Pape Gueye: কোচের বিরুদ্ধে বিদ্রোহ, বিশ্বকাপ থেকে বিদায় নিতেই সেনেগাল দলে ডামাডোল চরমে

Published : Jul 02, 2026, 09:49 PM ISTUpdated : Jul 02, 2026, 09:57 PM IST
Pape Gueye Senegal

সংক্ষিপ্ত

Senegal vs Belgium: চলতি বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) রাউন্ড অফ ৩২-এর ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে ২-০ এগিয়ে যাওয়ার পরেও ৩-২ হেরে গিয়েছে সেনেগাল। এভাবে হেরে যাওয়ার পর সেনেগাল দলে কোচ ও কোচিং স্টাফের সদস্যদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন এক ফুটবলার। এই ঘটনায় ফুটবল দুনিয়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

DID YOU KNOW ?
বিতর্কে সেনেগালের কোচ
বেলজিয়ামের কাছে হেরে চলতি বিশ্বকাপ ফুটবল থেকে ছিটকে যাওয়ার পরেই সেনেগালের প্রধান কোচকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

FIFA World Cup 2026: চলতি বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ ৩২-এর ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে হেরে ছিটকে যাওয়ার পরেই সেনেগাল (Senegal vs Belgium) দলে বিদ্রোহ দেখা গেল। প্রধান কোচ পাপে থিয়াউ (Pape Thiaw) এবং তাঁর কোচিং স্টাফের সদস্যদের তোপ দাগলেন মিডফিল্ডার পাপে গুইয়ে (Pape Gueye)। তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, 'আমাদের বিশ্বকাপ ফুটবল থেকে ছিটকে যাওয়া নিয়ে কিছু কথা বলব। আমি পরে সে কথা বলব। তার আগে আমি আজ ঘোষণা করছি, এই কোচিং স্টাফের সদস্যরা যতক্ষণ আছেন, ততক্ষণ আমি আর জাতীয় দলের হয়ে খেলব না। আমি জাতীয় দল থেকে বিরতি নিচ্ছি।' সেনেগালের হয়ে ৪৫ ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার। তিনি চলতি বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্যায়ে ইরাকের (Iraq) বিরুদ্ধে জোড়া গোল করেন। এই মিডফিল্ডার বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচে সেনেগালের প্রথম একাদশে ছিলেন। ৬৬ মিনিটে তাঁর পরিবর্তে ল্যামিন কামারাকে (Lamine Camara) মাঠে নামানো হয়। কোচের এই সিদ্ধান্তে প্রচণ্ড ক্ষুব্ধ গুইয়ে। তিনি প্রকাশ্যে সেই ক্ষোভের কথা জানিয়েছেন।

বারবার বিতর্কে সেনেগালের কোচ

২০২৪ সালের ডিসেম্বরে সেনেগালের জাতীয় দলের প্রধান কোচ হন থিয়াউ। তাঁর সিদ্ধান্ত নিয়ে একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে। ২০২৫ সালে আফ্রিকা কাপ অফ নেশনস (2025 Africa Cup of Nations) ফাইনালে মরক্কোর (Morocco) বিরুদ্ধে ম্যাচ চলাকালীন রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করে কোচের নির্দেশে মাঠ ছাড়েন সেনেগালের ফুটবলাররা। তাঁরা ১৭ মিনিট পর মাঠে ফেরেন। রেফারি মরক্কোর পক্ষে পেনাল্টি দিলেও, পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ব্রাহিম দিয়াজ (Brahim Diaz)। এরপর অতিরিক্ত সময়ে গোল করে সেনেগালকে জেতান গুইয়ে। কিন্তু পরবর্তীকালে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। কারণ, সেনেগালের ফুটবলারদের মাঠ ছাড়াকে ওয়াক-ওভার হিসেবে গণ্য করে কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল (Confederation of African Football)। সেনেগাল এই সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। এবার বিশ্বকাপ ফুটবল চলাকালীন ফের সেনেগালের কোচকে নিয়ে বিতর্ক তৈরি হল।

বিতর্কিত পেনাল্টিতে হার সেনেগালের

বেলজিয়ামের বিরুদ্ধে এই ম্যাচে ২-০ এগিয়ে থেকেও ২-৩ হেরে চলতি বিশ্বকাপ ফুটবল থেকে ছিটকে গিয়েছে সেনেগাল। হাবিব দিয়ারা (Habib Diarra) ও ইসমাইলা সারের (Ismaila Sarr) গোলে এগিয়ে যায় সেনেগাল। এরপর বেলজিয়ামের হয়ে গোল করে সমতা ফেরান রমেলু লুকাকু (Romelu Lukaku) ও ইউরি তিয়েলেমানস (Youri Tielemans)। এরপর ১২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বেলজিয়ামকে জেতান তিয়েলেমানস। রেফারির এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১২৫
১২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল হজম করে হেরে গেল সেনেগাল।
বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ ৩২-এর ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে ১২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল হজম করে হেরে গেল সেনেগাল।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Cristiano Ronaldo: ভোরবেলা বিশ্বকাপে পর্তুগাল-ক্রোয়েশিয়া লড়াই, নজরে রোনাল্ডো-মডরিচ
Shah Rukh Khan: বিশ্বকাপ ফুটবলের মাঝেই মার্কিন মুলুকে ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন শাহরুখের