Wrestling: অনূর্ধ্ব-২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে গ্রেকো-রোমান কুস্তিতে প্রথম ভারতীয়র রুপো, ইতিহাস বিশ্বজিতের

Published : Oct 15, 2026, 04:19 PM IST
wrestling

সংক্ষিপ্ত

U23 World Wrestling Championships 2026: মার্কিন যুক্তরাষ্ট্রের (United States) লাস ভেগাসে (Las Vegas) চলছে অনূর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ। ভারতীয় কুস্তিগীরদের এই প্রতিযোগিতায় যোগ দেওয়া নিয়েই সংশয় তৈরি হয়েছিল। কারণ, তাঁদের ভিসা দেওয়া হচ্ছিল না। তবে ভিসা পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ইতিহাস তৈরি করলেন এক ভারতীয়।

DID YOU KNOW ?
কুস্তিতে সাফল্য ভারতের
সদ্যসমাপ্ত এশিয়ান গেমসে কুস্তিতে একাধিক সোনা-সহ পদক জিতেছে ভারত। এবার অনূর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপেও পদক পেল ভারত।

Greco-Roman Wrestling: অনূর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে (U23 World Wrestling Championships 2026) ইতিহাস গড়লেন ভারতের বিশ্বজিৎ রামচন্দ্র মোরে (Vishvajit Ramchandra More)। বৃহস্পতিবার পুরুষদের ৫৫ কেজি বিভাগের ফাইনালে জর্জিয়ার (Georgia) কোবা কারুমিদজের (Koba Karumidze) কাছে ১২-১৩ ব্যবধানে হেরে গেলেও, গ্রেকো-রোমান বিভাগে ভারতের প্রথম রুপোজয়ী কুস্তিগীর হলেন বিশ্বজিৎ। সোনা জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন এই ভারতীয় কুস্তিগীর। কিন্তু শেষ কয়েক সেকেন্ডে এগিয়ে গিয়ে খেতাব জিতে নেন জর্জিয়ার কুস্তিগীর। এর আগে অনূর্ধ্ব-২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপের গ্রেকো-রোমান বিভাগে ফাইনালে পৌঁছনো প্রথম ভারতীয় কুস্তিগীর হিসেবে ইতিহাস গড়েন বিশ্বজিৎ। গত দুই সংস্করণে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। এ বার তাঁর সামনে ছিল সোনা জয়ের হাতছানি। তবে শেষপর্যন্ত অল্পের জন্য সেই সুযোগ হাতছাড়া হলেও ,রুপো পেয়ে নতুন নজির গড়লেন তিনি।

বিশ্ব চ্যাম্পিয়নশিপে অনবদ্য লড়াই বিশ্বজিতের

এবারের অনূর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে বিশ্বজিতের অভিযান শুরু হয়েছিল মেক্সিকোর আইজ্যাক মারিন মাতাকে ১০-৮ ব্যবধানে হারিয়ে। কোয়ার্টার-ফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিলেন অনূর্ধ্ব-২০ বিশ্বচ্যাম্পিয়ন ইরানের আরমিন শামসিপুর। তাঁকে ৮-১ ব্যবধানে হারিয়ে সেমি-ফাইনালে পৌঁছে যান এই ভারতীয় কুস্তিগীর। সেই লড়াইয়ে চার পয়েন্টের একটি থ্রো বিশ্বজিতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সেমি-ফাইনালে রাশিয়ার কুস্তিগীর মালিক গিগিয়েভের বিরুদ্ধে লড়াইও সহজ ছিল না বিশ্বজিতের। শেষপর্যন্ত ৭-৪ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করেন তিনি। অন্যদিকে, সেমি-ফাইনালে কিরঘিজস্তানের বার্সবেক আসানকোজোয়েভকে হারিয়ে খেতাবি লড়াইয়ে জায়গা করে নেন কারুমিদজে। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হাসেন জর্জিয়ার কুস্তিগীর।

অনূর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ইতিহাস ভারতের

বিশ্বজিতের এই রুপো ভারতের গ্রেকো-রোমান কুস্তির ইতিহাসে উল্লেখযোগ্য সাফল্য। অনূর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে এর আগে এই বিভাগে কোনও ভারতীয় ফাইনালে পৌঁছতে পারেননি। ফলে সোনা না পেলেও তাঁর এই সাফল্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এই প্রতিযোগিতায় মহিলাদের বিভাগেও পদকের লড়াইয়ে রয়েছে ভারত। সেমি-ফাইনালে ইউক্রেনের আলিনা ফিলিপোভিচের কাছে টেকনিক্যাল সুপিরিয়রিটিতে হারলেও ব্রোঞ্জ জয়ের সুযোগ রয়েছে কোমলের সামনে। ৬৮ কেজি বিভাগে দীক্ষা মালিকও ব্রোঞ্জ পদকের লড়াইয়ে রয়েছেন। তবে মানসী লাথারের অভিযান শেষ হয়েছে কোয়ার্টার-ফাইনালেই। ইতালির লরা গোদিনোর কাছে ৯-১০ ব্যবধানে হেরে যান তিনি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১
প্রথম ভারতীয় হিসেবে গ্রেকো-রোমান কুস্তিতে রুপো বিশ্বজিতের।
প্রথম ভারতীয় হিসেবে অনূর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে গ্রেকো-রোমান বিভাগে রুপো পেলেন বিশ্বজিৎ মোরে।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

India vs West Indies: শাই হোপের অপরাজিত শতরান, চতুর্থ টি-২০ ম্যাচে জয় ওয়েস্ট ইন্ডিজের
BCCI: অজিত আগরকরের জায়গায় আসছেন না পার্থিব প্যাটেল, প্রধান নির্বাচক থাকছেন প্রজ্ঞান ওঝা