Spain vs France: ফ্রান্সকে হারানোর পর বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে চাইছেন স্পেনের কোচ

Published : Jul 15, 2026, 04:26 PM IST
Spain vs France Semifinal

সংক্ষিপ্ত

FIFA World Cup 2026 Final: সেমি-ফাইনালে সহজেই ফ্রান্সকে হারিয়ে (Spain vs France) চলতি বিশ্বকাপ ফুটবলের ফাইনালে পৌঁছে গিয়েছে স্পেন। ২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে স্প্যানিশরা। দ্বিতীয় সেমি-ফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড (Argentina vs England) ম্যাচে যে দল জয় পাবে, তাদের বিরুদ্ধে খেলবে স্পেন।

DID YOU KNOW ?
আর্জেন্টিনা-ইংল্যান্ড
ভারতীয় সময় অনুযায়ী বুধবার মধ্যরাতে বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমি-ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা।

FIFA World Cup 2026: চলতি বিশ্বকাপ ফুটবল ফাইনালে (FIFA World Cup 2026 Final) প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকে (Argentina) চাইছেন স্পেনের প্রধান কোচ লুই ডে লা ফুয়েন্তে (Luis de la Fuente)। প্রথম সেমি-ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে স্পেন (Spain vs France)। এবার চূড়ান্ত লড়াই। ফাইনাল খেলা নিশ্চিত হওয়ার পর স্পেনের প্রধান কোচ বলেছেন, ‘এখনই আমরা পছন্দের প্রতিপক্ষ হিসেবে কোনও দলকে বেছে নিতে পারছি না। দুই দলের চরিত্র আলাদা। তবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারলে আমার ভালো লাগবে। কারণ, আমি লিওনেল স্কালোনির (Lionel Scaloni) ঘনিষ্ঠ বন্ধু। তবে আমি ইংল্যান্ড দলকেও পছন্দ করি। আমরা যে কোনও এক দলকে স্বাগত জানাব।’

ফাইনালে দুই বন্ধুর লড়াই হবে?

স্পেনের ফুটবল সংস্থায় (Royal Spanish Football Federation) কোচিংয়ের প্রশিক্ষণ নিয়েছিলেন স্কালোনি। সেই সময়ই লু ফুয়েন্তের সঙ্গে তাঁর আলাপ হয়। সেই আলাপ পরবর্তীকালে ঘনিষ্ঠ বন্ধুত্বে পরিণত হয়েছে। ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছেন স্কালোনি। এবার তাঁর দলকে হারিয়েই স্পেনকে দ্বিতীয়বার পুরুষদের সিনিয়র বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন করতে চান লা ফুয়েন্তে। বন্ধুত্বের কারণেই তিনি ফাইনালে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকে চাইছেন।

স্প্যানিশ বন্ধুর প্রশংসায় আর্জেন্টিনার কোচ

সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে (Argentina vs England) খেলতে নামার আগে লা ফুয়েন্তের প্রশংসা করে স্কালোনি বলেছেন, 'লুইয়ের জন্য আমার খুব ভালো লাগছে। এই সাফল্য ওর প্রাপ্য। ও একজন খুব ভালো মানুষ। ও সবসময় আমাকে সাহায্য করেছে। এরপর কী হয়, দেখা যাক। ও অবশ্যই এই সাফল্য অর্জনের যোগ্য।' আর্জেন্টিনা বিশ্বকাপ ফুটবল ফাইনালে পৌঁছলে কি বিপক্ষ দলের প্রধান কোচকে ফোন করবেন? এই প্রশ্নের জবাবে স্কালোনি বলেছেন, ‘ওকে ফোন করব কি না, তা সেমি-ফাইনাল ম্যাচের ফলের উপর নির্ভর করবে। আমরা জিতলে ফোন করব না। হারলে ওকে ফোন করে একটু সাহায্য চাইব। তবে আশা করছি ফাইনালের আগে ওকে ফোন করার প্রয়োজন হবে না।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০১০
২০১০ সালে প্রথমবার বিশ্বকাপ ফুটবল জেতে স্পেন।
২০১০ সালে বিশ্বকাপ ফুটবল ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয় স্পেন।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Argentina vs England: ফকল্যান্ড যুদ্ধ, 'হ্যান্ড অফ গড,' বিশ্বকাপে ফিরছে ৪ দশক পুরনো বিতর্ক
ফুটবলে হলুদ কার্ড ও লাল কার্ড দেখানো কবে থেকে চালু হয়? ইতিহাস জানলে অবাক হবেন