Ranji Trophy Elite 2025-26: কর্ণাটককে (Karnataka vs Jammu and Kashmir) প্রথম ইনিংসে পিছনে ফেলে দেওয়ার সুবাদে প্রথমবার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হল জম্মু ও কাশ্মীর। উপত্যকার ক্রিকেটারদের এই সাফল্যে সারা দেশে চর্চা শুরু হয়েছে।

DID YOU
KNOW
?
জম্মু ও কাশ্মীরের জয়
রঞ্জি ট্রফি ফাইনালে কর্ণাটককে পিছনে ফেলে দিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হল জম্মু ও কাশ্মীর।

Karnataka vs Jammu and Kashmir: জম্মু ও কাশ্মীর প্রথমবার রঞ্জি ট্রফি (Ranji Trophy Elite 2025-26) চ্যাম্পিয়ন হওয়ার পর ক্রিকেটারদের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)। তিনি শনিবার রঞ্জি ট্রফি ফাইনালের পঞ্চম তথা শেষ দিন কেএসসিএ হুবলি ক্রিকেট গ্রাউন্ডে (KSCA Hubli Cricket Ground) কর্ণাটকের বিরুদ্ধে জম্মু ও কাশ্মীরের খেলা দেখতে হাজির ছিলেন। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে চ্যাম্পিয়ন হয়েছে জম্মু ও কাশ্মীর। ম্যাচ শেষ হওয়ার পর ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফদের জন্য দু'কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন ওমর। তিনি ক্রিকেটারদের সরকারি চাকরি দেওয়ার আশ্বাসও দিয়েছেন। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর দফতরের 'এক্স' হ্যান্ডলে পোস্ট করা হয়েছে, 'রঞ্জি ট্রফিতে ঐতিহাসিক সাফল্যের জন্য জম্মু ও কাশ্মীর দলকে অভিনন্দন। মুখ্যমন্ত্রী কর্ণাটকের ঘরের মাঠে তাদের বিরুদ্ধে অসাধারণ জয়ের জন্য খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের জন্য দু'কোটি টাকা নগদ পুরস্কার ঘোষণা করেছেন। তিনি এই জয়কে জম্মু ও কাশ্মীরের ক্রিকেটের জন্য সন্ধিক্ষণ বলে বর্ণনা করেছেন। তিনি জানিয়েছেন, এই নির্ণায়ক জয় সারা অঞ্চলকে গর্বিত করে তুলেছে এবং অনুপ্রাণিত করে তুলেছে। সম্প্রতি অসাধারণ সাফল্য পাওয়া খেলোয়াড়দের জন্য যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তার ভিত্তিতে খেলোয়াড়দের সরকারি চাকরিও দেওয়া হবে।'

৬৭ বছরে প্রথম সাফল্য

১৯৫৯ সালে প্রথমবার রঞ্জি ট্রফিতে খেলার সুযোগ পায় জম্মু ও কাশ্মীর ক্রিকেট দল। ৬৭ বছর পর প্রথমবার তারা দেশের ঘরোয়া ক্রিকেটের সেরা টুর্নামেন্ট জিতল। আটবার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে কর্ণাটক। সেই দলের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে ফাইনাল খেলা মোটেই সহজ ছিল না। কিন্তু কে এল রাহুল (KL Rahul), ময়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal), দেবদত্ত পাড়িক্কল (Devdutt Padikkal), করুণ নায়ার (Karun Nair), প্রসিদ্ধ কৃষ্ণর (Prasidh Krishna) মতো ক্রিকেটারসমৃদ্ধ কর্ণাটক দলের বিরুদ্ধে ব্যাটিং-বোলিংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হল জম্মু ও কাশ্মীর

Scroll to load tweet…

পরশ ডোগরার দলের প্রশংসায় সারা দেশ

জম্মু ও কাশ্মীরের অধিনায়ক হিসেবে প্রথমবার দলকে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন করার পর প্রশংসায় ভেসে যাচ্ছেন পরশ ডোগরা (Paras Dogra)। তাঁর দলের এই সাফল্য এবার উপত্যকায় ক্রিকেটের সার্বিক উন্নতিতে সাহায্য করতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।