Uruguay Football Team: যুবভারতীতে দাপুটে ফুটবল উপহার দিল উরুগুয়ে, কলকাতায় স্মরণীয় ফিফা ম্যাচে ৬ গোল দিল বিশ্ব চ্যাম্পিয়নরা

Published : Oct 06, 2026, 10:07 PM ISTUpdated : Oct 07, 2026, 01:00 AM IST
Uruguay Football Team

সংক্ষিপ্ত

Uruguay Football Team: ম্যাচের ১২ মিনিটে, আসে প্রথম গোল। উরুগুয়ের ফরোয়ার্ড ডারউইন গ্যাব্রিয়েল নুনেজ পেনাল্টি থেকে গোল করেন। সেই গোলের সুবাদেই লিড নেয় দু-বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে গোল খেলেও, খেলা থেকে হারিয়ে যায়নি ব্লু-টাইগার্সরা। ম্যাচের ১৪ মিনিটে, আপুইয়ার দূরপাল্লার শট বাইরে দিয়ে উড়ে যায়

Uruguay Football Team: কলকাতার ঐতিহাসিক যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলল দু-বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল উরুগুয়ে। ব্রাজিলের পর, আরও একটি ফিফা ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল শহরের বুকে (Uruguay Football Team)। মঙ্গলবার সন্ধ্যায়, ফিফা ফ্রেন্ডলি ম্যাচে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয় উরুগুয়ের জাতীয় ফুটবল দল বনাম ভারতীয় জাতীয় ফুটবল দল (India vs Uruguay latest news)। সেই ম্যাচেই কার্যত, যুবভারতীতে দাপুটে ফুটবল উপহার দিল উরুগুয়ে। কলকাতার এই স্মরণীয় ফিফা ম্যাচে, ৬ গোল দিল বিশ্ব চ্যাম্পিয়নরা

শুরু থেকেই জমজমাট ম্যাচ। খেলার ৬ মিনিটে, আনোয়ার আলির শট বাইরে দিয়ে উড়ে যায়। এরপর ম্যাচের ৯ মিনিটের মাথায়, এডমুন্ডও একটি সহজ সুযোগ নষ্ট করেন। এমনকি, উরুগুয়ের গোলকিপার থিয়াগো গ্যাস্টন দুর্দান্ত একটি সেভও করেন। কিন্তু ম্যাচের ১২ মিনিটে, আসে প্রথম গোল। উরুগুয়ের ফরোয়ার্ড ডারউইন গ্যাব্রিয়েল নুনেজ পেনাল্টি থেকে গোল করেন। সেই গোলের সুবাদেই লিড নেয় দু-বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে গোল খেলেও, খেলা থেকে হারিয়ে যায়নি ব্লু-টাইগার্সরা। ম্যাচের ১৪ মিনিটে, আপুইয়ার দূরপাল্লার শট বাইরে দিয়ে উড়ে যায়। সেই সময়, লাগাতার আক্রমণ শানাতে থাকে ভারত। চাপ বাড়াতে থাকেন খালিদ জামিলের ছেলেরা।

আরও পড়ুন - Uruguay Football Team: যুবভারতীতে মঙ্গলবার নামছে দু-বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে, কলকাতায় এসে খোশমেজাজে প্রাক্তন তারকা দিয়েগো ফোরলান

ফলে, কিছুটা হলেও চাপে পড়ে যায় দিয়েগো ফোরলান ব্রিগেড। আর সেই গতিকে সঙ্গী করেই সমতা ফেরায় টিম ইন্ডিয়া। ম্যাচের ২২ মিনিটে, ভারতের হয়ে একমাত্র গোল করেন অনিরুদ্ধ থাপা। খেলার ফলাফল তখন ১-১। তারপর ২৫ মিনিটের মাথাতেও ফের সুযোগ চলে আসে ভারতের সামনে। তবে এক্ষেত্রে গোল হয়নি। কিন্তু তার কিছুক্ষণ পরেই খেলা বন্ধ করার সিদ্ধান্ত নেন রেফারি। কারণ, খারাপ আবহাওয়া এবং বজ্রপাত। এরপর খেলা শুরু হওয়ার পর, ২৮ মিনিটে দ্বিতীয় গোলটি করে উরুগুয়ে। স্কোরার হলেন মিডফিল্ডার ম্যাক্সিমিলিয়ানো জেভিয়ার আরাউজো। ম্যাচের ফলাফল তখন ২-১।

আরও পড়ুন - Brazil in Kolkata: ঐতিহাসিক যুবভারতীতে সাম্বা ঝলক! বুদ্ধিদীপ্ত ফুটবল খেলে চার গোলে জয় ব্রাজিলের

তারপরেও ভারতের চাপ বজায় ছিল। খেলার ৪০ মিনিটে, একটুর জন্য বাইরে চলে যায় দূরপাল্লার শট। যদিও এরপর আর কোনও গোল হয়নি। প্রথমার্ধ শেষ হয় ২-১ ফলাফল নিয়ে। দ্বিতীয়ার্ধে সমানে সমানে খেলা শুরু হলেও ৫৩ মিনিটে, আরও এগিয়ে যায় উরুগুয়ে। গোল করেন রদ্রিগো জালাজার। তবে ৫৫ মিনিটের মাথায়, ফের সুযোগ চলে আসে ভারতের সামনেও। কিন্তু রায়ান উইলিয়ামসের শট রুখে দেন উরুগুয়ের গোলকিপার। কিন্তু ৫৯ মিনিটে, আবার গোল। এবারও গোল করলেন উরুগুয়ের সেই ফুটবলার, ম্যাক্সিমিলিয়ানো জেভিয়ার আরাউজো। অন্যদিকে, ভারতের হয়ে মাঠে নামেন সাহাল আবদুল সামাদ এবং বিজয় ভার্গিস। উঠে যান পরমবীর এবং এডমুন্ড।

অপরদিকে, উরুগুয়েরও পাঁচটি পরিবর্তন হয়। কিন্তু খেলার ৭০ মিনিটে, পরিবর্ত হিসেবে নামা মহম্মদ সানানের গোলমুখী শট অনবদ্য সেভ করেন উরুগুয়ের গোলকিপার থিয়াগো গ্যাস্টন। কিন্তু তারপরের মুহূর্তেই কাউন্টার অ্যাটাক থেকে গোল করে যান সানাব্রিয়া। তবে সেখানেই শেষ নয়। তারপর আরও একটি গোল হয়। রদ্রিগো আগুইরের পা থেকে আসে ঐ গোল। শেষপর্যন্ত, ৬-১ গোলে অনবদ্য জয় হাসিল করে উরুগুয়ে। নিঃসন্দেহে কলকাতার ইতিহাসে মাইলস্টোন হয়ে থেকে যাবে এই ম্যাচ। ফিফা আন্তর্জাতিক মানের ম্যাচ এবং সেখানে অনবদ্য সব গোল, প্রেসিং ফুটবল এবং অসাধারণ সব স্কিল। ফুটবলপ্রেমী জনতার আবেগ যেন মিলেমিশে একাকার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Mohun Bagan vs Chennaiyin FC ISL: মনবীরের জয়সূচক গোলে ঘরের মাঠে জয় মোহনবাগানের, লড়েও হার চেন্নাইয়ের
Arshdeep Singh: টেস্ট দলেও কি সুযোগ পাবেন আর্শদীপ সিং? বড় ইঙ্গিত দিলেন বোলিং কোচ মর্নি মর্কেল