State Handball Championship: রাজ্য হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে সেরার শিরোপা ছিনিয়ে নিল সেন্ট্রাল কলকাতা এবং ওয়েস্ট কলকাতা

Published : Mar 22, 2026, 06:47 PM IST
State Handball Championship

সংক্ষিপ্ত

State Handball Championship: পুরুষদের বিভাগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে, গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট কলকাতা ২৮-২৫ গোলে উত্তর ২৪ পরগনা জেলাকে হারিয়ে দিয়ে আবারও চ্যাম্পিয়ন হয়। পুরুষদের বিভাগে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। সেইসঙ্গে, মহিলাদের বিভাগে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন সেন্ট্রাল কলকাতার মৌমিতা রায়।

State Handball Championship: রাজ্য হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে নিজেদের জয়ের ধারা বজায় রাখল সেন্ট্রাল কলকাতার মহিলা দল এবং ওয়েস্ট কলকাতার পুরুষ দল (state level handball match)। ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজের মাঠে আয়োজিত ২১তম সিনিয়র স্টেট হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে মহিলাদের বিভাগে গতবারের চ্যাম্পিয়ন সেন্ট্রাল কলকাতা ২০-১১ গোলে জলপাইগুড়িকে পরাজিত করে শিরোপা ধরে রাখল। অন্যদিকে, এই বিভাগে তৃতীয় এবং চতুর্থ স্থান অধিকার করেছে যথাক্রমে ওয়েস্ট কলকাতা এবং নদীয়া (west bengal handball association)। 

রাজ্য হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ

পুরুষদের বিভাগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে, গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট কলকাতা ২৮-২৫ গোলে উত্তর ২৪ পরগনা জেলাকে হারিয়ে দিয়ে আবারও চ্যাম্পিয়ন হয়। পুরুষদের বিভাগে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার।

সেইসঙ্গে, মহিলাদের বিভাগে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন সেন্ট্রাল কলকাতার মৌমিতা রায়। ফাইনালে ৮টি গুরুত্বপূর্ণ গোল করে সেরা গোলকিপারের সম্মানও অর্জন করেছেন তাঁরই সতীর্থ বীথিকা রাভা। অপরদিকে, জলপাইগুড়ির সোমা সেন সেরা গোলকিপার হিসেবে সেরার স্বীকৃতি পেয়েছেন।

পুরুষদের বিভাগে চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ওয়েস্ট কলকাতার তরুণ মাহাতো এবং সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন দেবাশীষ কর্মকার। উল্লেখযোগ্যভাবে, চলতি মাসের শেষ সপ্তাহে উত্তরপ্রদেশের বারেলিতে অনুষ্ঠিত হতে চলেছে মহিলাদের সিনিয়র জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। সেই প্রতিযোগিতার জন্য ১৪ সদস্যের বাংলা দল নির্বাচনের ক্ষেত্রে সদ্য সমাপ্ত এই স্টেট চ্যাম্পিয়নশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কী জানালেন রাজ্য হ্যান্ডবল সংস্থার টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান?

উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় পুরুষদের বিভাগে ৮টি এবং মহিলাদের বিভাগে ৯টি দল অংশগ্রহণ করে। সাম্প্রতিক সময়ে, হ্যান্ডবলে সরকারি চাকরির সুযোগ বৃদ্ধি পাওয়ায় খেলাটির প্রতি আগ্রহও বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে সেনাবাহিনী, সিআইএসএফ, সিআরপিএফ, বিএসএফ, কোস্টাল গার্ড, পোস্টাল এবং পুলিশ বিভাগে হ্যান্ডবল খেলোয়াড়দের জন্য সুযোগ তৈরি হচ্ছে।

এই প্রসঙ্গে রাজ্য হ্যান্ডবল সংস্থার টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জিয়ারুল রহমান মন্ডল জানান, চাকরির ক্ষেত্রে মেয়েদের সাফল্যের হার ছেলেদের তুলনায় বেশি। ফলে, আগামী ভবিষ্যতে বাংলার হ্যান্ডবলে মানসম্মত মহিলা খেলোয়াড় তৈরি করতে এই সুযোগ বড় ভূমিকা নেবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Virat Kohli: লন্ডনে ফেরার জন্য চার্টার্ড ফ্লাইট চেয়েছেন? কী বলছেন বিরাট কোহলি?
Sanju Samson CSK 2026: ধোনিই কিপার, সঞ্জু ফিল্ডার? চেন্নাই শিবিরে তারকাকে নিয়ে শুরু জোর জল্পনা