FIFA World Cup 2026 News: চলতি বিশ্বকাপ ফুটবলে নক-আউটের যোগ্যতা অর্জনের লড়াই জমে উঠেছে। এবারের বিশ্বকাপের ফর্ম্যাট অনুযায়ী, প্রতি গ্রুপের সেরা দুই দল এবং সব গ্রুপ মিলিয়ে তৃতীয় স্থানে থাকা সেরা আট দল নক-আউটের যোগ্যতা অর্জন করবে। গ্রুপের লড়াই প্রায় শেষ। কোন ৩২ দল নক-আউটে খেলবে, সেটাও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে।
KNOW
Senegal vs Iraq: চলতি বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরে গেলেও, গ্রুপ আই-এ নিজেদের শেষ ম্যাচে ইরাককে ৫-০ উড়িয়ে নক-আউটের যোগ্যতা অর্জনের আশায় থাকল সেনেগাল। তিন ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে থাকল সেনেগাল। অন্যদিকে, তিন ম্যাচেই হেরে গেল ইরাক। মাত্র এক গোল করে ১২ গোল করেছে ইরাক। এশিয়ার এই দল শেষ ম্যাচে লজ্জাজনক হারের মুখ দেখল। এদিন শুরু থেকে শেষপর্যন্ত দাপট দেখিয়ে জয় পেল সেনেগাল। প্রথমার্ধের ১৩ মিনিটে লাল কার্ড দেখেন ইরাকের ডিফেন্ডার রেবিন সুলাকা (Rebin Sulaka)। ফলে দুই অর্ধে সংযুক্ত সময় মিলিয়ে প্রায় ৯০ মিনিট ১০ জনে খেলতে হয় ইরাককে। ১০ জনে মিলে তাদের পক্ষে লড়াই করা সম্ভব হয়নি।

ছন্দে ফিরল সেনেগাল
বিশ্বকাপ ফুটবলের এই ম্যাচের চতুর্থ মিনিটে প্রথম গোল করেন হাবিব দিয়ারা (Habib Diarra)। প্রথমার্ধের শেষে ১-০ এগিয়েছিল সেনেগাল। ৫৬ মিনিটে ব্যবধান বাড়ান ইসমাইলা সার (Ismaïla Sarr)। তিন মিনিটের মধ্যে তৃতীয় গোল করেন পাপে গুইয়ে (Pape Gueye)। তিনিই ৭১ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করেন। ৮২ মিনিটে পঞ্চম গোল করেন ইলিমান এনদিয়ায়ে (Iliman Ndiaye)।
নক-আউটে প্রায় নিশ্চিত সেনেগাল
চলতি বিশ্বকাপ ফুটবলে সব গ্রুপ মিলিয়ে তৃতীয় স্থানে থাকা সেরা দলগুলির তালিকায় পঞ্চম স্থানে সেনেগাল। ফিফার পক্ষ থেকে সরকারিভাবে জানানো হয়েছে, সেরা তৃতীয় দল হিসেবে নক-আউটের যোগ্যতা অর্জন করেছে সুইডেন (Sweden), ইকুয়েডর (Ecuador) ও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা (Bosnia and Herzegovina)। চতুর্থ স্থানে আছে প্যারাগুয়ে (Paraguay)। এই চার দলই গ্রুপে তিন ম্যাচ করে খেলে চার পয়েন্ট করে পেয়েছে। পঞ্চম স্থানে আছে সেনেগাল। ফলে আফ্রিকার এই দলের নক-আউটে খেলা কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। তবে গ্রুপের সব ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত ফিফার পক্ষ থেকে সরকারিভাবে কিছু ঘোষণা করা হচ্ছে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


