MS Dhoni CSK: ধোনি পুরো ফিট, তবু কেন খেলছেন না! বিস্ফোরক তথ্য ফাঁস

Published : May 17, 2026, 02:26 PM IST
MS Dhoni

সংক্ষিপ্ত

MS Dhoni CSK:এবারের আইপিএলের বড় আকর্ষণ ছিলেন মহেন্দ্র সিং ধোনি। ৪৪ বছর বয়েসে ক্রিকেট বিশ্বের সবচেয়ে হাইপ্রোফাইল টুর্নামেন্টে ধোনি কেমন ম্যাজিক দেখান তার দিকে তাকিয়ে ছিল ভক্তরা। কিন্তু দলের প্রাণভোমরা মাহি একটা ম্যাচও খেলেননি।

MS Dhoni CSK:এবারের আইপিএলের বড় আকর্ষণ ছিলেন মহেন্দ্র সিং ধোনি। ৪৪ বছর বয়েসে ক্রিকেট বিশ্বের সবচেয়ে হাইপ্রোফাইল টুর্নামেন্টে ধোনি কেমন ম্যাজিক দেখান তার দিকে তাকিয়ে ছিল ভক্তরা। কিন্তু সবাইকে হতাশ করে চোটের কারণে ধোনি এবারের আইপিএলে এখনও পর্যন্ত একটা ম্য়াচও খেলতে পারেননি। চেন্নাই সুপার কিংস লিগ পর্যায়ে ১২টি ম্য়াচ খেলে ফেলেছে। কিন্তু দলের প্রাণভোমরা মাহি একটা ম্যাচও খেলেননি। যদিও মাঝেমাঝেই শোনা যায় ধোনি ফিট হয়ে গিয়েছেন, এবার তিনি খেলবেন। কিন্তু আইপিএলের প্রায় শেষের পর্যায়ে এসে ধোনির এবারে মাঠে নামা নিয়ে জানা গেল বিস্ফোরক খবর।

গত দুটি ম্য়াচে খেলার জন্য তৈরি ছিলেন ধোনি!

চেন্নাই সুপার কিংস সূত্রে জানা গিয়েছিল, আইপিএলের শেষ দুটি ম্যাচে খেলার মত ফিটনেস ছিল ধোনির। কিন্তু কেন তারপরেও মাহি মাঠে নামলেন না? এরপর থেকেই জল্পনা শুরু হয়েছিল, তবে কি শুঘু চোটের কারণেই বাইরে রয়েছেন 'ক্যাপ্টেন কুল'? এবার সেই জল্পনাতেই কার্যত ইতি পড়ল। জানা গিয়েছে, সম্পূর্ণ ফিট থাকা সত্ত্বেও নিজেই খেলেননি ধোনি। দলের স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

কেন নিজেকে ডাগআউটেই বন্দি রাখলেন মাহি

চেন্নাই সুপার কিংসের শেষ দু'টি ম্যাচ ছিল লখনৌ সুপার জায়েন্টস-এর বিরুদ্ধে। একটি ম্যাচ হয়েছিল চেন্নাইয়ে, অন্যটি লখনৌয়ে। দুই ম্যাচেই খেলার জন্য তৈরি ছিলেন ধোনি। ফিটনেস নিয়ে কোনও সমস্যা ছিল না বলেই খবর। তবুও তিনি মাঠে নামেননি, কারণ সিএসকে-র চলতি কম্বিনেশন ভাঙতে চাননি এই অভিজ্ঞ ক্রিকেটার। নিজের খেলার থেকেও দলের ভারসাম্য এবং স্থিতিশীলতাকেই প্রাধান্য দিয়েছেন ধোনি। বর্তমান চেন্নাইয়ের প্রথম একাদশ নিয়ে সন্তুষ্ট ছিল টিম ম্যানেজমেন্ট। সেই পরিস্থিতিতে নিজের জন্য কোনও পরিবর্তন আনতে চাননি তিনি। বরাবরের মতোই ব্যক্তিগত উপস্থিতির চেয়ে দলের সাফল্যকে বেশি গুরুত্ব দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

দলের কম্বিনেশন ভাঙতে নারাজ 'ক্যাপ্টেন কুল'

প্রসঙ্গত, ধোনির পরিবর্তে এবার চেন্নাই সুপার কিংসের উইকেটের পিছনে রয়েছেন ,সঞ্জু স্যামসন। দু দুটি সেঞ্চুরি করে চমকে দিয়েছেন সঞ্জু। ফলে ধোনিকে প্রথম একাদশে থাকতে হলে, একজন স্পেশালিস্ট ব্য়াটার হিসেবে খেলতে হবে। কিন্তু উর্ভিল প্য়াটেল, কার্তিক শর্মা-দের মত তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দিতে, নিজেকে ডাগ আউটেই রাখছেন ধোনি। ধোনির এই সিদ্ধান্তে আরও একবার সামনে এসেছে তাঁর নেতৃত্বগুণ এবং দলকে আগে রাখার মানসিকতা। দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে বহুবার এমন উদাহরণ তৈরি করেছেন তিনি, যেখানে ব্যক্তিগত রেকর্ড বা আলোচনার কেন্দ্রবিন্দু হওয়ার চেয়ে দলীয় স্বার্থকে বড় করে দেখেছেন। এবারও তার ব্যতিক্রম হল না।

চেন্নাইয়ের প্লে অফে ওঠার সম্ভাবনা কতটা

প্রসঙ্গত, ১২ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে চেন্নাই এখন পয়েন্ট তালিকায় ৬ নম্বরে দাঁড়িয়ে। ঋতুরাজ গায়কোয়েড়ের দল তাদের শেষ দুটি ম্যাচ যথাক্রমে সান রাইজার্স হায়দরাবাদ (সোমবার, চিপক) ও গুজরাট টাইটান্স (বৃহস্পতিবার, মোদী স্টেডিয়াম)-এর বিরুদ্ধে খেলবে। এই দুটি কঠিন ম্য়াচ জিতলে প্লে অফে উঠে যেতে পারে চেন্নাই। তবে পঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালসের ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে চেন্নাইকে।

না খেললেও দলের জন্য সক্রিয়

ধোনিকে মাঠে দেখতে মুখিয়ে ছিলেন সমর্থকেরা। বিশেষ করে আইপিএলের শেষ পর্বে তাঁর প্রতিটি ম্যাচ ঘিরেই বাড়তি উন্মাদনা থাকে। তবে এই আপডেট স্পষ্ট করে দিল, চোট বা ফিটনেস সমস্যা নয়, বরং সম্পূর্ণ ক্রিকেটীয় কারণেই বাইরে ছিলেন তিনি। সিএসকের ড্রেসিংরুমে ধোনির উপস্থিতি এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মাঠের বাইরে থেকেও দলকে সমর্থন করছেন তিনি। তরুণ ক্রিকেটারদের সঙ্গে নিয়মিত কথা বলা থেকে শুরু করে ম্যাচ পরিস্থিতি নিয়ে পরামর্শ,সব ক্ষেত্রেই সক্রিয় রয়েছেন মাহি।

 

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Man City vs Chelsea: চেলসিকে হারিয়ে এফএ কাপ জয় ম্যাঞ্চেস্টার সিটির, গোল করলেন সেমেনিও
Mohun Bagan vs East Bengal: ৬২,০০০ টিকিট শেষ! ম্যাচের পর বিশেষ বাস সার্ভিস! কলকাতা ডার্বি ঘিরে আর কী কী ব্যবস্থা?