Brazil vs Norway: এবারও নরওয়েকে হারাতে পারল না ব্রাজিল। পুরুষদের সিনিয়র পর্যায়ের ফুটবলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে পঞ্চম সাক্ষাতেও অপরাজিত থাকল নরওয়ে। রাউন্ড অফ ১৬-এর ম্যাচে হেরে চলতি বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) থেকে বিদায় নিল ব্রাজিল। ফলে বিশ্বকাপের আকর্ষণ অনেক কমে গেল।

DID YOU
KNOW
?
নেইমারের ব্যর্থতা
২০১৪, ২০১৮, ২০২২ ও এবারের বিশ্বকাপ ফুটবলে খেলে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করতে পারলেন না নেইমার।

FIFA World Cup 2026: ৬৮ মিনিটে তিনি যখন গ্যাব্রিয়েল মার্টিনেলির (Gabriel Martinelli) পরিবর্তে মাঠে নামছেন, তখন উচ্ছ্বসিত হয়ে ওঠেন ব্রাজিল (Brazil vs Norway) সমর্থকরা। তখনও কোনও দলই গোল করতে পারেনি। ব্রাজিল শিবিরের আশা ছিল, নরওয়ের বিরুদ্ধে গোল করে দলকে জেতাবেন নেইমার (Neymar)। এই তারকা ম্যাচের শেষমুহূর্তে গোল পেলেন। কিন্তু তিনি পেনাল্টি থেকে ব্রাজিলের একমাত্র গোল করার আগে জোড়া গোল করে দিয়েছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হ্যালান্ড (Erling Haaland)। ফলে নেইমারের গোল কাজে লাগল না। ১-২ হেরে এবারের বিশ্বকাপ ফুটবল থেকে বিদায় নিল ব্রাজিল। চতুর্থবার বিশ্বকাপ খেলতে নেমে এবারও খালি হাতেই ফিরতে হচ্ছে নেইমারকে। তিনি হয়তো শেষ বিশ্বকাপ খেলে ফেললেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ব্রাজিল বিদায় নিতেই চোখে জল নেইমারের

নরওয়ের বিরুদ্ধে ম্যাচ শেষ হতেই ব্রাজিল শিবিরে হতাশা নেমে আসে। নেইমার কেঁদে ফেলেন। সতীর্থরা তাঁর কান্না থামাতে পারছিলেন না। রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজাতেই মাঠে হাঁটু গেড়ে বসেন পড়েন নেইমার। প্রথমে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। তারপর কাঁদতে শুরু করেন। গ্যালারিতে থাকা অনেক ব্রাজিল সমর্থকের চোখেও তখন জল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা বিদায় নেওয়ায় সারা বিশ্বে ছড়িয়ে থাকা কোটি কোটি ব্রাজিল সমর্থক হতাশ। সবাই আশা করেছিলেন, ১৯৯৪ সালের মতো এবারও ২৪ বছরের খরা কাটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) মাটিতেই ফের বিশ্বকাপ জিতবে ব্রাজিল। কিন্তু সেই আশাপূরণ হল না।

Scroll to load tweet…

৩৬ বছর পর শেষ ১৬ থেকেই বিদায় ব্রাজিলের

১৯৯০ সালের বিশ্বকাপের রাউন্ড অফ ১৬-এর ম্যাচে আর্জেন্টিনার (Argentina) কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল। তারপর থেকে যতবার বিশ্বকাপ ফুটবল হয়েছে, অন্তত কোয়ার্টার-ফাইনাল খেলেছে সেলেকাও (Seleção)। কিন্তু এবার রাউন্ড অফ ১৬ থেকেই বিদায় নিতে হল পাঁচবারের বিশ্বজয়ীদের। এই ব্যর্থতায় ব্রাজিলের ফুটবলের বর্তমান অবস্থা নিয়ে অনেক প্রশ্ন উঠছে। প্রতিভার অভাবের পাশাপাশি ফুটবলারদের মানসিকতা নিয়েও প্রশ্ন উঠছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।