R Praggnanandhaa vs Magnus Carlsen: ম্যাগনাস কার্লসেন বিশ্বের এক নম্বর দাবা (Chess) খেলোয়াড় হলেও, ডি গুকেশ (D Gukesh), আর প্রজ্ঞানানন্দের মতো ভারতীয় দাবাড়ুদের কাছে হেরে গিয়েছেন। নরওয়ে চেসে (Norway Chess 2026) ফের অসাধারণ লড়াই করে কার্লসেনকে হারিয়ে দিলেন প্রজ্ঞানানন্দ।

DID YOU
KNOW
?
নরওয়ে চেসে ষষ্ঠ কার্লসেন
মাত্র দেড় পয়েন্ট নিয়ে চলতি নরওয়ে চেসে ষষ্ঠ স্থানে বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেন।

Norway Chess 2026: বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের (Magnus Carlsen) বিরুদ্ধে ফের অসাধারণ লড়াই করে জয় পেলেন আর প্রজ্ঞানানন্দ (R Praggnanandhaa)। অসলোয় (Oslo) নরওয়ে চেস টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন এই তরুণ ভারতীয় দাবাড়ু। তিনি নরওয়ে চেসে দ্বিতীয়বার কার্লসেনের বিরুদ্ধে জয় পেলেন। নরওয়ের এই দাবাড়ুর বিরুদ্ধে ডি গুকেশ (D Gukesh), প্রজ্ঞানানন্দের মতো ভারতীয় দাবাড়ুদের লড়াই এখন অন্যতম আলোচিত বিষয়। এই লড়াই অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠছে। ২০২৪ সালে নরওয়ে চেসে প্রথমবার কার্লসেনের বিরুদ্ধে জয় পেয়েছিলেন প্রজ্ঞানানন্দ। এবার তিনি ফের এই টুর্নামেন্টে কার্লসেনকে হারিয়ে দিলেন। বিশ্বের অন্যতম সেরা দাবাড়ু হয়ে উঠেছেন প্রজ্ঞানানন্দ। তিনি সেই সুনাম বজায় রাখলেন। কার্লসেনের বিরুদ্ধে জয় পাওয়া সহজ নয়। কিন্তু সেই কাজই করে দেখালেন প্রজ্ঞানানন্দ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

প্রজ্ঞানন্দের বিরুদ্ধে সুবিধা করতে পারলেন না কার্লসেন

চলতি নরওয়ে চেসের শুরু থেকেই ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না কার্লসেন। তিনি ভালো ফর্মে নেই। গুরুত্বপূর্ণ মুহূর্তে চাপের মুখে ভেঙে পড়ছেন এই দাবাড়ু। প্রজ্ঞানানন্দের বিরুদ্ধে ম্যাচেও ঠিক সেটাই দেখা গেল। দেশের মাটিতে কার্লসেন ভালো পারফরম্যান্স দেখাবেন বলে প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু হিসেব বদলে দিলেন প্রজ্ঞানানন্দ। এই তরুণ শুরু থেকেই লড়াইয়ের উপর নিয়ন্ত্রণ বজায় রাখেন। তিনি শান্তভাবে, মাথা ঠান্ডা রেখে একের পর এক চাল দিতে থাকেন। কার্লসেন লড়াইয়ে ফেরার চেষ্টা করছিলেন। কিন্তু শেষদিকে চাপের মুখে ভুল করে ফেলেন নরওয়ের এই দাবাড়ু। এরই সুযোগ নিয়ে জয় তুলে নেন প্রজ্ঞানানন্দ।

দ্বিতীয় স্থানে প্রজ্ঞানানন্দ

কার্লসেনের বিরুদ্ধে জয় পাওয়ার ফলে সাড়ে চার পয়েন্ট নিয়ে নরওয়ে চেসে দ্বিতীয় স্থানে আছেন প্রজ্ঞানানন্দ। সাড়ে সাত পয়েন্ট নিয়ে এক নম্বরে ইরানের (Iran) গ্র্যান্ডমাস্টার আলিরেজা ফিরোজিয়া (Alireza Firouzja)। সাড়ে তিন পয়েন্ট নিয়ে চার নম্বরে আছেন গুকেশ। দেড় পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছেন কার্লসেন। ইরানের দাবাড়ুর চ্যাম্পিয়ন হওয়া কার্যত নিশ্চিত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।