Spain World Cup Squad: স্পেনের ফুটবলের অর্ধেক আকাশ জুড়ে থাকে বিশ্বের সফলতম ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ। ৯২ বছর ধরে স্পেন ফিফা বিশ্বকাপে অংশ নিচ্ছে, কিন্তু এবারই রিয়াল মাদ্রিদের কোনও ফুটবলারকে বিশ্বসেরা এই ফুটবল টুর্নামেন্টে খেলতে দেখা যাবে না।

Spain World Cup Squad: স্পেনের ফুটবলের অর্ধেক আকাশ জুড়ে থাকে বিশ্বের সফলতম ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ। ৯২ বছর ধরে স্পেন ফিফা বিশ্বকাপে অংশ নিচ্ছে, কিন্তু এবারই রিয়াল মাদ্রিদের কোনও ফুটবলারকে বিশ্বসেরা এই ফুটবল টুর্নামেন্টে খেলতে দেখা যাবে না। সোমবার স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেন। সেই তালিকায় চোখ রাখতেই ফুটবল মহলে শুরু হয় আলোচনা। কারণ, স্পেনের বিশ্বকাপ অংশগ্রহণের প্রায় ৯২ বছরের ইতিহাসে এই প্রথম রিয়াল মাদ্রিদের কোনও খেলোয়াড় জাতীয় দলে নেই। ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে এবার নেতৃত্ব দেবেন ১৮ বছরের তারকা স্ট্রাইকার লামিনে ইয়ামাল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

এই প্রথম বিশ্বকাপে রিয়ালহীন স্পেন

বিশ্বকাপের প্রাথমিক দলে কয়েকজন রিয়াল মাদ্রিদের ফুটবলারের নাম থাকলেও শেষ পর্যন্ত কেউই জায়গা ধরে রাখতে পারেননি। ডিফেন্ডার ডিন হুইজেনকে নিয়ে সম্ভাবনা থাকলেও শেষ মুহূর্তে তিনি বাদ পড়েন। এর আগেই অভিজ্ঞ ফুটবলার দানি কারভাহালের নাম প্রাথমিক তালিকাতেই দেখা যায়নি। অভিজ্ঞ স্ট্রাইকার আলভারো মোরাতাও চূড়ান্ত দলে জায়গা পাননি। অন্যদিকে, এবারের স্পেন দল গঠনে স্পষ্টভাবে উঠে এসেছে বর্তমান ফর্ম ও তরুণদের উপর আস্থা। স্পেনের বিশ্বকাপ স্কোয়াডে বার্সেলোনা ফুটবলারদের ভিড়। তরুণ তারকা লামিন ইয়ামাল বিশ্বকাপে প্রথমবার মাঠে নামার অপেক্ষায়। মাঝমাঠে দলের ভরসা হিসেবে রয়েছেন রদ্রি ও পেদ্রির মতো ফুটবলাররা। গাভিও দলে সুযোগ পেয়েছেন, যা স্প্যানিশ ফুটবল সমর্থকদের মধ্যে আলাদা আবেগ তৈরি করেছে।

বিশ্বকাপ স্কোয়াডে বার্সেলোনার ৯ জন ফুটবলার

একটা সময় জাতীয় দলে রিয়াল মাদ্রিদের প্রভাব ছিল অত্যন্ত শক্তিশালী। অতীতে সার্জিও রামোস, ইকার কাসিয়াসদের মতো তারকারা বিশ্বকাপে স্পেনের মুখ হয়ে উঠেছিলেন। কিন্তু এবার সেই পরিচিত ছবিতে বড় বদল দেখা গেল। রিয়ালহীন এবার স্পেনের বিশ্বকাপ স্কোয়াডে বার্সেলোনার মোট ৯ জন ফুটবলার। বার্সা থেকে এবার স্পেনের বিশ্বকাপ দলে আছেন অধিনায়ক ইয়ামাল, গোলকিপার জোয়ান গার্সিয়া, পাও কুবারসি, এরিক গার্সিয়া. পেদ্রি, গাভি, ফেরমিন লোপেজ, ফের্নান টোরেস এবং ড্যানি ওলমো।

স্পেনের সূচি

এবারের বিশ্বকাপে স্পেনের গ্রুপে রয়েছে উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দে। ১৫ জুন কেপ ভার্দের বিরুদ্ধে ম্য়াচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছেন ইয়ামালরা। ইউরো চ্যাম্পিয়নদের গ্রুপের বাকি দুটি ম্যাচ সৌদি আরব (২১ জুন) ও উরুগুয়ে (২৭ জুন)-এর বিরুদ্ধে।

এক নজরে স্পেনের বিশ্বকাপ স্কোয়াড

গোলকিপার (৩ জন):

উনাই সিমন (অ্যাথলেটিক ক্লাব),ডেভিড রায়া (আর্সেনাল), জোয়ান গার্সিয়া (বার্সেলোনা)

রক্ষণভাগ (৮ জন):

পেদ্রো পোরো (টটেনহ্যাম), মার্ক পুবিল (অ্যাথলেটিকো মাদ্রিদ), পাও কুবারসি (বার্সেলোনা),আইমেরিক লাপোর্তে (অ্যাথলেটিক ক্লাব),এরিক গার্সিয়া (বার্সেলোনা), মার্ক কুকুরেয়া (চেলসি), আলেহান্দ্রো গ্রিমালদো (বায়ার লেভারকুসেন)।

মিডফিল্ডার (৭ জন):

রদ্রি (ম্যানচেস্টার সিটি), পেদ্রি (বার্সেলোনা), গাভি (বার্সেলোনা), ফাবিয়ান রুইজ (পিএসজি), ফেরমিন লোপেজ (বার্সেলোনা), আলেক্স বায়েনা (অ্যাটলেটিকো মাদ্রিদ), মাইকেল মেরিনো ( আর্সেনাল)।

আক্রমণভাগ (৮ জন):

লামিন ইয়ামাল (বার্সেলোনা) , ড্যানি ওলমো (বার্সোলানা), নিকো উইলিয়ামস (অ্যাথলেটিক ক্লাব), ইয়ারেমেসি পিনো (ক্রিস্টাল প্যালেস), ভিক্টোর মুনোজ (ওসাসুনা), মিকেল ওয়ারসাবাল (রিয়াল সোসিয়েদাদ), ফের্নান টোরেস (বার্সেলোনা), বোরা ইগলেসিয়াস (সেল্টা)।