France vs Paraguay: পেনাল্টি থেকে করা কিলিয়ান এমবাপের (Kylian Mbappé) একমাত্র গোলে প্যারাগুয়েকে হারিয়ে চলতি বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গিয়েছে ফ্রান্স। এই ম্যাচের পর প্যারাগুয়ের এক রাজনীতিবিদের বর্ণবিদ্বেষমূলক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।

DID YOU
KNOW
?
রেকর্ডের পথে এমবাপে
লিওনেল মেসির রেকর্ড ছাপিয়ে বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়ার পথে কিলিয়ান এমবাপে।

Kylian Mbappé News: সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে কিলিয়ান এমবাপে সম্পর্কে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়লেন প্যারাগুয়ের সেনেটর সেলেস্তে অ্যামারিয়া (Paraguayan senator Celeste Amarilla)। চলতি বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) রাউন্ড অফ ১৬-এর ম্যাচে এমবাপের পেনাল্টি থেকে করা একমাত্র গোলে প্যারাগুয়েকে (France vs Paraguay) হারিয়ে কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গিয়েছে ফ্রান্স। এই ম্যাচের পর সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এমবাপে সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন প্যারাগুয়ের এই মহিলা রাজনীতিবিদ। তিনি এই ফরাসি ফুটবলারের পরিবার নিয়ে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেন এবং বলেন, ম্যাচ শেষ হওয়ার পর এমবাপেকে চড় মারা উচিত ছিল প্যারাগুয়ের ফুটবলারদের। ফিফা সবসময় বর্ণবিদ্বেষের বিরুদ্ধে বার্তা দেয়। কিন্তু বিশ্বকাপ ফুটবল চলাকালীন বিশ্বের অন্যতম সেরা এক ফুটবলার সম্পর্কে প্যারাগুয়ের সেনেটরের এই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের নিন্দা এমবাপের

প্যারাগুয়ের সেনেটরের বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের নিন্দা করে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এমবাপে লিখেছেন, ‘মাদাম সেলেস্তে অ্যামারিয়া, আপনি একজন ঘৃণ্য মহিলা। আপনি এই পদে থাকার যোগ্য নন। আপনি প্যারাগুয়ের প্রতিনিধিত্ব করেন না। এই দেশ চলতি বিশ্বকাপ ফুটবলে আবেগের সঙ্গে ঘাম ঝরিয়েছে এবং সম্মানের সঙ্গে লড়াই করেছে। আপনার বেপরোয়া আচরণ এবং নির্লজ্জ বর্ণবিদ্বেষের মাধ্যমে সারা বিশ্ব ইতিমধ্যেই প্যারাগুয়ের যাত্রার কথা ভুলে গিয়েছে। এই বিশ্বকাপ চলাকালীন প্যারাগুয়ের খেলোয়াড়রা যে ঐতিহাসিক লড়াই করেছে, তা সবাইকে ভুলিয়ে দিয়েছেন আপনি। একজন অযোগ্য মহিলা তাঁর দেশের সবচেয়ে খারাপ ভাবমূর্তি তুলে ধরেছেন। আমি কখনও তাঁর মতো ব্যক্তিকে সারা বিশ্বে ঘৃণা ও বর্ণবিদ্বেষ ছড়ানোর স্বাধীনতা দেব না।’

Scroll to load tweet…

আইনি ব্যবস্থার পথে ফ্রান্স

ফরাসি ফুটবল সংস্থার (French Football Federation) পক্ষ থেকে জানানো হয়েছে, প্যারাগুয়ের সেনেটরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্যারাগুয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সেনেটরের মন্তব্য তাঁর ব্যক্তিগত। এর সঙ্গে দেশ ও দেশের মানুষের কোনও সম্পর্ক নেই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।