Oscar Bruzon: 'ইস্টবেঙ্গলে আর থাকছি না,' ঘোষণা করে দিলেন অস্কার ব্রুজোঁ

Published : Jun 20, 2026, 08:53 PM ISTUpdated : Jun 20, 2026, 09:04 PM IST
Oscar Bruzon

সংক্ষিপ্ত

East Bengal FC: প্রথমবার আইএসএল (Indian Super League 2026) চ্যাম্পিয়ন হওয়ার পরেই প্রবল সমস্যায় পড়ে গেল ইস্টবেঙ্গল। বিনিয়োগকারী সংস্থা ইমামি (Emami) থাকবে কি না স্পষ্ট নয়। দল ছাড়ার কথা ঘোষণা করেছেন আইএসএল-এর সেরা ফুটবলার মিগুয়েল ফিগুইরা (Miguel Figueira)। এবার প্রধান কোচ অস্কার ব্রুজোঁও (Oscar Bruzon) দল ছাড়ার কথা ঘোষণা করলেন।

DID YOU KNOW ?
নতুন বিনিয়োগকারী?
ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা ইমামি এবার সরে যেতে পারে। ফলে নতুন কোনও বিনিয়োগকারী সংস্থাকে দেখা যেতে পারে।

East Bengal FC: ইস্টবেঙ্গলে আর থাকছেন না প্রধান কোচ অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon)। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, 'সম্প্রতি যে জল্পনা চলছে, সে বিষয়ে আমি সরাসরি কথা বলতে চাই। ইস্টবেঙ্গল এফসি আমাকে প্রধান কোচ হিসেবে নতুন করে চুক্তি করার প্রস্তাব দিয়েছিল। আমার উপর ভরসা রাখার জন্য গভীরভাবে কৃতজ্ঞ। অনেক ভাবনা-চিন্তার পর আমি ক্লাবে না থাকার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে আমার কেরিয়ারের পরবর্তী পর্যায়ের জন্য এই সিদ্ধান্তই ঠিক। আমরা একসঙ্গে যে সাফল্য পেয়েছি, তার জন্য প্রচণ্ড গর্বিত। আমরা এক এএফসি (AFC) আন্তর্জাতিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিলাম। ২২ বছর অপেক্ষার পর আইএসএল (Indian Super League 2026) চ্যাম্পিয়ন হয়েছি। দু'টি বড় প্রতিযোগিতার ফাইনালে পৌঁছে গিয়েছি।'

ক্লাবের সবাইকে ধন্যবাদ অস্কারের

অস্কার আরও জানিয়েছেন, 'ক্লাবের ম্যানেজমেন্ট, খেলোয়াড়, স্টাফ এবং আপনারা, সমর্থকরা পাশে না থাকলে এই সাফল্য পাওয়া সম্ভব হত না। সবকিছুর জন্য ইস্টবেঙ্গলকে ধন্যবাদ। ঠিক সময়ে আমার কেরিয়ারের পরবর্তী অধ্যায় ঘোষণা করব।'

দল ভাঙছে ইস্টবেঙ্গলের

প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরেই ইস্টবেঙ্গলের দল ভেঙে যাচ্ছে। মোহনবাগান সুপার জায়ান্টে (Mohun Bagan Super Giant) যাচ্ছেন এবারের আইএসএল-এর সেরা ফুটবলার মিগুয়েল ফিগুইরা (Miguel Figueira)। অন্য বিদেশি ফুটবলাররাও দলে থাকবেন কি না স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে অস্কারও দল ছাড়ার কথা ঘোষণা করলেন। বিনিয়োগকারী সংস্থা ইমামিও (Emami) সরে যেতে পারে। ফলে ইস্টবেঙ্গলে ফের সমস্যা তৈরি হয়েছে। নতুন কোনও বিনিয়োগকারী সংস্থা আসবে কি না এখনও স্পষ্ট নয়। ফলে লাল-হলুদ শিবিরে উদ্বেগ তৈরি হয়েছে। নতুন করে দল গঠন করতে হলে সময় লাগবে। ভালো বিদেশি ফুটবলার পাওয়া যাবে কি না, সেটাও স্পষ্ট নয়। এবার নতুন কোচ হিসেবে কাউকে নিয়োগ করতে হবে। সবমিলিয়ে লাল-হলুদ শিবিরে ফের ডামাডোল তৈরি হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২২
২২ বছর পর পুরুষদের সর্বভারতীয় কোনও লিগ জিতেছে ইস্টবেঙ্গল।
২০০৪ সালের পর ২০২৬, ২২ বছর পর পুরুষদের সর্বভারতীয় কোনও লিগ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Yashasvi Jaiswal-Rohit Sharma: যশস্বী-রোহিতের ঝোড়ো ব্যাটিং, আফগানিস্তানকে হোয়াইটওয়াশ ভারতের
Messi Red Card Controversy: মেসিকে লাল কার্ড দেখানো উচিত ছিল! হেরে গিয়ে এবার ফিফার কাছে নালিশ করল আলজেরিয়া