanu: অলিম্পিকে রুপো জিতেছেন, কিন্তু এশিয়ান গেমসে এখনও পদক অধরা মীরাবাঈ চানুর। নিজের ক্যারিয়ারের এই একমাত্র খামতি মেটাতে ফের একবার প্রমাণ করতে নামছেন তিনি। এবারের প্রতিযোগিতা শুধু পদকের জন্যই নয়, ২০২৮ অলিম্পিকের যোগ্যতা অর্জনের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Mirabai Chanu: অলিম্পিকে রুপো জিতেছেন, কিন্তু এশিয়ান গেমসে এখনও পদক অধরা মীরাবাঈ চানুর। নিজের ক্যারিয়ারের এই একমাত্র খামতি মেটাতে ফের একবার প্রমাণ করতে নামছেন তিনি। এবারের প্রতিযোগিতা শুধু পদকের জন্যই নয়, ২০২৮ অলিম্পিকের যোগ্যতা অর্জনের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। টোকিও অলিম্পিকে রুপো, কমনওয়েলথ গেমসে রেকর্ডের সঙ্গে সোনা, বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছেন। মীরাবাঈ চানুর (Mirabai Chanu) ক্যারিয়ারে সাফল্যের তালিকাটা বেশ লম্বা। কিন্তু এত কিছুর পরেও একটা পদকের জন্য তাঁর অপেক্ষা এখনও শেষ হয়নি। আর সেটা হল, এশিয়ান গেমসের পদক।

এশিয়ান গেমসকে পাখির চোখ করছেন মীরাবাঈ চানু

৩২ বছর বয়সী মীরাবাঈয়ের কাছে এই পদকটা একটা অধরা স্বপ্ন। ২০১৪ সালের এশিয়ান গেমসে প্রথমবার অংশ নিয়ে তিনি নবম স্থানে শেষ করেন। এরপর ২০১৮ সালে, চোটের কারণে নামতেই পারেননি। আর গতবার চোটের সঙ্গে লড়াই করেও চতুর্থ স্থানে শেষ করতে হয় তাঁকে। অল্পের জন্য হাতছাড়া হয় পদক। তাই এবারের এশিয়ান গেমস শুধু পদকের জন্যই নয়, আগামী অলিম্পিকের যোগ্যতা অর্জনের দিক থেকেও চানুর জন্য খুব গুরুত্বপূর্ণ।

Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনার হ্যাটট্রিক মীরাবাঈ চানুর, প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

পদকের লক্ষ্যে ঝাঁপাচ্ছেন এই তারকা অ্যাথলিট

এশিয়ান গেমসের লড়াইটা অলিম্পিকের মতোই কঠিন। এখানে পদক জেতার পাশাপাশি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের যোগ্যতা অর্জনের সুযোগও রয়েছে মীরাবাঈয়ের সামনে। এর আগে গ্লাসগো কমনওয়েলথ গেমসে ৪৮ কেজি বিভাগে ১৯০ কেজি ওজন তুলে সোনা জিতেছিলেন তিনি। এবারও তেমন পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে চাইবেন। মীরাবাঈ চানুর ইভেন্ট রয়েছে আগামী ২৩ সেপ্টেম্বর। নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। বিশেষ করে কমনওয়েলথ গেমসে দুর্দান্ত পারফরম্যান্সের পর,সকলেই আশা করে রয়েছেন পদকের বিষয়ে। অন্যদিকে, এবারের প্রতিযোগিতা শুধু পদকের জন্যই নয়, ২০২৮ অলিম্পিকের যোগ্যতা অর্জনের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Pakistan Cricket: স্লো ওভার রেটের গেরোয় পাকিস্তান, মোটা জরিমানা এবং ১১ পয়েন্ট কাটল আইসিসি
Dhiraj Bommadevara Wins Gold: তিরন্দাজি বিশ্বকাপের ফাইনালে সোনা জিতে ইতিহাস ধীরাজ বোমাদেভরা-র