Neymar: 'আমি চেষ্টা করেছিলাম,' চোখের জলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা নেইমারের

Published : Jul 06, 2026, 06:30 AM ISTUpdated : Jul 06, 2026, 06:52 AM IST
Neymar

সংক্ষিপ্ত

Neymar Retirement: ব্রাজিল (Brazil vs Norway) চলতি বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) রাউন্ড অফ ১৬-এর ম্যাচে নরওয়ের কাছে হেরে বিদায় নিল। এই ম্যাচের ৬৮ মিনিটে পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নামেন নেইমার। এই তারকা শেষমুহূর্তে পেনাল্টি থেকে গোল করেন। কিন্তু তাতে ব্রাজিলের হার ঠেকানো যায়নি। এরপরেই কান্নায় ভেঙে পড়েন নেইমার।

DID YOU KNOW ?
২৪ বছরের খরা
২০০২ সালে শেষবার বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। তারপর কেটে গিয়েছে ২৪ বছর। আর বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল।

Neymar Announced Retirement: নরওয়ের কাছে হেরে ব্রাজিল (Brazil vs Norway) এবারের বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) থেকে বিদায় নিতেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করে দিলেন নেইমার। এই ম্যাচের পর তিনি চোখে জল নিয়ে বলেছেন, ‘আমি চেষ্টা করেছিলাম। অনেক চেষ্টা করেছিলাম। এই মেটলাইফ স্টেডিয়ামেই (Met Life stadium) আমি খেলা শুরু করেছিলাম, এখানেই খেলা শেষ করলাম। আমার খেলা শেষ। আমি আর আন্তর্জাতিক ফুটবলে খেলব না।’ ২০১৪ সালে প্রথমবার ব্রাজিলের হয়ে বিশ্বকাপ ফুটবলে খেলেন নেইমার। সেবার কোয়ার্টার-ফাইনালে কলম্বিয়ার (Colombia) বিরুদ্ধে ম্যাচে কোমরে মারাত্মক চোট পান এই তারকা। এরপর তিনি চোট সারিয়ে মাঠে ফিরে ২০১৮, ২০২২ ও এবারের বিশ্বকাপে খেললেন। কিন্তু বারবার চোটের কবলে পড়তে হয়েছে। সেই হতাশা এবং দেশকে ষষ্ঠ বিশ্বকাপ খেতাব এনে দিতে না পারার দুঃখ থেকেই অবসর ঘোষণা করে দিলেন নেইমার।

ব্রাজিলের সর্বাধিক গোলদাতা নেইমার

ব্রাজিলের সিনিয়র পুরুষ ফুটবল দলের হয়ে সর্বাধিক গোল করেছেন নেইমার। এই তারকা সিনিয়র জাতীয় দলের হয়ে ১৩০ ম্যাচ খেলে ৮০ গোল করেছেন। নরওয়ের বিরুদ্ধে এই ম্যাচে দীর্ঘদিন পর ব্রাজিলের হয়ে গোল পেলেন নেইমার। তিনি সতীর্থদের দিয়ে ৫৯ গোল করিয়েছেন। কিন্তু ব্যক্তিগত পারফরম্যান্স ভালো হলেও, কোনওবারই বিশ্বকাপে ব্রাজিলকে ভালো জায়গায় নিয়ে যেতে পারেননি নেইমার। ২০০২ সালের পর আর বিশ্বকাপ জেতেনি ব্রাজিল। এই কারণেই হতাশ নেইমার। তিনি দেশের হয়ে ২০১৩ সালে কনফেডারেশন কাপ (FIFA Confederations Cup 2013) এবং ২০১৬ সালে রিও অলিম্পিক্সে (2016 Summer Olympics) পুরুষদের ফুটবলে সোনা জেতেন।

ফিটনেস নিয়ে সমস্যায় নেইমার

এবারের বিশ্বকাপ ফুটবলের আগে ২০২৩ সালে শেষবার ব্রাজিলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন নেইমার। এবারের বিশ্বকাপের আগেও তাঁর ফিটনেস নিয়ে সংশয় ছিল। তা সত্ত্বেও নেইমারকে চূড়ান্ত দলে রাখেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো অ্যান্সোলত্তি (Carlo Ancelotti)। কিন্তু বিশ্বকাপে কোনও ম্যাচেই প্রথম একাদশে জায়গায় পাননি নেইমার। তিনি পরিবর্ত হিসেবে মাঠে নেমে তেমন কোনও প্রভাব ফেলতে পারেননি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৮০
ব্রাজিলের সিনিয়র জাতীয় দলের হয়ে ৮০ গোল করেছেন নেইমার।
ব্রাজিলের সিনিয়র জাতীয় দলের হয়ে ১৩০ ম্যাচ খেলে সর্বাধিক ৮০ গোল করেছেন নেইমার জুনিয়র।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Cristiano Ronaldo: 'এটাই আমার শেষ বিশ্বকাপ,' ঘোষণা করে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Neymar: বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের, চোখের জল ধরে রাখতে পারলেন না নেইমার