Mohun Bagan: মোহনবাগানের দায়িত্ব নেওয়ার পর, এটি তাঁর প্রথম সাংবাদিক সম্মেলন (mohun bagan news today live)। বৃহস্পতিবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারবার মোহনবাগান হেড কোচ সের্জিও লোবেরার কথায় উঠে এল দলীয় সংহতির কথা (mohun bagan news in bengali)।
সবুজ মেরুন হেডস্যারের কথায়, "আমি সবটা জেনেবুঝেই দায়িত্ব নিয়েছি। নিশ্চয়ই এটা আমার কাছে নতুন একটা চ্যালেঞ্জ। তাছাড়া মোহনবাগান গোটা দেশের মধ্যে সেরা একটি ক্লাব। স্পেনের বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের সঙ্গে এই ক্লাবের জনপ্রিয়তার তুলনা করা যেতে পারে। বার্সেলোনার অনূর্ধ্ব-১৮ ফুটবল দলে কোচিং করাতে গিয়ে ওদের সিনিয়র দলকে খুব কাছ থেকে দেখতাম। আর ওরাও কিন্তু সবসময় ট্রফি জিততে চাইত। তাই আমার দর্শনও সেটাই থাকবে। শুধু ট্রফি জেতা।”
লোবেরা জানালেন, "যে কোনও দলের উপরেই চাপ এবং প্রত্যাশা থাকবে। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। কিন্তু সেটা সামলেই কাজ করে যেতে হবে আগামীদিনে। আর আমি চাপ নিতে ভালোবাসি। আমার কাছে এটা আসলে বাড়তি একটা অনুপ্রেরণা। দেখুন, চাপের অনেকগুলো দিক রয়েছে। মাইনে না পেয়ে সারাদিন কাজ করে চলা একজন লোককেও সংসার সামলাতে বেশ চাপের মুখে পড়তে হয়। অসুস্থ হয়ে সেরে ওঠার জন্য হাসপাতালে দৌড়নোও তো একটা চাপ। তবে ফুটবল মাঠে কোচিং করার চাপ কিন্তু অতটাও কঠিন নয়। তাই এই চাপ আমি বেশ উপভোগ করি।”
মোহনবাগান কোচ বলছেন, “যদি এটা এমন কোনও দল হত, যারা বেশি দূর যেতে পারবে না, তাহলে আমি বেজায় সমস্যায় পড়তাম। কিন্তু এটা তো একটা চ্যাম্পিয়ন দল। সবথেকে বড় বিষয়, পেশাদার মানসিকতা রয়েছে ছেলেদের মধ্যে। তাই প্রত্যেকে দলের সাফল্যের জন্য পরিশ্রম করছে। প্রায় ২ মাসের উপর প্রস্তুতি নিয়েছি আমরা। তাই সকলেই নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।