East Bengal FC vs Inter Kashi FC: প্রথমবারআইএসএল (Indian Super League 2026) চ্যাম্পিয়ন হতে গেলে বৃহস্পতিবার ইন্টার কাশীর বিরুদ্ধে জিততেই হত ইস্টবেঙ্গলকে। কিন্তু মরিয়া লড়াই দেখা গেল না। বরং কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে দুর্দান্ত লড়াই করল ইন্টার কাশী। ইস্টবেঙ্গলের প্রাক্তন গোলকিপার অভিজিৎ মণ্ডল পুরনো দলের বিপক্ষে কোচ হিসেবে ছাপ ফেললেন।
KNOW
Indian Super League 2026: কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইন্টার কাশীর বিরুদ্ধে পিছিয়ে পড়েও ২-১ জয় তুলে নিয়ে প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। এদিন শুরুতে ইস্টবেঙ্গল দলকে অগোছালো দেখাচ্ছিল। বরং ইন্টার কাশীর খেলা অনেক বেশি ইতিবাচক ছিল। ১৪ মিনিটে ম্যাচের প্রথম গোল করেন আলফ্রেড প্লানাস মোয়া (Alfred Planas Moya)। ইন্টার কাশীর ডিফেন্ডার ডেভিড হিউম্যানেজ মুনোজ (David Humanes Munoz) নিজেদের অর্ধ থেকে উঁচু বল বাড়ান। সেই বল না ধরেই অসাধারণ শটে গোল করেন মোয়া। প্রথমার্ধে ইন্টার কাশী আরও কয়েকবার গোলের সুযোগ তৈরি করেছিল। তবে ইস্টবেঙ্গলের গোলকিপার প্রভসুখন সিং গিল (Prabhsukhan Singh Gill) ব্যবধান বাড়তে দেননি। ইস্টবেঙ্গলও একাধিকবার গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তবে সমতা ফেরাতে পারেনি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই সমতা ফেরায় ইস্টবেঙ্গল। ৫০ মিনিটের মাথায় মহম্মদ বাসিম রশিদের (Mohammad Basim Rashid) কাছ থেকে বল পেয়ে বিপক্ষের গোলকিপারকে কাটিয়ে ফাঁকা গোলে বল ঠেলে দেন ইউসেফ ইজ্জেজারি (Youssef Ezzejjari)। ৭৩ মিনিটে বিপীন সিংয়ের (Bipin Singh Thounaojam) ক্রস থেকে ইস্টবেঙ্গলের হয়ে দ্বিতীয় গোল করেন রশিদ। এই গোলেই খেতাব এল।

রানার্স মোহনবাগান সুপার জায়ান্ট
বৃহস্পতিবার সন্ধেবেলা আইএসএল-এর খেতাব নির্ধারণের দিন একসঙ্গে চার ম্যাচ শুরু হয়। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইন্টার কাশীর মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এসসি দিল্লির মুখোমুখি হয় মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant vs SC Delhi)। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হয়েছিল পাঞ্জাব এফসি (Punjab FC vs Mumbai City FC)। জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে ওড়িশা এফসি-র মুখোমুখি হয় জামশেদপুর এফসি (Jamshedpur FC vs Odisha FC)। প্রথমার্ধের শেষে ০-১ পিছিয়েছিল ইস্টবেঙ্গল। বাকি তিন ম্যাচেই প্রথমার্ধে গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল সমতা ফেরানোর পর গোল হজম করে মোহনবাগান সুপার জায়ান্ট। মোহনবাগান সুপার জায়ান্ট শেষদিকে সমতা ফেরানোর পর ২-১ জয়ও পেল। কিন্তু তাতে লাভ হল না। রানার্স হল সবুজ-মেরুন ব্রিগেড। পাঞ্জাবের বিরুদ্ধে ২-০ জিতে তৃতীয় স্থানে থাকল মুম্বই।
গোলপার্থক্যে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল
এবারের আইএসএল-এ ১৩ ম্যাচ খেলে ২৬ পয়েন্ট পেল ইস্টবেঙ্গল। মোহনবাগান সুপার জায়ান্টও ৩১ ম্যাচ খেলে ২৬ পয়েন্ট পেয়েছে। তবে গোলপার্থক্যে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


