Mohun Bagan vs Punjab FC: যুবভারতীতে পাঞ্জাবের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় মোহনবাগানের, খেলার ফলাফল ৩-২

Published : Apr 12, 2026, 10:28 PM ISTUpdated : Apr 12, 2026, 10:46 PM IST
Mohun Bagan vs Punjab FC

সংক্ষিপ্ত

Mohun Bagan vs Punjab FC: খোঁচা খাওয়া বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে সবুজ মেরুন ব্রিগেড। ফল মেলে হাতেনাতে। খেলার ২৯ মিনিটে, মোহনবাগানের হয়ে সমতা ফেরান জেমি ম্যাকলারেন। খেলার ফলাফল তখন ১-১। 

Mohun Bagan vs Punjab FC: যুবভারতীতে রুদ্ধশ্বাস জয় মোহনবাগানের (mohun bagan vs punjab fc)। আইএসএল-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার, মুখোমুখি হয় মোহনবাগান বনাম পাঞ্জাব এফসি।সেই ম্যাচেই, ৩-২ গোলে জয় হাসিল করল সবুজ মেরুন ব্রিগেড (mohun bagan super giant vs punjab fc standings)। 

রুদ্ধশ্বাস জয় বাগান ব্রিগেডের

প্রসঙ্গত, এর আগে পরপর তিনটি ম্যাচে পয়েন্ট নষ্ট করার পর, জয়ে ফিরল মোহনবাগান। যার ফলে, পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এল সবুজ মেরুন ব্রিগেড। যদিও শুরুতেই ধাক্কা খায় মোহনবাগান। ম্যাচের ১২ মিনিটে, এগিয়ে যায় পানাব এফসি। গোল করেন র‌্যামিরেজ়। 

 

 

আর সেই গোল খাওয়ার পরেই, খোঁচা খাওয়া বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে সবুজ মেরুন ব্রিগেড। ফল মেলে হাতেনাতে। খেলার ২৯ মিনিটে, মোহনবাগানের হয়ে সমতা ফেরান জেমি ম্যাকলারেন। খেলার ফলাফল তখন ১-১। 

আর এই গোলের সুবাদেই চলতি প্রতিযোগিতায় ৮ গোলের মালিক হলেন তিনি। কার্যত, সর্বোচ্চ গোল স্কোরার। এরপর ম্যাচের ৬০ মিনিটে, পাঞ্জাব এফসি-র হয়ে সমতা ফেরান এফিয়ং। কিন্তু দলটার নাম যে মোহনবাগান, তাই আবারও লড়াইতে ফিরে আসে তারা। 

 

 

আসল কাজটি করলেন জেসন কামিংস

ম্যাচের ৭৩ মিনিটে, সবুজ মেরুনকে আবারও খেলায় ফিরিয়ে আনেন সাহাল আব্দুল সামাদ।  তবে সেখানেই শেষ নয়। ৭৮ মিনিটের মাথায়, এফিয়ং-এর শট ভিশাল কেইথ না বাঁচালে, বড়সড় বিপদের মুখে পড়তে পারত মোহনবাগান। 

কিন্তু ৯১ মিনিটে, মোহনবাগানের হয়ে আসল কাজটি করলেন জেসন কামিংস। তাঁর গোলেই শেষপর্যন্ত, রুদ্ধশ্বাস জয় হাসিল করল সবুজ মেরুন ব্রিগেড। আর এই জয়ের সুবাদেই ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল মোহনবাগান। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

LSG vs GT: শুবমান-বাটলারের অসাধারণ ব্যাটিং, লখনউকে হারিয়ে দ্বিতীয় জয় গুজরাটের
KKR: দলে যোগ দিচ্ছেন শ্রীলঙ্কার তারকা, বোলিংয়ের সমস্যা মেটার আশায় কেকেআর