Mohammed Shami: ৩ বছর পর টেস্ট দলে জায়গা পেতে পারেন মহম্মদ শামি, ওয়ানডেতে ফিরছেন Sanju Samson

Published : May 18, 2026, 04:33 PM ISTUpdated : May 18, 2026, 04:45 PM IST
Ajit Agarkar-Mohammed Shami

সংক্ষিপ্ত

Mohammed Shami: মহম্মদ শামির জাতীয় দলে প্রত্যাবর্তনের সম্ভাবনা আরও জোরাল হল। জোর জল্পনা, আফগানিস্তানের বিরুদ্ধে ৬ জুন থেকে শুরু হতে চলা টেস্টে ভারতীয় দলে সুযোগ দেওয়া হচ্ছে বাংলার ৩৫ বছরের তারকা পেসারকে। কাল, মঙ্গলবার দল ঘোষণা।

Mohammed Shami: মহম্মদ শামির জাতীয় দলে প্রত্যাবর্তনের সম্ভাবনা আরও জোরাল হল। জোর জল্পনা, আফগানিস্তানের বিরুদ্ধে ৬ জুন থেকে শুরু হতে চলা টেস্টে ভারতীয় দলে সুযোগ দেওয়া হচ্ছে বাংলার ৩৫ বছরের তারকা পেসারকে। মুখ্য নির্বাচক অজিত আগরকর শামিকে টেস্ট দলে নিতে আগ্রহ দেখিয়েছেন বলে খবর। তেমনটা হলে দেশের হয়ে দীর্ঘ ৩ বছর পর টেস্ট খেলতে নামবেন শামি। গত বছর ওয়ানডে ক্রিকেটে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিলেন শামি। তবে টি-২০ বিশ্বকাপের জন্য বিবেচিত হননি। তখন শামির কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু ঘরোয়া ক্রিকেটে আরও একবার নিজেকে প্রমাণ করে টেস্টে প্রত্যাবর্তনের পথে তারকা পেসার। শামি শেষবার দেশের হয়ে টেস্ট খেলেন জুনের শুরুতে ২০২৩ অস্ট্রেলিয়া সফরে, হোবার্টে। এরপর কখনও চোট, কখনও ফিটনেসের কারণে শামি-কে ব্রাত্য রাখা হয়।

শামির টেস্ট কেরিয়ার

প্রসঙ্গত, দেশের হয়ে ৬৮টি টেস্ট খেলে শামি মোট ২২৯টি উইকেট সংগ্রহ করেছেন। ইনিংসে ৬ বার ৫ বা তার বেশি উইকেটশিকারের নজির আছে তাঁর।

ওয়ানডে দলে ফিরছেন সঞ্জু স্যামসন

বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া জানিয়েছেন,আগামিকাল, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় দল ঘোষণা করা হবে। ২০২৬-২৭ মরসুমে এটাই ভারতের প্রথম ঘরের সিরিজ হতে চলেছে। দীর্ঘ আইপিএল মরসুমের পর ক্রিকেেটারদের ধকল সামলাতে নির্বাচকেরা বিশেষ গুরুত্ব দিচ্ছেন। সেই কারণেই জশপ্রীত বুমরা-কে একটি ফরম্যাটে বিশ্রাম দেওয়া হতে পারে বলে জল্পনা। বুমরা টেস্ট বা একদিনের সিরিজ কোনও একটিতে খেলতে পারেন। অন্যদিকে, টি-২০-তে অবিশ্বাস্য ফর্মে থাকা সঞ্জু স্য়ামসন-কে এবার ওয়ানডে দলে জায়গা দেওয়া হতে পারে।

কেমন হতে পারে টিম ইন্ডিয়ার স্কোয়াড

টিম ইন্ডিয়ার দুই মহাতারকা অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মা এবং বিরাট কোহলি-র ওয়ানডে দলে থাকার সম্ভাবনা প্রবল, বিশেষ করে একদিনের সিরিজে। উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ ফিট থাকলে দুই ফরম্যাটেই খেলতে পারেন। টেস্ট দলে ওপেনার হিসেবে যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুলের জায়গা প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। নতুন মুখের দিকেও নজর রয়েছে নির্বাচকদের। শোনা যাচ্ছে, কোচ গৌতম গম্ভীর টেস্টে তিন নম্বরে দেবদূত পাদিক্কল-কে সুযোগ দেওয়ার পক্ষপাতী। এছাড়াও নীতীশ কুমার রেড্ডি, সাই সুদর্শন, গুরনূর ব্রার বা আকিব নবিদের মতো তরুণ ক্রিকেটারদের নিয়েও আলোচনা চলছে। স্পিন বিভাগে রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদবের উপরই ভরসা রাখতে পারে ভারতীয় দল। অন্যদিকে পেস আক্রমণে মহম্মদ সিরাজ ও মহম্মদ শামির ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে। ধ্রুব জুরেলকে ব্যাক-আপ উইকেটরক্ষক হিসেবে রাখা হতে পারে বলেও খবর।

আফগান সিরিজের সূচি

আফগানদের বিরুদ্ধে আগামী ৬ জুন থেকে শুরু হতে চলা টেস্ট হবে চণ্ডীগড়ের মুল্লানপুরে। এক ম্যাচের টেস্ট সিরিজের পর আফগানিস্তানের বিরুদ্ধে ১৪ জুন থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবে টিম ইন্ডিয়া। আফগানদের বিরুদ্ধে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলেই ভারতীয় দল উড়ে যাবে আয়ারল্যান্ডে। সেখান গিয়ে টিম ইন্ডিয়া দুটি টি-২০ খেলবে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

CSK vs SRH: চিপকে সোমবার ডু অর ডাই ম্যাচ! হারলেই প্লে-অফের স্বপ্নভঙ্গ চেন্নাইয়ের, চাপে হায়দরাবাদও
Nisith Pramanik Kolkata Derby: মেসি কাণ্ডের ফাইল খুলছেন? "বাংলা ফুটবলের জনপ্রিয়তা আগামীতে আরও বৃদ্ধি পাবে!" বললেন ক্রীড়ামন্ত্রী