Heinrich Klaasen News: দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে ফেরার আর কোনও সম্ভাবনাই নেই। স্পষ্ট জানিয়ে দিলেন হেনরিখ ক্লাসেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া এই তারকা এই মুহূর্তে বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলার পাশাপাশি ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের দল রটারডাম ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক হিসেবে নতুন ইনিংস শুরু করেছেন।
Heinrich Klaasen News: দক্ষিণ আফ্রিকার জার্সিতে আর ফেরা হবে না তাঁর (South Africa cricket team)। সব জল্পনার অবসান ঘটিয়ে জানিয়ে দিলেন তারকা ব্যাটার হেনরিখ ক্লাসেন। কেভিন পিটারসেনের মতো প্রাক্তন ক্রিকেটাররা যখন ২০২৭ সালের একদিনের বিশ্বকাপের জন্য ক্লাসেনকে দলে ফেরানোর কথা বলছেন, ঠিক তখনই নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর ক্লাসেন এখন বিভিন্ন টি-টোয়েন্টি লিগে চুটিয়ে খেলছেন (Heinrich Klaasen retirement)। শুধু তাই নয়, ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের দল রটারডাম ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক হিসেবেও নতুন যাত্রা শুরু করেছেন তিনি।
আইপিএলে দুরন্ত ফর্মের রহস্যটা ঠিক কী?
ক্লাসেন বলেন, ''দুর্ভাগ্যবশত, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কোনো ইচ্ছে আমার নেই। আমি এখন জীবনের একটা নতুন অধ্যায়ে পা রেখেছি, লক্ষ্য হলো ক্রিকেট খেলাটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। রটারডাম দলের সঙ্গে কাজ করতে পেরে আমি খুব খুশি। এর পিছনে কোনো গোপন রহস্য নেই, আত্মবিশ্বাসটাই আসল। আমার সতীর্থ ফাফ ডুপ্লেসির দিকেই দেখুন না, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ও আরও শক্তিশালী হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর থেকে ও সারা বিশ্বের লিগগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে। ও প্রমাণ করে দিয়েছে যে এটাও সম্ভব।''
আইপিএল ২০২৬-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আগুনে ফর্মে আছেন ক্লাসেন। এখনও পর্যন্ত ৯ ম্যাচে ৪১৪ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে দ্বিতীয় স্থানে আছেন তিনি। অবসরের পরেও এই ফর্ম ধরে রাখার রহস্য কী? এই প্রশ্নের উত্তরে ক্লাসেন বলেন, মাঠের বাইরের প্রস্তুতি এবং ফিটনেস এর জন্য খুব জরুরি। তাঁর মতে, যেকোনো টুর্নামেন্টের আগে মানসিকভাবে তরতাজা হয়ে নামতে পারাটা অনেক সাহায্য করে।
পরবর্তী ম্যাচ
আইপিএলে দারুণ ফর্মে থাকা সানরাইজার্স হায়দরাবাদ আগামী ৩ মে হায়দরাবাদের ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


