R Praggnanandhaa vs Magnus Carlsen: ফের কার্লসেনের বিরুদ্ধে জয়, আনন্দের নজির স্পর্শ প্রজ্ঞানানন্দের

Published : Jun 03, 2026, 03:15 PM ISTUpdated : Jun 03, 2026, 03:24 PM IST
Magnus Carlsen-Praggnanandhaa

সংক্ষিপ্ত

Norway Chess 2026: চলতি নরওয়ে চেস প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতের অন্যতম সেরা দাবাড়ু আর প্রজ্ঞানানন্দ (R Praggnanandhaa)। এই তরুণ এখন ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। তিনি খেতাব জিততে পারবেন কি না, সে বিষয়ে এখনও সংশয় রয়েছে। তবে এই প্রতিযোগিতায় যে অসামান্য নজির গড়লেন, তাতে তিনি নতুন উচ্চতায় পৌঁছে গেলেন।

DID YOU KNOW ?
আনন্দের নজির স্পর্শ
ভারতীয় দাবার কিংবদন্তি বিশ্বনাথন আনন্দের ১৯ বছরের পুরনো নজির স্পর্শ করলেন ২০ বছর বয়সি আর প্রজ্ঞানানন্দ।

R Praggnanandhaa beats Magnus Carlsen: তিনি যখন নেহাতই শিশু, তখন বিশ্বনাথন আনন্দ (Vishwanathan Anand) যে নজির গড়েছিলেন, তা স্পর্শ করলেন আর প্রজ্ঞানানন্দ। ২০০৭ সালে লিনারেস ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্টে (Linares International Chess Tournament) দু'বার ম্যাগনাস কার্লসেনকে (Magnus Carlsen) হারিয়ে দিয়েছিলেন। তারপর থেকে গত ১৯ বছরে অন্য কোনও ভারতীয় দাবাড়ু একই টুর্নামেন্টে দু'বার নরওয়ের (Norway) এই দাবাড়ুর বিরুদ্ধে জয় পাননি। এবার নরওয়ে চেসে (Norway Chess 2026) এই নজির স্পর্শ করলেন ২০ বছর বয়সি প্রজ্ঞানানন্দ। তিনি ২৭ মে তৃতীয় রাউন্ডে কার্লসেনকে হারিয়ে দিয়েছিলেন। সেবার সাদা ঘুঁটি নিয়ে খেলেছিলেন এই তরুণ। এবার অষ্টম রাউন্ডে কালো ঘুঁটি নিয়ে খেলেও নরওয়ের বিশ্বসেরা দাবাড়ুর বিরুদ্ধে জয় পেলেন প্রজ্ঞানানন্দ। তিনি ২০২৪ সালের নরওয়ে চেসেও কার্লসেনের বিরুদ্ধে জয় পেয়েছিলেন। তবে সেই জয় ছিল একবার। এবার জোড়া লড়াইয়েই জয় পেলেন এই ভারতীয় দাবাড়ু। আনন্দ যখন এই নজির গড়েছিলেন, তখন প্রজ্ঞানানন্দের বয়স দু'বছরের কাছাকাছি। সেদিনের সেই শিশুই এখন বিশ্বের অন্যতম সেরা দাবাড়ু। বারবার কার্লসেনকে হারিয়ে সাড়া ফেলে দিয়েছেন এই ভারতীয় গ্র্যান্ডমাস্টার।

নজির গড়ার পরেও সংযত প্রজ্ঞানানন্দ

চলতি নরওয়ে চেসে কার্লসেনের বিরুদ্ধে জোড়া লড়াইয়ে জয় পাওয়ার পরেও আবেগে ভেসে যেতে নারাজ প্রজ্ঞানানন্দ। এই তরুণ দাবাড়ু বলেছেন, ‘ম্যাগনাসকে হারানোর চেয়েও আমার মনে হয়, এই পর্যায়ে এসে এই টুর্নামেন্টে জয় পাওয়া আরও জরুরি। আমি সেটা করতে পেরে খুব খুশি হয়েছি।’

তৃতীয় স্থানে প্রজ্ঞানানন্দ

কার্লসেনের বিরুদ্ধে জয় পাওয়ার সুবাদে ১২ পয়েন্ট নিয়ে চলতি নরওয়ে চেসে তৃতীয় স্থানে আছেন প্রজ্ঞানানন্দ। এই টুর্নামেন্টে এখনও দুই রাউন্ড বাকি। পরের ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশের (D Gukesh) মুখোমুখি হবেন প্রজ্ঞানানন্দ। এই টুর্নামেন্টে আট পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে গুকেশ। তাঁর বিরুদ্ধে জয় পেলে প্রজ্ঞানানন্দের চ্যাম্পিয়ন হওয়ার আশা থাকবে। শেষ রাউন্ডে তাঁর প্রতিপক্ষ জার্মানির (Germany) ভিনসেন্ট কেমার (Vincent Keymer)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৩
চলতি নরওয়ে চেসে তৃতীয় স্থানে আর প্রজ্ঞানানন্দ।
৮ রাউন্ডের শেষে ১২ পয়েন্ট নিয়ে চলতি নরওয়ে চেসে ৩ নম্বরে ভারতীয় দাবাড়ু আর প্রজ্ঞানানন্দ।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

All India Football Federation: নতুন পদাধিকারীদের বাছা হবে, ২০ ডিসেম্বর এআইএফএফ নির্বাচন
IFA Shield 2026: পাঞ্জাব এফসি-কে টাইব্রেকারে হারিয়ে আইএফএ শিল্ডের ফাইনালে মোহনবাগান