Oscar Bruzon: চলতি মাসের পরেই সম্পর্ক শেষ, ইস্টবেঙ্গল ছাড়ার ঘোষণা অস্কারের

Published : May 03, 2026, 04:52 PM IST
Oscar Bruzon

সংক্ষিপ্ত

Oscar Bruzon: কয়েকদিন আগেই রটে গিয়েছিল, চলতি মরসুম শেষ হলেই ইস্টবেঙ্গল (East Bengal FC) ছাড়ছেন প্রধান কোচ অস্কার ব্রুজোঁ। এশিয়ানেট নিউজ বাংলায় সেই সংক্রান্ত খবর প্রকাশিতও হয়েছিল। যদিও তখনও সেই খবরের সত্যতার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে এবার অস্কার নিজেই সে কথা জানিয়ে দিলেন। ফলে আর জল্পনার অবকাশ থাকল না।

DID YOU KNOW ?
ইস্টবেঙ্গলে নতুন কোচ
গত কয়েক বছরে কোচ বদল যেন ইস্টবেঙ্গলে নিয়মিত ঘটনা হয়ে গিয়েছে। আগামী মরসুমে ফের নতুন কোচ আসতে চলেছেন।

East Bengal FC: চলতি মাসের পর আর ইস্টবেঙ্গলের প্রধান কোচ হিসেবে থাকছেন না অস্কার ব্রুজোঁ (Óscar Bruzón)। রবিবার সাংবাদিক বৈঠকে এই স্প্যানিশ কোচ নিজেই সে কথা ঘোষণা করেছেন। শনিবারই ইস্টবেঙ্গল ছাড়ার ইঙ্গিত দেন অস্কার। তিনি ‘এক্স’ হ্যান্ডলে ইস্টবেঙ্গলের টি-শার্ট পরা ছবি শেয়ার করে লেখেন, ‘দ্য লাস্ট ডান্স। মে ২০২৬। জয় ইস্টবেঙ্গল।’ এরপর রবিবার সাংবাদিক বৈঠকে তিনি সরাসরি জানিয়ে দিলেন, ‘চলতি আইএসএল-এ (Indian Super League 2026) আমাদের চার ম্যাচ বাকি। এই চার ম্যাচের পর আমি আর থাকছি না। ৩১ মে ইস্টবেঙ্গলের কোচ হিসেবে আমার শেষ দিন।’ মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে মুম্বই সিটি এফসি-র (Mumbai City FC) মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। তার ঠিক আগে দল ছাড়ার কথা ঘোষণা করলেন অস্কার।

কেন মরসুম শেষ হওয়ার আগেই দল ছাড়ার ঘোষণা?

চলতি আইএসএল-এ ইস্টবেঙ্গল চ্যাম্পিয়নশিপের দৌড়ে শেষপর্যন্ত থাকবে কি না, তা মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচের ফলের উপর নির্ভর করছে। তার আগে অস্কার দল ছাড়ার কথা ঘোষণা করায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। ফুটবলারদের মনোবল ধাক্কা খেতে পারে। দলে গাছাড়া মনোভাব আসতে পারে। তাহলে এই সময় কেন প্রকাশ্যে দল ছাড়ার কথা জানালেন লাল-হলুদ ব্রিগেডের প্রধান কোচ? অস্কার বলছেন, 'পরে বললে অনেকে অনেক কথা বলতেন। তাই এখনই বলাটা ঠিক বলে মনে করলাম।'

 

 

কেন ইস্টবেঙ্গল ছাড়ছেন অস্কার?

ইস্টবেঙ্গল ছাড়ার কারণ প্রসঙ্গে অস্কার বলেছেন, 'পরিস্থিতি যাই হোক না কেন, এ বছরের পর আমি আর থাকছি না। এই সিদ্ধান্তের নেপথ্যে কোনও কারণ খুঁজবেন না। আর্থিক সমস্যা, ম্যানেজমেন্টের সঙ্গে বনিবনার অভাব সংক্রান্ত সমস্যা নেই। আমি দল ছাড়ার কারণ হিসেবে কিছুই বলব না। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত।' এরপর তিনি কোন দলে যোগ দেবেন, সে বিষয়ে এদিন কিছু জানাননি অস্কার। শোনা যাচ্ছে, তিনি বিদেশের কোনও ক্লাবে প্রধান কোচ হিসেবে যোগ দিতে পারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৩১
৩১ মে-র পর ইস্টবেঙ্গলের কোচ হিসেবে থাকছেন না অস্কার।
৩১ মে-র পর ইস্টবেঙ্গলের প্রধান কোচ হিসেবে থাকছেন না অস্কার ব্রুজোঁ। রবিবার নিজেই সে কথা জানিয়েছেন অস্কার।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Vinesh Phogat: 'আমি ব্রিজভূষণের হেনস্থার শিকার,' বিস্ফোরক দাবি ভিনেশ ফোগটের
Rajasthan Royals: Rajasthan Royals: রাজস্থান রয়্যালস বিক্রি হয়ে গেল, প্রায় ১৬ হাজার কোটিতে কিনলেন এই দুই শিল্পপতি