Norway vs Senegal: সেনেগালের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, বিশ্বকাপ ফুটবলের নক-আউটে নরওয়ে

Published : Jun 23, 2026, 07:51 AM ISTUpdated : Jun 23, 2026, 08:18 AM IST
Erling Haaland-Norway

সংক্ষিপ্ত

FIFA World Cup 2026: চলতি বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বের খেলা যত এগিয়ে চলেছে, ততই শক্তিশালী দলগুলির সঙ্গে অপেক্ষাকৃত দুর্বল দলগুলির পার্থক্য স্পষ্ট হয়ে যাচ্ছে। বেশ কয়েকটি দল ইতিমধ্যেই নক-আউটের যোগ্যতা অর্জন করে ফেলেছে। গ্রুপ আই থেকে ফ্রান্সের (France) পর নক-আউটে পৌঁছে গেল নরওয়েও (Norway)।

DID YOU KNOW ?
এমবাপে-হ্যালান্ড লড়াই
চলতি বিশ্বকাপ ফুটবলে গ্রুপ আই-য়ের শেষ ম্যাচে কিলিয়ান এমবাপের সঙ্গে আর্লিং হ্যালান্ডের লড়াই দেখা যাবে।

FIFA World Cup 2026 Updates: তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উত্তেজক ম্যাচে সেনেগালকে (Norway vs Senegal) হারিয়ে চলতি বিশ্বকাপ ফুটবলের নক-আউটের যোগ্যতা অর্জন করল নরওয়ে। ম্যাচের ফল ৩-২। প্রথমার্ধে মাত্র এক গোল হলেও, দ্বিতীয়ার্ধে চার গোল হল। ৪৩ মিনিটে প্রথম গোল করে নরওয়েকে এগিয়ে দেন মার্কাস হমগ্রেন পেডারসেন (Marcus Holmgren Pedersen)। দ্বিতীয়ার্ধের প্রথম ১৩ মিনিটে পরপর তিন গোল হয়। ৪৮ মিনিটে নিজের প্রথম এবং নরওয়ের দ্বিতীয় গোল করেন আর্লিং হ্যালান্ড (Erling Haaland)। পাঁচ মিনিটের মধ্যে সেনেগালের হয়ে প্রথম গোল করে ব্যবধান কমান ইসমাইলা সার (Ismaila Sarr)। ৫৮ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন হ্যালান্ড। তবে ৩-১ এগিয়ে যাওয়ার পরেও জয়ের বিষয়ে নিশ্চিন্ত হতে পারেনি নরওয়ে। কারণ, লড়াই চালিয়ে যাচ্ছিল সেনেগাল। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে ফের গোল করে খেলার উত্তেজনা বাড়িয়ে দেন ইসমাইলা। তবে এরপর আর গোল হয়নি। ফলে জয় পায় নরওয়ে।

ফ্রান্স-নরওয়ের লড়াই

চলতি বিশ্বকাপ ফুটবলে গ্রুপ আই থেকে নক-আউটের যোগ্যতা অর্জন করা দুই দল ফ্রান্স (France) ও নরওয়ে দুই ম্যাচ খেলে ছয় পয়েন্ট করে পেয়েছে। গোলপার্থক্যে এগিয়ে থাকায় গ্রুপের শীর্ষে ফ্রান্স। এই গ্রুপের বাকি দুই দল সেনেগাল ও ইরাক (Iraq) প্রথম দুই ম্যাচেই হেরে গিয়েছে। ফলে তাদের পক্ষে নক-আউটের যোগ্যতা অর্জন করা কার্যত অসম্ভব। গ্রুপের শেষ ম্যাচে পরস্পরের বিরুদ্ধে লড়াই করবে ফ্রান্স ও নরওয়ে। যে দল সেই ম্যাচে জয় পাবে তারা গ্রুপের শীর্ষে থাকবে। এই ম্যাচে হ্যালান্ডের সঙ্গে কিলিয়ান এমবাপের (Kylian Mbappé) লড়াই দেখা যাবে।

ভাইকিং সেলিব্রেশন নরওয়ের

সেনেগালের বিরুদ্ধে এই ম্যাচ জিতে বিশ্বকাপ ফুটবলের নক-আউটের যোগ্যতা অর্জন করার পর ভাইকিং সেলিব্রেশনে মেতে ওঠেন নরওয়ের ফুটবলার, সাপোর্ট স্টাফ ও সমর্থকরা। মাঠে ড্রাম বাজানোর পাশাপাশি নৌকা চালানোর ভঙ্গি করেন হ্যালান্ডরা। গ্যালারিতে থাকা দর্শকরাও ভাইকিং সেলিব্রেশনে যোগ দেন।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
চলতি বিশ্বকাপ ফুটবলে গ্রুপ আই থেকে ২ দল নক-আউটে।
চলতি বিশ্বকাপ ফুটবলে গ্রুপ আই থেকে দুই সেরা দল ফ্রান্স ও নরওয়ে নক-আউটের যোগ্যতা অর্জন করল।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

France vs Iraq: ২ ঘণ্টা পর ফের শুরু ম্যাচ, ইরাককে উড়িয়ে বিশ্বকাপের নক-আউটে ফ্রান্স
France vs Iraq: এমবাপের অসাধারণ গোলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ফ্রান্স! বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জেরে দীর্ঘক্ষণ বন্ধ ম্যাচ