PV Sindhu: ইংল্যান্ডে যেতে পারলেন না, দুবাই থেকেই দেশে ফিরলেন পি ভি সিন্ধু

Published : Mar 03, 2026, 12:21 PM ISTUpdated : Mar 03, 2026, 12:43 PM IST
PV sindhu

সংক্ষিপ্ত

PV Sindhu: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে দুবাইয়ে (Dubai) আটকে পড়েছিলেন ভারতের সফলতম মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধু।  তিনি শেষপর্যন্ত দেশে ফিরতে পেরেছেন। কিন্তু অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে (All England Championships) যোগ দেওয়া হল না।

DID YOU KNOW ?
দুবাইয়ে বন্ধ আকাশপথ
শনিবার থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের পরিষেবা স্বাভাবিক অবস্থায় নেই। যুদ্ধ পরিস্থিতিতে হাজার হাজার মানুষ সমস্যায়।

PV Sindhu News: অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে (All England Championships) যোগ দিতে পারলেন না। দুবাই (Dubai) থেকে বেঙ্গালুরুতে (Bengaluru) ফিরে এলেন পি ভি সিন্ধু। ভারতের সফলতম মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় গত শনিবার থেকে দুবাইয়ে আটকেছিলেন। যুদ্ধ পরিস্থিতির জেরে পশ্চিম এশিয়ার আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় তাঁর পক্ষে ইংল্যান্ডে যাওয়া সম্ভব হল না। এখনও দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের (Dubai International Airport) পরিষেবা স্বাভাবিক হয়নি। তবে কিছু উড়ানের ব্যবস্থা করা হয়েছে। তার ফলেই বাড়ি ফিরে আসতে পেরেছেন সিন্ধু। তবে তিনি এখনই বাড়ি ফিরে আসতে চাননি। মঙ্গলবার শুরু হচ্ছে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্স দেখানোই সিন্ধুর লক্ষ্য ছিল। কিন্তু তিনি সেখানে পৌঁছতেই পারলেন না।

বাড়ি ফিরে বিশ্রামে সিন্ধু

দুবাইয়ে গত কয়েকদিন মানসিক অস্থিরতা, অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হয়েছে। বাড়ি ফিরতে পেরে এখন স্বস্তিতে সিন্ধু। তিনি আপাতত বিশ্রাম নিতে চাইছেন। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই তারকা জানিয়েছেন, ‘বেঙ্গালুরুতে ফিরে এসেছি। আমি সুরক্ষিতই আছি। গত কয়েকদিন ধরে অনিশ্চয়তার মধ্যে ছিলাম। মানসিক চাপও প্রচণ্ড ছিল। তবে বাড়ি ফিরে আসতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ। গ্রাউন্ড টিম, দুবাই কর্তৃপক্ষ, বিমানবন্দরের কর্মী, অভিবাসন দফতর-সহ যে ব্যক্তিরা অত্যন্ত কঠিন সময়ে পাশে থেকেছেন এবং যত্ন নিয়েছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। সহমর্মিতা ও পেশাদারিত্ব ভাষায় প্রকাশ করা যাবে না। আমি এখন বিশ্রাম নেব, নিজেকে ফের তৈরি করব এবং পরবর্তী পদক্ষেপ ঠিক করব।’

 

 

বার্মিংহ্যামে যেতে পারলেন না সিন্ধু

দুবাই হয়ে বার্মিংহ্যামে (Birmingham) পৌঁছনোর কথা ছিল সিন্ধুর। কিন্তু তিনি সেখানে পৌঁছতে পারলেন না। দুবাইয়ে আটকে পড়ার পর সেখান থেকেই দেশে ফিরে এলেন। অনেক ভারতীয় এখনও দুবাইয়ে আটকে। উড়ান পরিষেবা স্বাভাবিক না হওয়ায় তাঁদের পক্ষে দেশে ফিরে আসা সম্ভব হচ্ছে না। ফলে উদ্বেগ রয়ে গিয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৩ মার্চ শুরু হচ্ছে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ।
মঙ্গলবার, ৩ মার্চ শুরু হচ্ছে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ। কিন্তু এই প্রতিযোগিতায় যোগ দিতে পারলেন না পি ভি সিন্ধু।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Sanju Samson Net Worth: কত কোটির মালিক সঞ্জু? জানুন IPL বেতন থেকে মোট সম্পত্তির পরিমাণ
Jasprit Bumrah: সেমি-ফাইনালে পার্থক্য গড়ে দেবেন জসপ্রীত বুমরা, আশায় গ্লেন ম্যাকগ্রাথ