Mohun Bagan vs Odisha FC: "ঝুঁকি নিয়েছি বলেই ৫-১ গোলে জিতেছি" ওড়িশাকে উড়িয়ে আত্মবিশ্বাসী লোবেরা-জেমি

Published : Mar 07, 2026, 03:44 PM IST
Mohun Bagan vs Odisha FC

সংক্ষিপ্ত

Mohun Bagan vs Odisha FC: মোহনবাগান কোচ জানালেন, “আমি ভীষণ উচ্ছ্বসিত। দারুণ একটা ম্যাচ খেললাম। বড় ব্যবধানে জিততে পেরেছি আমরা। এই পারফরম্যান্সের পর তো অবশ্যই খুশি হওয়ার কথা। আসলে আমরা ঝুঁকি নিয়েছি। ঝুঁকি নিয়েছি বলেই ৫-১ গোলে ম্যাচটা জিতেছি। সেখানে একটা গোল হজম করতে হয়েছে বলে বিশেষ চিম্তার কিছু নেই। আমি এইভাবেই ফুটবল খেলাতে ভালোবাসি।”

Mohun Bagan vs Odisha FC: পালতোলা নৌকা যেন টগবগ করে ছুটছে। এই নিয়ে টানা চার ম্যাচে জয়। তারপরেই যেন আরও আত্মবিশ্বাসী দেখাল মোহনবাগান হেড কোচ সের্জিও লোবেরা এবং জেমি ম্যাকলারেনকে (mohun bagan vs odisha fc live match)।

আত্মবিশ্বাসী লোবেরা-জেমি

আইএসএলে কার্যত, সবুজ মেরুন ঝড়। আইএসএল-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয় মোহনবাগান বনাম ওড়িশা এফসি (mohun bagan vs odisha fc news today)। সেই ম্যাচে ওড়িশাকে ৫-১ গোলে উড়িয়ে দেয় সবুজ মেরুন ব্রিগেড। যার মধ্যে চারটি গোল একাই করেন জেমি ম্যাকলারেন এবং একটি গোল আলবার্তো রডরিগেজের। 

ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে মোহনবাগান কোচ জানালেন, “আমি ভীষণ উচ্ছ্বসিত। দারুণ একটা ম্যাচ খেললাম। বড় ব্যবধানে জিততে পেরেছি আমরা। এই পারফরম্যান্সের পর তো অবশ্যই খুশি হওয়ার কথা। আসলে আমরা ঝুঁকি নিয়েছি। আর ঝুঁকি নিলে গোল খেতেই হবে। আর ঝুঁকি নিয়েছি বলেই ৫-১ গোলে ম্যাচটা জিতেছি। সেখানে একটা গোল হজম করতে হয়েছে বলে বিশেষ চিম্তার কিছু নেই। আমি এইভাবেই ফুটবল খেলাতে ভালোবাসি।”

লিগ টেবিলের শীর্ষে সবুজ মেরুন ব্রিগেড

লোবেরার কথায়, "এখনও আমাদের দলে একাধিক উন্নতির জায়গা রয়েছে। প্রথমার্ধে ৪-১ গোলে এগিয়ে যাওয়ার পর, দ্বিতীয়ার্ধেও অনেক সুযোগ আমরা তৈরি করতে পেরেছি। কিন্তু সেই সুযোগগুলি থেকে গোল আসেনি। আমাদের আরও গোল করতে হবে। তাই প্রতিদিন আরও অনেক বেশি উন্নতি করতে হবে। তবে এটা ঠিক যে, দলের খেলায় আমি খুব খুশি।”

অন্যদিকে, হ্যাটট্রিক তথা চার গোলের নায়ক জেমি ম্যাকলারেন বলেন, "আমাদের দলে বিদেশিদের যতটা ভূমিকা, ঠিক ততটাই ভূমিকা রয়েছে এই দেশের ফুটবলারদের। ভারতের জাতীয় দলে খেলা অনেক ফুটবলার মোহনবাগানে খেলে এবং তাদের মান যথেষ্ট ভালো। ওরা ক্রস না বাড়ালে কীভাবে গোল করতাম আমি? তাই এই গোল যতটা না আমার, ততটাই ওদেরও প্রাপ্য। শেষপর্যন্ত, আমাদের দল জিততে পেরেছে, আমি তাতেই ভীষণ খুশি।”

চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে সবুজ মেরুন ব্রিগেড।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

India vs New Zealand: 'দর্শকদের চুপ করিয়ে দিতে চাই,' ফাইনালের আগে হুঙ্কার স্যান্টনারের
IND vs NZ Final: ফাইনালের স্কোয়াড থেকে বাদ যাচ্ছেন অভিষেক? মেপে পা ফেলতে চাইছেন গম্ভীর-সূর্যরা