FIFA World Cup 2026: এবারের বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বড় চমক পশ্চিম আফ্রিকার উপকূলের ছোট্ট দেশ কাবো ভার্দে (Cabo Verde)। এই দেশ অসাধারণ লড়াই করে সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের নজর কেড়ে নিয়েছে। আর্জেন্টিনার (Argentina) বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করেও হেরে গিয়ে এবারের বিশ্বকাপ ফুটবল থেকে বিদায় নিয়েছে কাবো ভার্দে। তবে তাদের এই পারফরম্যান্স স্মরণীয়।

DID YOU
KNOW
?
রিয়াল মাদ্রিদে মরিনহো
বিশ্বকাপ ফুটবল চলাকালীন প্রধান কোচ হিসেবে রিয়াল মাদ্রিদে ফিরেছেন হোসে মরিনহো। তিনি ফের এই ক্লাবকে সাফল্য এনে দিতে চান।

FIFA World Cup 2026 Updates: এবারের বিশ্বকাপ ফুটবল চলাকালীন রিয়াল মাদ্রিদের (Real Madrid) প্রধান কোচ হোসে মরিনহোর (Jose Mourinho) কাছ থেকে উৎসাহ পেয়েছেন কাবো ভার্দের (Cabo Verde) তারকা সিডনি লোপেজ কাবরাল (Sidny Lopez Cabral)। তিনি নিজেই সে কথা জানিয়েছেন। তাঁকে মেসেজ পাঠিয়ে নিজের উপর বিশ্বাস রাখতে বলেছেন মরিনহো। এবারের বিশ্বকাপ ফুটবলে কাবো ভার্দে অসাধারণ লড়াই করেছেন। দলের সবাই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। তবে তাঁদের মধ্যেও আলাদা করে নজর কেড়ে নিয়েছেন কাবরাল। তিনি রাউন্ড অফ ৩২-এর ম্যাচে আর্জেন্টিনার বিরুদ্ধে (Argentina vs Cabo Verde) চোখধাঁধানো গোল করে সারা বিশ্বকে চমকে দিয়েছেন। এবারের বিশ্বকাপে স্পেন (Spain), উরুগুয়ের (Uruguay) বিরুদ্ধে অসাধারণ লড়াই করেছে কাবো ভার্দে। কাবরাল জানিয়েছেন, এই দুই ম্যাচের পর তাঁকে মেসেজ পাঠান মরিনহো।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

মরিনহোর বার্তা পেয়ে উজ্জীবিত কাবরাল

কাবরাল জানিয়েছেন, ‘স্পেন ও উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচের পর আমাকে মেসেজ পাঠান মরিনহো। তিনি লেখেন, খুব ভালো খেলেছো। এভাবেই খেলে যাও। নিজের উপর বিশ্বাস রাখো।’ কাবো ভার্দের এই তারকা ফুটবলার আরও জানিয়েছেন, তিনি অতীতে মরিনহোর সঙ্গে কাজ করেছেন। এই পর্তুগিজ কোচের সততায় তিনি মুগ্ধ। সততার জন্যই তিনি মরিনহোকে সবচেয়ে বেশি পছন্দ করেন। কাবরালের কথায়, ‘আমি যদি খারাপ খেলি, তাহলে উনিই একমাত্র ব্যক্তি যিনি সরাসরি সে কথা বলে দেন। আবার উনিই বলে দেন, তুমি খুব ভালো খেলেছো। আমার সঙ্গে যাঁদের দেখা হয়েছে, তাঁদের মধ্যে উনিই সবচেয়ে সৎ ব্যক্তি। আমি বিশ্বাস করি, ওঁর সঙ্গে যদি দীর্ঘদিন ধরে কাজ করতে পারতাম, তাহলে আমার সেরা জায়গায় পৌঁছে যেতে পারতাম।’

রিয়াল মাদ্রিদে কাবরালকে ডাকবেন মরিনহো?

সদ্য রিয়াল মাদ্রিদের নতুন প্রধান কোচ হিসেবে মরিনহোর নাম ঘোষণা করা হয়েছে। এই বিশ্বখ্যাত কোচ এবার তাঁর দলে কাবো ভার্দের তারকা ফুটবলারকে ডাকবেন কি না, সে বিষয়ে ফুটবল দুনিয়ায় জল্পনা শুরু হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।