IPL 2026: আগামী বছর বাংলাদেশী ক্রিকেটারদের সুযোগ দেওয়া হবে? মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান

Published : Apr 03, 2026, 08:59 PM IST
 Mustafizur Rahman

সংক্ষিপ্ত

IPL 2026 News: এবারের আইপিএল থেকে বাংলাদেশের (Bangladesh) পেসার মুস্তাফিজুর রহমানের (Mustafizur Rahman) বাদ পড়া নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। এই ঘটনার জেরে টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) যোগ দেয়নি বাংলাদেশ। এ বিষয়ে এবার মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধূমল (Arun Dhumal)।

DID YOU KNOW ?
আশাবাদী অরুণ ধূমল
ভারত ও বাংলাদেশের ক্রিকেট-সম্পর্কের উন্নতি হবে, আশায় আইপিএল চেয়ারম্যান অরুণ ধূমল।

IPL 2026: বিসিসিআই-এর (BCCI) নির্দেশে এবারের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) থেকে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) বাদ দেওয়া হলেও, আগামী মরসুমের আইপিএল-এ বাংলাদেশের (Bangladesh) ক্রিকেটারদের খেলার সুযোগ দেওয়া হতে পারে। এমনই ইঙ্গিত দিয়েছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধূমল (Arun Dhumal)। তিনি বলেছেন, ‘এটা দুর্ভাগ্যজনক। যা হয়েছে তা না হলেই ভালো হত। আমার মনে হয় না সরকারের প্রতিদিনের ক্রিকেট পরিচালনা করার কোনও ইচ্ছা বা ভূমিকা আছে। সরকার ক্রিকেট খেলায় সাহায্য করে। কিন্তু, হ্যাঁ, মাঝেমধ্যে এমন কিছু ঘটনা ঘটে এবং এরকম কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। আমি নিশ্চিত, শুভবুদ্ধির উদয় হবে এবং ভবিষ্যতে আর এই ধরনের ঘটনা ঘটবে না।’ বিসিসিআই-এর সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) সম্পর্কের উন্নতি হবে বলে আশায় আইপিএল চেয়ারম্যান।

ক্রিকেট ও রাজনীতিকে এক করে ফেলা উচিত নয়, মত ধূমলের

মুস্তাফিজুরকে যখন আইপিএল থেকে বাদ দেওয়া হয়, তখন শোনা গিয়েছিল, কেকেআর-এর উপর চাপ তৈরি করেছে বিসিসিআই। এ বিষয়ে প্রশ্নের জবাবে ধূমল বলেছেন, 'আমি শুধু বলব, দুর্ভাগ্যজনক ঘটনা। আমার এর চেয়ে বেশি কিছু জানা নেই।' আইপিএল চেয়ারম্যান আরও বলেছেন, ক্রিকেট ও রাজনীতিকে আলাদা করেই রাখা উচিত। কারণ, রাজনৈতিক অবস্থা নিয়মিত বদলে যায়। নির্বাচন, বৈদেশিক চাপ ও আন্তর্জাতিক ঘটনার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি বদলে যেতে পারে।

ক্রিকেটের স্বার্থরক্ষায় কাজ করার বার্তা ধূমলের

ধূমল আরও বলেছেন, একজন প্রশাসক হিসেবে তিনি রাজনৈতিক বিষয়ে যুক্ত থাকার বদলে ক্রিকেটের স্বার্থরক্ষার জন্য কাজ করতে চাইছেন। তিনি ক্রিকেট নিয়েই ভাবছেন। তবে তাঁদের বৃহত্তর ক্ষেত্রে কাজ করতে হয়। সরকার যে সিদ্ধান্ত নেয় তাই চূড়ান্ত। তবে খেলার স্বার্থরক্ষাই তাঁদের প্রাথমিক দায়িত্ব। সেই লক্ষ্যেই তাঁরা কাজ চালিয়ে যাবেন। ক্রিকেটের যাতে উন্নতি হয় এবং ক্রিকেটের সঙ্গে যুক্ত সবার সুবিধা হয়, সেই লক্ষ্যেই কাজ করবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৭
২০২৭ সালের আইপিএল-এ সুযোগ পেতে পারেন বাংলাদেশীরা।
২০২৭ সালের আইপিএল-এ বাংলাদেশের ক্রিকেটারদের খেলার সুযোগ দেওয়া হতে পারে। এমনই ইঙ্গিত দিয়েছেন আইপিএল চেয়ারম্যান।
Read more Articles on
click me!

Recommended Stories

Pakistan: পাকিস্তানে জ্বালানি-সঙ্কট চরমে, সরকারের পাশে থাকার বার্তা শাহিদ আফ্রিদির
CSK vs PBKS: চিপকে মুখোমুখি চেন্নাই বনাম পাঞ্জাব, ধুন্ধুমার লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা