Alcaraz Beats Djokovic: জকোভিচের ২৫ অধরাই, সার্বিয়ান স্বপ্নভঙ্গ করে ২২ বছরে চারে চারের কীর্তি আলকারাজের

Published : Feb 01, 2026, 05:45 PM IST
Carlos Alcaraz

সংক্ষিপ্ত

নোভাক জকোভিচের ২৫টি গ্র্যান্ডস্লামের জয়ের স্বপ্নভঙ্গ করে অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হলেন স্পেনের তারকা কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)। দারুণভাবে কামব্য়াক করে জকোভিচকে ২-৬, ৬-২, ৬-৩,৭-৫ হারিয়ে কেরিয়ার গ্র্যান্ডস্লাম জিতলেন আলকারাজ।

Alcaraz Beats Djokovic: নোভাক জকোভিচের ২৫টি গ্র্যান্ডস্লামের জয়ের স্বপ্নভঙ্গ করে অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open 2026) চ্যাম্পিয়ন হলেন স্পেনের তারকা কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)। রবিবার অজি ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে প্রথম সেটে হেরে, দারুণভাবে কামব্য়াক করে জকোভিচ (Novak Djokovic)-কে ২-৬, ৬-২, ৬-৩,৭-৫ হারিয়ে কেরিয়ার গ্র্যান্ডস্লাম জিতলেন আলকারাজ। ২২ বছরের তরুণের কাছে হেরে ৩৮-র জকোভিচের স্বপ্নভঙ্গ হলেও, পেশাদার টেনিসে তৈরি হল নয়া ইতিহাস। মাত্র ২২ বছর বয়েসে চারটি গ্র্য়ান্ডস্লাম জয়ের কীর্তি গড়ে ইতিহাসে নাম লেখালেন রাফায়েল নাদালের দেশের মহাতারকা। এদিন ফাইনালটা চমকপ্রদভাবে শুরু করেছিলেন জকোভিচ। সেমিফাইনালে সিনারের বিরুদ্ধে যে অবিশ্বাস্য টেনিসটা খেলেছিলেন সেখান থেকে যেন শুরু এদিন ফাইনালে প্রথম সেটটা জিতে নিয়েছিলেন জকোভিচ। গোটা মেলবোর্ন তখন জকোভিচের ২৫টি গ্র্যান্ডস্লামের অপেক্ষায় ছিল। কিন্তু এরপরই অবিশ্বাস্য টেনিস খেলে তাঁর সপ্তম গ্র্যান্ডস্লামটি জিতে নিলেন আলকারাজ। পুরুষদের পেশাদার সিঙ্গলস টেনিসে কেরিয়ার গ্র্যান্ডস্লাম বা চারটি গ্র্যান্ডস্লাম জয়ের নজির আছে রড লেভার, রয় এমার্সন, আন্দ্রে আগাসি, রজার ফেডেরার, রাফায়েল নাদালের। এবার সেই বিরল নজিরের ক্লাবে নাম লেখালেন আলকারাজও। তাও আবার সবচেয়ে কম বয়েসে। টেনিস পেল নতুন মহাতারকা।

 

অবিশ্বাস্য কামব্যাক আর মনের জেদে কীর্তি আলকারাজের

সেমিফাইনালে জেভেরেভের বিরুদ্ধে একটা সময় পায়ে চোট পেয়ে ছিটকেই যাচ্ছিলেন তিনি, কিন্তু মনের জোর আর অসম্ভব ফিটনেসকে সম্বল করে একেবারে খেতাব জিতে চমকে দিলেন আলকরাজ। বছরের প্রথম গ্র্য়ান্ডস্লাম খেতাব জিতে আলকরাজ বুঝিয়ে দিলেন এবার তিনি আরও বড় কিছু করতে তৈরি। টেনিসে কেরিয়ার গ্র্যান্ডস্লাম মানে হল, চারটি গ্র্যান্ডস্লামেই খেতাব জেতা। আলকারাজ শুধু চারটি গ্র্য়ান্ডস্লামই জিতলেন না, সঙ্গে আবার সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে এই কীর্তি গড়লেন। এর আগে দুবার করে উইমম্বলডন, ফরাসি ওপেন ও ইউএস ওপেন জিতেছিলেন আলকারাজ। শুধু অধরা ছিল ক্যাঙারুর দেশের অস্ট্রেলিয়ান ওপেন। সেটা এদিন করে ফেললেন আলকারাজ।

খেতাব জেতার মুহূর্ত

 

 

জোকারের আফশোস

অন্যদিকে, সেমিফাইনালে অবিশ্বাস্য খেলার পর ফাইনালে শুরুতে ঝড় তুললেও বয়সের ভারের কারণে আরও একবার খালি হাতে ফিরতে হচ্ছে জকোভিচকে। এই প্রথম অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হারলেন জকোভিচ। এর আগে ১০ বার অজি ওপেনের ফাইনালে খেলে দশবারই জিতেছিলেন সার্বিয়ান কিংবদন্তি। কিন্তু এদিন আলকরাজের কাছে হেরে ১১-এ ১১ হল জোকারের। একই সঙ্গে অনেকগুলো স্বপ্নভঙ্গ হল জকোভিচের, সবচেয়ে বেশি বয়েসে গ্র্যান্ডস্লাম জেতা হল না, থামে থাকতে হল ২৪টি গ্র্যান্ডস্লাম খেতাবেই, সঙ্গে ২০২৩ সালের পর থেকে গ্র্যান্ডস্লাম না জেতার অপেক্ষাটা আরও দীর্ঘ হল তার।

 

PREV
Sports News in Bangali (খেলাধূলোর খবর বাংলায়): Latest Sports News Highlights and Live Updates in Bengali ay Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

US-Israel Attacks Iran: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি, কোন পথে ফিরবেন ক্রিকেটাররা?
Ranji Trophy 2026: প্রথমবার রঞ্জি ট্রফি জয়, ২ কোটি টাকা, সরকারি চাকরি জম্মু-কাশ্মীরের ক্রিকেটারদের