Uruguay Football Team: ফোরলান জানালেন, “ধন্যবাদ সবাইকে। এর আগে আমি মুম্বইয়ের হয়ে আইএসএল খেলতে ভারতে এসেছিলাম। সেটাও প্রায় দশ বছর হয়ে গেছে। মুম্বই, কলকাতা সহ অনেক শহরে যাওয়ার সুযোগ হয়েছিল সেই বছর। আবারও কলকাতায় এলাম। দারুণ লাগছে।"
Uruguay Football Team: উরুগুয়ে খেলবে কলকাতায়। ব্রাজিলের পর এবার ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মঙ্গলবার, দু-বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের জাতীয় ফুটবল দল খেলতে নামছে কলকাতার ঐতিহাসিক যুবভারতী ক্রীড়াঙ্গনে (India Uruguay football match Kolkata)। দলের প্রাক্তন তারকা তথা বর্তমানে হেড কোচ দিয়েগো ফোরলান শহরে এসে দারুণ খুশি (Uruguay Football Team)। ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে এসে তিনি জানালেন, “জাতীয় দলের কোচিং করানোটা সত্যিই অন্যরকমের একটা চ্যালেঞ্জ।"
যুবভারতীতে মঙ্গলবার নামছে দু-বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে
ফোরলান জানালেন, “ধন্যবাদ সবাইকে। এর আগে আমি মুম্বইয়ের হয়ে আইএসএল খেলতে ভারতে এসেছিলাম। সেটাও প্রায় দশ বছর হয়ে গেছে। মুম্বই, কলকাতা সহ অনেক শহরে যাওয়ার সুযোগ হয়েছিল সেই বছর। আবারও কলকাতায় এলাম। দারুণ লাগছে। এই শহরের সংস্কৃতি, ইতিহাস ভালো লাগে। আমরা ঘুরতেও গেছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এবং ইডেন গার্ডেন্সে। তবে ঝড়-বৃষ্টি চলে এল বলে বাসে উঠে যেতে হল। কিন্তু কলকাতার কোনও ডিশ এখনও ট্রাই করিনি। ম্যাচের পর ভেবে দেখা যেতে পারে। হাহা!"

তারপরেই তাঁর সংযোজন, “এবার আমি অন্য দায়িত্বে। জাতীয় দলের কোচিং করানোটা সত্যিই অন্যরকমের একটা চ্যালেঞ্জ। আমরা জানি যে, ভারতীয় দলেও বেশকিছু ভালোমানের ফুটবলাররা রয়েছেন। তাই অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। তাই এই ম্যাচটিকে যথেষ্ট গুরুত্ব দিয়েই বিবেচনা করছি আমরা। আশা করছি, ভারতের বিরুদ্ধে আমরা সেরা ফুটবলটাই উপহার দিতে পারব। তবে আমি ভারতকে নিয়ে সবসময় আশাবাদী। নিশ্চয়ই এই দেশের ফুটবল আরও উন্নতি করবে এবং আরও মঞ্চে খেলার সুযোগ পাবে। আমাদের দলের ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি যে, পেশাদার ফুটবলারদের জীবনে অনেক চাপ থাকে।"
কলকাতায় এসে খোশমেজাজে প্রাক্তন তারকা দিয়েগো ফোরলান

ফোরলানের কথায়, "হয়ত সোশ্যাল মিডিয়াতে কিছু একটা বলে দেওয়া খুব সহজ। কিন্তু ম্যানেজার হিসেবে আমি সবসময় চেষ্টা করি যে, দলের মধ্যে কীভাবে আরও ভালো কেমিস্ট্রি তৈরি করা যায়। ভালোভাবে সবটা অরগানাইজ করার চেষ্টা করি আমি। ড্রেসিংরুমের পরিবেশ সময়ের সঙ্গে সঙ্গে বদলে যেতেই পারে। কিন্তু কোচ হিসেবে আমার কাজ একটা সঠিক দিশা দেখানো। যাতে সবাই একটা দল হিসেবে মাঠে নামতে পারে। অতএব, ফোকাসটা ঠিক রাখতে হবে। জয়ের মানসিকতা রয়েছে আমাদের। আমরা একটা টিম হিসেবেই নিজেদের প্রমাণ করব। আসলে কোচ হিসেবে সবদিক সঠিকভাবে বিবেচনা করতে হয়। আমাদের দলে যথেষ্ট ভালোমানের ফুটবলাররা রয়েছেন এবং তারা জানে যে, তাদের ঠিক কী করতে হবে। টিম কম্বিবেশনও ঠিকঠাক আছে। একটা ভালো ম্যাচ হবে। উপভোগ করে খেলবে ছেলেরা।"
অন্যদিকে, সোমবার সন্ধ্যা ৬টা থেকে যুবভারতীতে অনুশীলন শুরু করে উরুগুয়ে। প্রথমে হালকা স্ট্রেচিং-এর পর দূরপাল্লার শট প্র্যাকটিস করতে দেখা যায় উরুগুয়ের ফুটবলারদের। পাশাপাশি গোলকিপাররাও আলাদা করে অনুশীলন সারেন। সেইসঙ্গে, ফুটবলারদের মধ্যে কম্বিনেশন তৈরির দিকেও নজর দেন হেড কোচ ফোরলান। মঙ্গলবার, সন্ধ্যা ৭.৩০ মিনিটে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে উরুগুয়ে বনাম ভারত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।