Mohun Bagan vs Jamshedpur FC: হটাৎ থমকে যাওয়া মোহনবাগানকে চাঙ্গা করার লক্ষ্যে লোবেরা, এবার 'মিশন জামশেদপুর'

Published : Apr 04, 2026, 12:26 PM IST
Mohun Bagan vs Jamshedpur FC

সংক্ষিপ্ত

Mohun Bagan vs Jamshedpur FC: মোহনবাগান এবং জামশেদপুরের পয়েন্ট আপাতত সমান। ১৩ পয়েন্টে দাঁড়িয়ে আছে দুই দল। যারা জিতবে, তারাই ফের শীর্ষে পৌঁছে যাবে। ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে এসে সবুজ মেরুন হেডস্যার সের্জিও লোবেরা জানালেন, “জামশেদপুর কঠিন প্রতিপক্ষ। আগে আমরা সুযোগ নষ্ট করেছি। তাই এখন আর কোনওরকম ভুল করা চলবে না।" 

Mohun Bagan vs Jamshedpur FC: শুরুতেই পরপর চার ম্যাচে জয়। কিন্তু তারপরেই কিছুটা থমকে যাওয়া। অর্থাৎ, বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ড্রয়ের পর মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে পরাজয় (Mohun Bagan ISL 2026)। এই মুহূর্তে সবুজ মেরুন ব্রিগেড আইএসএল লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে। কিন্তু অতীতকে একেবারেই মনে রাখতে চাইছে না মোহনবাগান। তাই শনিবার, জামশেদপুরকে হারিয়ে শীর্ষস্থান ফিরে পাওয়াই একমাত্র লক্ষ্য আপুইয়াদের (mohun bagan vs jamshedpur fc)।

থমকে যাওয়া মোহনবাগানকে চাঙ্গা করার লক্ষ্যে লোবেরা

অন্যদিকে, মোহনবাগান এবং জামশেদপুরের পয়েন্ট আপাতত সমান। ১৩ পয়েন্টে দাঁড়িয়ে আছে দুই দল। যারা জিতবে, তারাই ফের শীর্ষে পৌঁছে যাবে। ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে এসে সবুজ মেরুন হেডস্যার সের্জিও লোবেরা জানালেন, “জামশেদপুর কঠিন প্রতিপক্ষ। আগে আমরা সুযোগ নষ্ট করেছি। তাই এখন আর কোনওরকম ভুল করা চলবে না। গত দুটি ম্যাচ মিলিয়ে পাঁচ পয়েন্ট নষ্ট হয়েছে আমাদের।"

 

 

তিনি আরও যোগ করেন, “গোটা বিশ্ব কঠিন পরিস্থিতির সম্মুখীন। পরিবারের জন্য অর্থ রোজগার করতে না পারলে বা পরিবারের কেউ হাসপাতালে ভর্তি থাকলে সেটা যথেষ্ট চাপের হতে পারে। কিন্তু আমার কাছে অতটাও চাপ নেই। তাই যা পেয়েছি, সেটাকেই সকলের আশীর্বাদ বলে মনে করছি। আমাদের প্রতিদিন উন্নতি করতে হবে। হতাশ হলে চলবে না। এটা নতুন একটা ম্যাচ। আমি ভাগ্যবান যে, আমার হাতে একটা ভালোমানের দল রয়েছে। ছেলেরা মুখিয়ে আছে ভালো ফল করার জন্য।" 

লক্ষ্য যখন জামশেদপুর বধ

অতএব, একটি বিষয় পরিষ্কার যে, মোহনবাগান এই ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না। জামশেদপুরের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী লিস্টন কোলাসোও। সাংবাদিক সম্মেলনে এসে তিনি সেই কথাই বললেন। 

শনিবার, বিকেল ৫ টায় জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে আইএসএল-এর এই গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান বনাম জামশেদপুর এফসি। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Ajker Bangla News Live: Paan Cultivation - কবে হবে গবেষণা কেন্দ্র? ভোটের মুখে পান-চাষিদের পুরনো দাবি জোরালো হচ্ছে
CSK vs PBKS: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অনায়াস জয়, আইপিএল-এর শীর্ষে পাঞ্জাব কিংস